চ্যাম্পিয়নস লিগে হাইভোল্টেজ ম্যাচে পিএসজি-বায়ার্ন মুখোমুখি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ০২:৩৪ পিএম


চ্যাম্পিয়নস লিগে হাইভোল্টেজ ম্যাচে পিএসজি-বায়ার্ন মুখোমুখি
ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগের হাইভোল্টেজ সেমিফাইনালে মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে মুখোমুখি হচ্ছে দুই ইউরোপীয় জায়ান্ট পিএসজি ও বায়ার্ন মিউনিখ। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে প্রথম লেগের এই ম্যাচ।

ইতিহাসে বায়ার্ন মিউনিখ এগিয়ে থাকলেও সাম্প্রতিক ফর্মে এগিয়ে পিএসজি। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে আত্মবিশ্বাসী ফরাসি ক্লাবটি এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্যেই মাঠে নামছে। অন্যদিকে বায়ার্নও দারুণ ছন্দে রয়েছে, ইতোমধ্যে বুন্দেসলিগার ৩৫তম শিরোপা নিশ্চিত করে তারা ফুরফুরে মেজাজে আছে।

পিএসজি কোচ লুইস এনরিকে বলেছেন, “বর্তমানে ইউরোপের সেরা দুই দল বায়ার্ন মিউনিখ ও পিএসজি। ধারাবাহিকতায় বায়ার্ন সামান্য এগিয়ে থাকলেও আমরা প্রমাণ করেছি, কোনো দলই আমাদের চেয়ে সেরা নয়।”

অন্যদিকে বায়ার্ন কোচ ভিনসেন্ট কম্পানি জানিয়েছেন, এটি হবে দুই দলের মধ্যে একটি “নৃশংস লড়াই”। তবে নিষেধাজ্ঞার কারণে তিনি ডাগআউটে থাকতে পারবেন না, যা বায়ার্নের জন্য বড় ধাক্কা।

ইনজুরির কারণে সার্জ গ্ন্যাব্রি ও লেনার্ট কার্লকে পাচ্ছে না জার্মান ক্লাবটি। তবে পিএসজির জন্য স্বস্তির খবর হলো, চোট কাটিয়ে ফিরছেন মিডফিল্ডার ভিতিনিয়া।

পরিসংখ্যান বলছে, চ্যাম্পিয়নস লিগে বায়ার্নের বিপক্ষে শেষ পাঁচ ম্যাচেই হেরেছে পিএসজি। তবে ঘরের মাঠের ফর্ম ও বর্তমান ছন্দ ফরাসিদের আত্মবিশ্বাস দিচ্ছে ভিন্ন গল্প লেখার।

আরও পড়ুন

আর একটি ইতিহাস গড়ার সুযোগও আছে পিএসজির সামনে। বায়ার্নকে হারাতে পারলে চ্যাম্পিয়নস লিগে প্রথম ফরাসি দল হিসেবে শততম জয় তুলে নেবে প্যারিসের ক্লাবটি।


আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission