ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

নেইমারের হাতে সময় আছে ২ মাস

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ১০:৪৬ পিএম
ছবি: সংগৃহীত

আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়রকে নিজেকে পুরোপুরি ফিট ও প্রস্তুত প্রমাণের জন্য আরও দুই মাস সময় দিয়েছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তবে বিশ্বকাপের ২৬ সদস্যের দলে নেইমারের জন্য দরজা এখনও খোলা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

২০২৩ সালের অক্টোবরে গুরুতর হাঁটুর চোটে পড়ার পর থেকে ব্রাজিলের জার্সিতে আর মাঠে নামা হয়নি দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতার। দীর্ঘ পুনর্বাসনের পর সাম্প্রতিক সময়ে সান্তোসের হয়ে খেলে ফিটনেস ও পারফরম্যান্সে উন্নতির ছাপ রেখেছেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার।

শুরু থেকেই আনচেলত্তি বলে আসছেন, শতভাগ ফিট না হলে নেইমারকে জাতীয় দলে বিবেচনা করা হবে না। গত মাসে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দুটির প্রাথমিক দলে তার নাম রাখা হলেও শেষ পর্যন্ত চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়নি তার।

যুক্তরাষ্ট্রের বস্টনে ফ্রান্সের বিপক্ষে ব্রাজিলের ২-১ গোলে হারের ম্যাচে গ্যালারি থেকে বারবার ভেসে আসে ‘নেইমার, নেইমার’ ধ্বনি। ম্যাচ শেষে সে সময় আনচেলত্তি বলেছিলেন, বর্তমানে যারা দলে আছেন, তাদের দিকেই সবার মনোযোগ দেওয়া উচিত।

আরও পড়ুন

তবে ফরাসি ক্রীড়া দৈনিক লেকিপকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাজিল কোচ স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন, আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপের পরিকল্পনায় এখনও আছেন নেইমার।

আনচেলত্তি বলেন, সে অসাধারণ একজন খেলোয়াড়। স্বাভাবিকভাবেই অনেকে মনে করে, পরবর্তী বিশ্বকাপ জয়ে সে আমাদের সাহায্য করতে পারে। বর্তমানে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন এবং আমি তাকে মূল্যায়ন করছি। বিশ্বকাপে খেলার মতো মান ও ফিটনেস আছে কি না, তা প্রমাণের জন্য তার হাতে এখনও দুই মাস সময় রয়েছে।

তিনি আরও বলেন, হাঁটুর চোটের পর নেইমার ভালোভাবেই ফিরেছে। সে গোল করছে। তাকে এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে এবং ফিটনেস আরও উন্নত করতে হবে। সে সঠিক পথেই আছে।

বিশ্বকাপে ‘সি’ গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। আগামী ১৩ জুন নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
আরও পড়ুন
মেসির বিদায়ে আবেগঘন বার্তা নেইমারের 
নেইমারের সেই কঠিন দায়িত্ব কাঁধে নিতে যাচ্ছেন রাফিনিয়া!
হেলিকপ্টার দুর্ঘটনায় বন্ধুকে হারিয়ে শোকে কাতর নেইমার
২০৩০ বিশ্বকাপে নেইমারকে রাখার বিষয়ে যা বললেন আনচেলত্তি