এমবাপ্পেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ০৩:৫৬ পিএম


এমবাপ্পেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল
ছবি: সংগৃহীত

লা লিগার শিরোপা প্রায় নিশ্চিতভাবেই বার্সেলোনার দিকে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা দেল রে থেকে বিদায় নেওয়ায় শিরোপাহীন মৌসুমের শঙ্কায় রয়েছে রিয়াল মাদ্রিদ। এর মধ্যেই বড় ধাক্কা হিসেবে এসেছে কিলিয়ান এমবাপ্পের চোট।  

শুক্রবার (২৪ এপ্রিল) লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে ১-১ ড্র হওয়া ম্যাচে বাম পায়ে অস্বস্তি অনুভব করে মাঠ ছাড়েন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের শেষ দিকে নিজেই বদলির আবেদন করেন তিনি।

পরবর্তীতে সোমবার (২৭ এপ্রিল) ক্লাবের মেডিক্যাল পরীক্ষায় তার বাম পায়ের সেমিটেনডিনোসাস মাংসপেশিতে চোট ধরা পড়ে। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার তথ্য অনুযায়ী, এমবাপ্পে এস্পানিওলের বিপক্ষে আগামী ম্যাচে খেলতে পারবেন না। তবে ১০ মে এল ক্লাসিকোতে বার্সেলোনার বিপক্ষে মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে, যদিও তা এখনো অনিশ্চিত।

রিয়ালের কোচিং স্টাফ জানিয়েছেন, আগামী কয়েকদিনের পর্যবেক্ষণের পরই তার খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। গুরুত্বপূর্ণ এই সময়ে দলটি ইতোমধ্যে আক্রমণভাগে ইনজুরি সমস্যায় ভুগছে, বিশেষ করে রদ্রিগোর দীর্ঘমেয়াদি অনুপস্থিতি পরিস্থিতিকে আরও জটিল করেছে।

এদিকে এমবাপ্পের এই চোটে ফ্রান্স জাতীয় দলও উদ্বিগ্ন, কারণ সামনে ২০২৬ বিশ্বকাপকে ঘিরে তার ফিটনেস অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সব মিলিয়ে রিয়াল মাদ্রিদের জন্য এল ক্লাসিকোর আগে এমবাপ্পের সুস্থ হয়ে ওঠাই এখন সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয়।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission