সৌদি আরবের নতুন কোচ জর্জিওস ডোনিস

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ০৪:৫৮ পিএম


সৌদি আরবের নতুন কোচ জর্জিওস ডোনিস
গ্রিক কোচ জর্জিওস ডোনিস। ছবি: সংগৃহীত

জাতীয় দলের প্রধান কোচ হিসেবে গ্রিক কোচ জর্জিওস ডোনিসকে ২০২৭ সালের জুলাই পর্যন্ত নিয়োগ দিয়েছে সৌদি আরব। ফরাসি কোচ হার্ভে রেনার্ডের স্থলাভিষিক্ত হয়ে উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের মাত্র দুই মাস আগে দায়িত্ব নিলেন তিনি। 

সৌদি আরব ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, রেনার্ডের চুক্তির বিষয় নিষ্পত্তির পর ডোনিস সিনিয়র দলের দায়িত্ব নিতে চুক্তি স্বাক্ষর করেছেন।

আরও পড়ুন

৫৬ বছর বয়সী ডোনিস এর আগে ইউরোপের বিভিন্ন ক্লাবের সাথে কাজ করেছেন। যার মধ্যে অন্যতম গ্রীক ক্লাব এইকে এথেন্স ও পিএওকে।

কোচিং ক্যারিয়ারে তিনি ২০১৩-১৪ মৌসুমে সাইপ্রাস লিগ ও কাপ জিতেছেন। এছাড়া সৌদি আরবেও সাফল্য পেয়েছেন। ২০১৫ সালে কিংস কাপ, ২০১৫-১৬ মৌসুমে ক্রাউন প্রিন্স কাপ এবং ২০১৫ সালে সৌদি সুপার কাপ জয় করেছেন।

ফেডারেশন জানিয়েছে, বিশ্বকাপে খেলতে দল যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ ক্যাম্পে যাওয়ার আগে রাজধানী রিয়াদে নতুন কোচিং স্টাফদের নিয়ে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রেনার্ড ২০২৪ সালে দ্বিতীয়বারের মতো দায়িত্ব নিয়ে সৌদি আরবকে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে সহায়তা করেন। তিনবারের এশিয়ান চ্যাম্পিয়ন সৌদি আরব গ্রুপ এইচ-এ স্পেন, উরুগুয়ে ও কেপ ভার্দের বিপক্ষে খেলবে।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission