হতশ্রী ব্যাটিংয়ে টি-টোয়েন্টিতেও নড়বড়ে শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ০৫:৩৪ পিএম


হতশ্রী ব্যাটিংয়ে টি-টোয়েন্টিতেও নড়বড়ে শুরু বাংলাদেশের
ছবি: বিসিবি

ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর ঘুরের দাঁড়ানোর লক্ষ্য নিয়ে টি-টোয়েন্টিতে মাঠে নেমেছিল জ্যোতিরা। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় টি-টোয়েন্টিতে শুভসূচনা করতে পারেনি তারা ২৫ রানের জয়ে সিরিজে ১-০তে এগিয়েছে লঙ্কানরা।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সিলেটে টস হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১৬১ রানের বড় লক্ষ্য দিয়েছিল সফরকারীরা। জবাব দিতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৬ রান করে বাংলাদেশ। এতে ২৫ রানের জয় পায় শ্রীলঙ্কা।

আরও পড়ুন

১৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু পেয়েছিল বাংলাদেশ। বিশেষ করে দিলারা আক্তার ঝোড়ো শুরু করেছিলেন। ১২ বলে ১৬ রান করে জুরাইয়া ফেরদৌস আউট হলে ভাঙে ৩৯ রানের উদ্বোধনী জুটি। এরপরই ধস নামে বাংলাদেশের ইনিংসে।

তিনে নেমে ৫ বলে এক রান করেছেন শারমিন আক্তার। দলের বাজে সময়ে হতাশ করেছেন নিগার সুলতানা জ্যোতিও। অফফর্মে থাকা অধিনায়ক আজ রানের খাতাই খুলতে পারেননি। দুই বল খেলে ডাক খেয়েছেন।

IMGL0185

ভালো শুরু করা দিলারা ১৪ বলে ২৩ রানে ফিরেছেন। তার বিদায়ে ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে দল। এখান থেকে টাইগ্রেসদের টেনে তোলার চেষ্টা করেন স্বর্ণা আক্তার ও সোবহানা মুস্তারি। দুজনে মিলে ভালো জুটি গড়লেও প্রচুর ডট বল খেলেছেন। 

২৬ বলে ১৬ রান করে আউট হয়েছেন সোবহানা। আর ততক্ষণে প্রয়োজনীয় রান রেট চলে যায় নাগালের বাইরে। এরপর স্বর্ণা একা চেষ্টা করলেও জয়ের সমীকরণ মেলাতে পারেননি। তার ৬০ রানের ইনিংসটি কেবলই হারের ব্যবধান কমিয়েছে।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission