ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপে নজরে ১০ তারকা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ মে ২০২৬, ১০:১৪ পিএম
২০২৬ বিশ্বকাপের আলোচিত ১০ তারকা : ছবি সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ ফুটবল ইতিহাসের এক সন্ধিক্ষণের টুর্নামেন্ট হতে যাচ্ছে। এবারের বিশ্বকাপে হয়তো শেষবারের মতো দেখা যাবে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মতো দুই কিংবদন্তিকে। একইসঙ্গে এ বিশ্বকাপ হতে পারে নতুন যুগের আনুষ্ঠানিক সূচনা, যেখানে লামিন ইয়ামাল, কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহাম কিংবা আর্লিং হালান্ডদের মতো তারকারা বিশ্ব ফুটবলের কেন্দ্র দখল করবেন।

লিওনেল মেসি
সবার আগে আলোচনায় থাকবেন লিওনেল মেসি। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতানোর মাধ্যমে তিনি নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় অপূর্ণতাটি পূরণ করেছিলেন। এবারের বিশ্বকাপ মেসির জন্য আরো বিশেষ হতে পারে। কারণ এটি হয়তো তার শেষ বিশ্বকাপ। ৩৮ বছর বয়সী এ তারকা সম্প্রতি হ্যামস্ট্রিং সমস্যায় পড়েছেন, যা আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

ক্রিস্টিয়ানো রোনালদো
মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোও থাকবেন এবারের সবচেয়ে বড় আকর্ষণগুলোর একটি। ফুটবলের প্রায় সব বড় ট্রফি জিতলেও বিশ্বকাপ এখনো অধরা রয়ে গেছে তার কাছে। পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ, ইউরো চ্যাম্পিয়নশিপ, নেশনস লিগ—সবই আছে তার অর্জনের ঝুলিতে। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ডও তার দখলে। কিন্তু বিশ্বকাপ ট্রফি ছাড়া তার ক্যারিয়ার যেন পূর্ণতা পায় না। তাই এবারের বিশ্বকাপ রোনালদোর ফুটবল জীবনের শেষ অসমাপ্ত অধ্যায়ের শেষ চেষ্টা।

কিলিয়ান এমবাপ্পে
ফুটবলের নতুন রাজপুত্র হিসেবে দীর্ঘদিন ধরেই কিলিয়ান এমবাপ্পেকে দেখা হচ্ছে। মাত্র ১৯ বছর বয়সে বিশ্বকাপ জয় করেছিলেন তিনি। গত কয়েক বছরে গতি, গোল করার ক্ষমতা ও বড় ম্যাচে পারফরম্যান্স দিয়ে নিজেকে আধুনিক ফুটবলের অন্যতম ভয়ংকর ফরোয়ার্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তবু তাকে নিয়ে আলোচনা এখনো অসম্পূর্ণ। এবারের বিশ্বকাপে ফ্রান্সকে শিরোপা জেতাতে পারলে হয়তো মেসি-রোনালদোর উত্তরসূরি হিসেবে তার অবস্থান নিয়ে আর কোনো বিতর্ক থাকবে না।

আরও পড়ুন

ওসমান দেম্বেলে
এবারের বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ফরোয়ার্ডদের একজন হতে পারেন। ক্যারিয়ারের শুরুতে তাকে ইউরোপের অন্যতম প্রতিভাবান খেলোয়াড় বলা হলেও বার্সেলোনায় দীর্ঘ সময় প্রত্যাশা পূরণ করতে পারেননি। ইনজুরি ও অনিয়মিত পারফরম্যান্স তার ক্যারিয়ারকে প্রায় থামিয়ে দিয়েছিল। কিন্তু পিএসজিতে যোগ দেয়ার পর যেন নতুন জীবন পেয়েছেন তিনি। ব্যালন ডি’অর জয়ী এ ফুটবলার বিশ্বকাপে নিজের পুনর্জন্মের গল্পকে আরও উজ্জ্বল করতে চাইবেন।

আর্লিং হালান্ড
নরওয়ের আর্লিং হালান্ড এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন। চ্যাম্পিয়ন্স লিগ ও প্রিমিয়ার লিগে যেভাবে রেকর্ড ভাঙছেন, তাতে অনেকেই তাকে আধুনিক ফুটবলের সবচেয়ে ভয়ংকর স্ট্রাইকার মনে করেন। বড় টুর্নামেন্টে নিজেকে প্রমাণের জন্য তিনি মরিয়া থাকবেন।

লামিন ইয়ামাল
স্পেনের লামিন ইয়ামাল হয়তো এবারের বিশ্বকাপের সবচেয়ে আলোচিত তরুণ তারকা। ইউরো ২০২৪-এ মাত্র ১৬ বছর বয়সেই তিনি পুরো ইউরোপকে মুগ্ধ করেছিলেন। গতি, বল নিয়ন্ত্রণ, ড্রিবলিং ও খেলার পরিপক্বতায় তাকে দেখে অনেকেই মেসির সঙ্গে তুলনা করছেন। অনেকের মতে, এমবাপ্পের চেয়েও ইয়ামালের মধ্যে ভবিষ্যৎ বিশ্বসেরা হওয়ার সম্ভাবনা বেশি। এবারের বিশ্বকাপে তিনি যদি স্পেনকে বড় কিছু এনে দিতে পারেন এ কিশোর।

জুড বেলিংহাম
ইংল্যান্ডের জুড বেলিংহাম আধুনিক মিডফিল্ডারের এক অসাধারণ উদাহরণ। আক্রমণ, রক্ষণ, পাসিং, নেতৃত্ব—সবকিছুতেই তার উপস্থিতি স্পষ্ট। রিয়াল মাদ্রিদে যোগ দিয়েই তিনি ক্লাবকে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জেতাতে সাহায্য করেছিলেন। ১৯৬৬ সালের পর প্রথম বড় শিরোপা জয়ের স্বপ্ন এবারও ইংল্যান্ড দেখছে, আর সেই স্বপ্নের কেন্দ্রে থাকবেন বেলিংহাম।

আরও পড়ুন

নেইমার
ব্রাজিলের নেইমারকে ঘিরে আলোচনা কখনোই কেবল ফুটবল নিয়ে নয়; বরং প্রত্যাশা ও অপূর্ণতার গল্পও। ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হওয়া সত্ত্বেও তিনি এখনো দেশকে ষষ্ঠ বিশ্বকাপ এনে দিতে পারেননি। ইনজুরি তার ক্যারিয়ারের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠেছে। কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল নতুনভাবে নিজেদের গুছিয়ে নিচ্ছে। হয়তো এটি নেইমারের শেষ বিশ্বকাপ। তাই পুরো ব্রাজিল তাকিয়ে থাকবে, তিনি কি শেষবারের মতো জাদু দেখাতে পারেন?

মোহাম্মদ সালাহ
আফ্রিকান ফুটবলের সবচেয়ে বড় প্রতীকগুলোর একটি। লিভারপুলে অসাধারণ সময় কাটিয়ে তিনি ক্লাব ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়ে পরিণত হয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগ ও প্রিমিয়ার লিগ জয়ের পাশাপাশি শত শত গোল করেছেন তিনি। কিন্তু জাতীয় দলের হয়ে বড় কোনো আন্তর্জাতিক শিরোপা এখনো জেতেননি। এবার মিসরের আশা থাকবে, ৩৩ বছর বয়সী সালাহ তার সেরা ফুটবল বিশ্বকাপের মঞ্চে উপহার দেবেন।

ক্রিস্টিয়ান পুলিসিচ
স্বাগতিক যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ভরসা ক্রিস্টিয়ান পুলিসিচ। ছোটবেলা থেকেই তাকে আমেরিকান ফুটবলের ভবিষ্যৎ বলা হতো। ইউরোপের বড় ক্লাবগুলোতে খেলে সেই সম্ভাবনার প্রমাণও দিয়েছেন তিনি। মরিসিও পচেত্তিনোর অধীনে দলটি যদি ভালো কিছু করতে চায়, তবে পুলিসিচকে সেরাটা দিতেই হবে।

