অনেকদিন ধরেই স্প্যানিশ লা লিগার দুই জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ আর্লিং হালান্ডকে দলে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। তবে ম্যানচেস্টার সিটিতে খুশি আছেন বলে জানিয়েছেন ২৫ বছর বয়সী এই স্ট্রাইকার।
ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন হালান্ড।
তিনি বলেন, ‘(ম্যানচেস্টার সিটিতে) আমি খুবই খুশি এবং সামনে কী আসছে তা নিয়ে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। ক্লাব হিসেবে সিটির জন্য এবং একজন খেলোয়াড় হিসেবে আমার জন্য এটি দারুণ সময়। আমি সিটির সঙ্গেই এগিয়ে যেতে চাই।
নরওয়ের এই তারকা আরও জানান, সাম্প্রতিক সময়ে দলে বেশ কিছু পরিবর্তন এসেছে এবং নতুন খেলোয়াড়দের মানিয়ে নিতে সময় লাগছে। কোচ পেপ গার্দিওলার অধীনে গত দেড় বছরে দলে যোগ দিয়েছেন জিয়ানলুইজি দোনারুম্মা, মার্ক গেয়ি এবং রায়ান শেরকির মতো প্রতিভাবান ফুটবলাররা।
তিনি বলেন, গত কয়েক বছরে অনেক পরিবর্তন হয়েছে। নতুন লিগ, নতুন দেশ; সবকিছু মানিয়ে নিতে সময় লাগে। তবে আমি মনে করি সামনে দারুণ সময় আসছে এবং আমি এর অংশ হতে পেরে আনন্দিত।
আরটিভি/এসআর



