সাউথ এশিয়ান ইয়ুথ টিটিতে সোনাসহ বাংলাদেশের ৮ পদক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ০৬:৩২ পিএম


সাউথ এশিয়ান ইয়ুথ টিটিতে সোনাসহ বাংলাদেশের ৮ পদক
ছবি: সংগৃহীত

সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের প্রথম তিন দিনে বাংলাদেশ ১টি সোনা, ১টি রৌপ্য এবং ৬টি ব্রোঞ্জসহ মোট ৮টি পদক নিশ্চিত করেছে। প্রতিযোগিতার শেষ দিনে পদকের সংখ্যা ও মান আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

আজ শুক্রবার বাংলাদেশ ১টি রৌপ্যসহ আরও ৫টি ব্রোঞ্জ পদক নিশ্চিত করে। এর আগে বৃহস্পতিবার দলগত ইভেন্টে অনূর্ধ্ব-১৯ বালক দল সোনারপদক জেতে এবং অনূর্ধ্ব-১৫ বালক দল গ্রুপ পর্যায়ে তৃতীয় হয়ে ব্রোঞ্জপদক অর্জন করে।

দলগত ইভেন্টে প্রত্যাশিত ফল না পেলেও একক ইভেন্টে এখনও পদকের লড়াইয়ে টিকে আছেন বাংলাদেশের এক নম্বর বালিকা খেলোয়াড় খই খই সাই মারমা। অনূর্ধ্ব-১৯ বালক বিভাগে নাফিজ ইকবাল, আবুল হাশেম হাসিব এবং অনূর্ধ্ব-১৫ বালক বিভাগে মো. মিদুল রহমান প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছেন।

আরও পড়ুন

একক ইভেন্টের ফলাফল

অনূর্ধ্ব-১৯ বালিকা এককে খই খই সাই মারমা ভারতের অনন্যা মুরালিধরনের কাছে ৩-০ সেটে হেরে গেলেও মালদ্বীপের ইব্রাহিম মিশকাতকে ৩-২ সেটে হারিয়ে গ্রুপ রানার্সআপ হন। কোয়ার্টার ফাইনালে তিনি শ্রীলঙ্কার শামালশা হালাওয়াথাগের মুখোমুখি হবেন।

অনূর্ধ্ব-১৯ বালক এককে নাফিজ ইকবাল টুর্নামেন্টের সর্বোচ্চ র্যাংকধারী প্রিয়ানুজ ভট্টাচার্যের কাছে ০-৩ সেটে পরাজিত হলেও মালদ্বীপের এয়ন ইব্রাহিমকে একই ব্যবধানে হারিয়ে গ্রুপ রানারআপ হন। কোয়ার্টার ফাইনালে তিনি নেপালের হিমাল বিস্তার মুখোমুখি হবেন।

অন্যদিকে আবুল হাশেম হাসিব নেপালের হিমাল বিস্তার কাছে হেরে গেলেও পরবর্তীতে শ্রীলঙ্কার হারিন মুনাসিংহ এবং মালদ্বীপের মোহাম্মদ রাফিউকে ৩-০ সেটে হারিয়ে গ্রুপ রানার্সআপ হন। কোয়ার্টারে তার প্রতিপক্ষ শ্রীলঙ্কার আকাইন রাজাভেলু।

e585bcdf-707d-42d1-8daa-d7cfa5ccfb13

অনূর্ধ্ব-১৫ বালক এককে মিদুল রহমান ভারতের অক্ষয় কিরিকারারের কাছে ০-৩ সেটে হেরে গেলেও নেপালের বিরুদ্ধে ৩-২ সেটে জিতে গ্রুপ রানারআপ হন। প্রি-কোয়ার্টারে তার প্রতিপক্ষ শ্রীলঙ্কার সানন মেনুয়েলগে।

দ্বৈত এবং মিশ্র দ্বৈতের ফলাফল

অনূর্ধ্ব-১৫ বালক দ্বৈতে শাহীন আহমেদ ও মিদুল রহমান মালদ্বীপের মোহাম্মদ রাফিউ ও ফাজ লতিফ জুটিকে ৩-২ সেটে হারান। তবে সেমিফাইনালে তারা ভারতের রিসান চট্টোপাধ্যায় ও আকাশ রাজাভেলু জুটির কাছে ১-৩ সেটে পরাজিত হয়ে ব্রোঞ্জপদক লাভ করেন।

অনূর্ধ্ব-১৫ বালিকা দ্বৈতে রাফিয়া চৌধুরী ও রোজা ইসলাম কোয়ার্টার ফাইনালে বাই পেয়ে সেমিফাইনালে ওঠেন। সেখানে তারা নেপালের আরসানা মহারাজ ও সুরম্য শাক্য জুটির কাছে ১-৩ সেটে হেরে ব্রোঞ্জপদক লাভ করেন।

অনূর্ধ্ব-১৯ বালক দ্বৈতে নাফিজ ইকবাল ও আবুল হাশেম হাসিব কোয়ার্টার ফাইনালে মালদ্বীপ জুটিকে ৩-০ সেটে হারান। সেমিফাইনালে তারা নেপালের হিমাল বিস্তা ও এরিশ শাক্য জুটিকে ৩-১ সেটে হারিয়ে রৌপ্যপদক নিশ্চিত করেন। ফাইনালে তারা ভারতের বিপক্ষে খেলবেন।

অনূর্ধ্ব-১৯ বালিকা দ্বৈতে খই খই সাই মারমা ও রেশমী তৈঞ্চঙ্গা সেমিফাইনালে নেপালের বিপক্ষে ০-৩ সেটে হেরে ব্রোঞ্জপদক অর্জন করেন।

a19f4887-8f8a-49ca-84fb-f52f86c29885

মিশ্র দ্বৈতে অনূর্ধ্ব-১৫ বিভাগে মিদুল রহমান ও রোজা ইসলাম নেপালের রিভান বজ্রাচার্য ও সুরম্য শাক্য জুটিকে ৩-২ সেটে হারিয়ে সেমিফাইনালে উঠে আরও একটি ব্রোঞ্জপদক নিশ্চিত করেন। সেমিফাইনালে তারা ভারতের বিপক্ষে খেলবেন।

অনূর্ধ্ব-১৯ মিশ্র দ্বৈতে আবুল হাশেম হাসিব ও খই খই সাই মারমা সেমিফাইনালে পৌঁছে ব্রোঞ্জপদক নিশ্চিত করেছেন। সেখানে তাদের প্রতিপক্ষ মালদ্বীপের জুটি।

অন্যান্য ফলাফল

সিঙ্গেলস ইভেন্টে রেশমী তৈঞ্চঙ্গা (অনূর্ধ্ব-১৯), রাফিয়া চৌধুরী (অনূর্ধ্ব-১৫), রোজা ইসলাম ও শাহীন আহমেদ প্রি-কোয়ার্টার পর্যন্ত পৌঁছাতে ব্যর্থ হন।

আরটিভি/এসআর
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission