ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

২০২৬ বিশ্বকাপে হলুদ কার্ড নিয়মে বড় পরিবর্তনের পথে ফিফা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১২:১০ পিএম
ছবি: সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে খেলোয়াড়দের হলুদ কার্ডজনিত নিষেধাজ্ঞা ব্যবস্থায় বড় পরিবর্তন আনার পরিকল্পনা করছে ফিফা। বিবিসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা একটি নতুন ‘অ্যামনেস্টি’ নীতি চালুর কথা ভাবছে, যেখানে টুর্নামেন্টের নির্দিষ্ট দুই ধাপে খেলোয়াড়দের জমে থাকা হলুদ কার্ড বাতিল করা হবে।

নতুন প্রস্তাব অনুযায়ী, গ্রুপ পর্ব শেষ হওয়ার পর সব খেলোয়াড়ের আগের হলুদ কার্ড শূন্য করে দেওয়া হবে। একইভাবে কোয়ার্টার ফাইনাল শেষ হওয়ার পরও আরেক দফায় কার্ড বাতিল করা হবে। ফলে টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে খেলোয়াড়দের নিষেধাজ্ঞার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে মনে করছে ফিফা।

বর্তমান নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় প্রথম পাঁচ ম্যাচে দুইটি হলুদ কার্ড দেখলেই পরবর্তী ম্যাচে নিষিদ্ধ হন। এতে করে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছানো দলগুলোর জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করার ঝুঁকি থাকে।

২০২৬ বিশ্বকাপে দল সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করা হয়েছে। নতুন ফরম্যাটে নকআউট পর্বে অতিরিক্ত একটি রাউন্ড যুক্ত হওয়ায় সেমিফাইনালে পৌঁছাতে দলগুলোকে ছয়টি ম্যাচও খেলতে হতে পারে। ফলে খেলোয়াড়দের ওপর নিষেধাজ্ঞার চাপ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এই পরিস্থিতি বিবেচনায় ফিফা মনে করছে, বিশেষ করে বড় তারকা খেলোয়াড়দের সেমিফাইনাল বা ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করার ঝুঁকি কমাতে এই পরিবর্তন প্রয়োজন।

শুরুর আলোচনায় হলুদ কার্ডের সীমা দুই থেকে বাড়িয়ে তিন করার প্রস্তাব থাকলেও শেষ পর্যন্ত নির্দিষ্ট দুই ধাপে কার্ড বাতিলের পদ্ধতিই বেশি কার্যকর বলে বিবেচিত হচ্ছে।

ফিফা কাউন্সিলের বৈঠকে মঙ্গলবার (২৮ এপ্রিল, ভ্যাঙ্কুভার) এ প্রস্তাব নিয়ে চূড়ান্ত আলোচনা হবে। অনুমোদন পেলে ২০২৬ বিশ্বকাপ থেকেই নতুন নিয়ম কার্যকর হবে।

আরও পড়ুন

আগামী ১১ জুন শুরু হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৭৩ বছর পর চ্যাম্পিয়ন পেল ইতালি, ফর্মুলা ওয়ানে নতুন ইতিহাস
মোটরস্পোর্টের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন ইতালির তরুণ রেসার আন্দ্রেয়া কিমি আন্তোনেল্লি। দীর্ঘ ৭৩ বছর পর আবারও ফর্মুলা ওয়ান (এফওয়ান) বিশ্ব চ্যাম্পিয়নের শিরোপা জিতেছে ইতালি।
৭৩ বছর পর চ্যাম্পিয়ন পেল ইতালি, ফর্মুলা ওয়ানে নতুন ইতিহাস
শুরুতেই জোড়া আঘাত, তাসকিন-হাসানের তোপে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ
সিরিজ বাঁচানোর লড়াইয়ে সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস হেরে আগে ফিল্ডিংয়ে নেমে শুরুতেই জোড়া উইকেট তুলে নিয়ে ক্যারিবীয়দের চাপে ফেলেছে স্বাগতিকরা।
শুরুতেই জোড়া আঘাত, তাসকিন-হাসানের তোপে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ
২০৩০ সালে ষষ্ঠ বিশ্বকাপ ট্রফির দেখা পাবে ব্রাজিল: কাফু
২০২৬ বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এমন হতাশাজনক বিদায়ের পরও সেলেসাওদের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী দেশটির ফুটবল কিংবদন্তি ও সাবেক অধিনায়ক কাফু।
২০৩০ সালে ষষ্ঠ বিশ্বকাপ ট্রফির দেখা পাবে ব্রাজিল: কাফু
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন মুশফিক ও তাসকিন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক রোস্টন চেজ। ফলে ফিল্ডিং দিয়ে ম্যাচ শুরু করছে নাজমুল হোসেন শান্তর দল।
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন মুশফিক ও তাসকিন
ইস্তাম্বুলে লিভারপুলকে হারিয়ে ফেনেরবাচের ইতিহাস
চ্যাম্পিয়ন্স লিগে রোমাঞ্চকর এক জয়ের ইতিহাস গড়েছে তুরস্কের ক্লাব ফেনেরবাচে। দুইবার পিছিয়ে পড়েও সাবেক ক্লাব লিভারপুলকে ৩-২ গোলে হারিয়েছে তুর্কি জায়ান্টরা।
ইস্তাম্বুলে লিভারপুলকে হারিয়ে ফেনেরবাচের ইতিহাস
আরও পড়ুন
বিশ্বকাপে একদিনে বাংলাদেশের দুই জয়
ওয়েলসকে রুখে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে পৌঁছেছে বাংলাদেশ
ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