ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপের আগে বড় সিদ্ধান্ত রিচার্লিসনের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ১১:২২ পিএম
ছবি: সংগৃহীত

আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে বড় এক ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়েছেন ব্রাজিলের তারকা স্ট্রাইকার রিচার্লিসন। তিনি জানিয়েছেন, বিশ্বকাপে ব্রাজিল দলে সুযোগ পেলে পুরো টুর্নামেন্টজুড়ে মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকবেন। মাঠের বাইরে চাপ ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব থেকে নিজেকে দূরে রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবলকে দেওয়া এক সাক্ষাৎকারে রিচার্লিসন বলেন, ২০২২ কাতার বিশ্বকাপের সময় মাঠের বাইরের নানা বিষয় তার মনোযোগে নেতিবাচক প্রভাব ফেলেছিল। পরিবার, ব্যক্তিগত সমস্যা এবং জনমতের চাপ তাকে মানসিকভাবে বিচলিত করে তোলে।

তার ভাষায়, ফুটবলের বাইরের অনেক বিষয় আমাকে সামলাতে হয়েছিল। এমন কিছু ব্যাপার ছিল, যা আমার মনোযোগে প্রভাব ফেলেছিল।

ব্রাজিলের এই ফরোয়ার্ড আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ছিল তার জন্য বড় ধরনের বিভ্রান্তির কারণ। এ বিষয়ে সতীর্থ কাসেমিরোর পরামর্শকে তিনি গুরুত্ব দিচ্ছেন।

রিচার্লিসন বলেন, ক্যাসেমিরো ঠিকই বলেছিল। যদি পরের বিশ্বকাপে খেলি, তাহলে ফোন সঙ্গে নেব না।

২০২২ বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে তার করা দুর্দান্ত বাইসাইকেল কিক গোলটি টুর্নামেন্টের সেরা গোল নির্বাচিত হয়েছিল। সেই গোল বিশ্বজুড়ে প্রশংসা কুড়ালেও ব্রাজিলের বিশ্বকাপ যাত্রা শেষ হয় কোয়ার্টার ফাইনালেই। ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয় সেলেসাওদের।

আরও পড়ুন

পরে রিচার্লিসন জানান, ওই ম্যাচে তিনি উরুর চোট নিয়েই খেলেছিলেন এবং ৮৫ মিনিট পর্যন্ত মাঠে ছিলেন। একই সঙ্গে গণমাধ্যমের বাড়তি নজর ও সমালোচনাও তার ওপর প্রভাব ফেলেছিল।

ক্লাব ফুটবলে চলতি মৌসুমে টটেনহ্যামের হয়ে ৩৭ ম্যাচে ১০ গোল করেছেন এই ব্রাজিলিয়ান তারকা। তবে গত মার্চে ব্রাজিল জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে জায়গা হয়নি তার। জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছেন গত ১৪ অক্টোবর।

বিশ্লেষকদের মতে, রিচার্লিসনের এই সিদ্ধান্ত মানসিক ভারসাম্য ফিরে পাওয়ার প্রচেষ্টার অংশ। বিশ্বকাপের মতো বড় মঞ্চে নিজেকে শতভাগ মনোযোগী রাখতে এবং পুরোনো ছন্দে ফিরতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে এটি তার জন্য নতুন করে নিজেকে প্রমাণের বড় সুযোগ হিসেবেই দেখছেন ফুটবল বিশ্লেষকরা।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
আরও পড়ুন
২০৩০ ফিফা বিশ্বকাপের সব ম্যাচের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
বিশ্বকাপ থেকে ২১ কোটি টাকা নিয়ে এবার বিতর্কের মুখে ইনফান্তিনো
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
অস্ট্রেলিয়ার সঙ্গে ড্রয়ের খেসারত ব্রাজিলের, সুখবর পর্তুগালের