২০২৬ বিশ্বকাপ তাই বিদায়ের আবেগ, উত্তরাধিকারের লড়াই এবং নতুন তারকার জন্ম দেখার মঞ্চ। মেসি-রোনালদোর যুগ শেষ হওয়ার পথে, কিন্তু ফুটবল কখনো শূন্য থাকে না। নতুন প্রজন্ম প্রস্তুত হচ্ছে নিজেদের সময় শুরু করার জন্য। আর সেই গল্পের সাক্ষী হবে গোটা বিশ্ব।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় সোমবার জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে আয়োজিত দিনব্যাপী ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তি প্রতিযোগিতা-২০২৬’ এ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার পালোয়ান দল। রানার্স আপ হয়েছে অদম্য বীর দল এবং ২য় রানার্স আপ হয়েছে দুর্বার যোদ্ধা দল। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব উল আলম।  এসময় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ স ম রিদওয়ানুল রহমান, সাধারণ সম্পাদক এম আর আলী ফাহিম, সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান খান বাবলু, সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মাজহারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল মবিন ফাইটার সহ অন্যান্যরা। এর আগে কুস্তি খেলার রেফারিদের মান উন্নয়নের লক্ষ্যে ফেডারেশনের ব্যবস্থাপনায় ৯-১১ অক্টোবর পর্যন্ত আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় রেসলিং রেফারি’স ট্রেনিং কোর্সে অংশ গ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি। এ কোর্সে বিভিন্ন জেলা, সংস্থা থেকে ২৭ জন পুরুষ এবং ৯ জন মহিলাসহ মোট ৩৬ জন রেফারি অংশ গ্রহন করে। রেফারি’স ট্রেনিং কোর্স পরিচালনা করেন জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ ও কোচ হাজী আশরাফ আলী, তামজীদ রহমান, মিজানুর রহমান (বাংলাদেশ পুলিশ) এবং মিজানুর রহমান (বিজিবি)। আরটিভি/এসআর
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
শুভ জন্মদিন লিটন দাস
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম স্টাইলিশ ও নির্ভরযোগ্য ব্যাটসম্যান লিটন কুমার দাসের আজ জন্মদিন। ১৯৯৪ সালের আজকের এই দিনে দিনাজপুরে জন্মগ্রহণ করা এই তারকা ক্রিকেটার আজ ৩১ বছরে পা দিলেন। নান্দনিক ব্যাটিং শৈলী আর দুর্দান্ত উইকেটকিপিং দিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশ ক্রিকেটের এক অপরিহার্য অংশ হিসেবে। ডানহাতি এই ওপেনার আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ২০১৫ সালে।  অভিষেকের পর থেকেই তার দৃষ্টিনন্দন সব শট ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিয়েছে। ক্যারিয়ারের শুরুতে ধারাবাহিকতার কিছুটা অভাব থাকলেও সময়ের সাথে সাথে নিজেকে পরিণত করেছেন দলের অন্যতম সেরা পারফর্মার হিসেবে।  তিন ফরম্যাটেই বাংলাদেশের হয়ে অসংখ্য ম্যাচজয়ী ইনিংস খেলেছেন তিনি। বর্তমানে লিটন দাস বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে দল সাম্প্রতিক সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছে।  এছাড়াও, টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটেও তিনি দলের সিনিয়র সদস্য ও সহ-অধিনায়কের দায়িত্বে রয়েছেন। উইকেটের পেছনে তার বিশ্বস্ততা এবং ব্যাটিংয়ে তার আগ্রাসী অথচ ক্লাসিকাল ধরন তাকে বিশ্ব ক্রিকেটে একটি বিশেষ পরিচিতি এনে দিয়েছে। ক্রিকেট মাঠে তার অর্জনের তালিকা বেশ লম্বা। বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে দ্রুততম ১০০০ রানের মাইলফলক স্পর্শ করা ব্যাটসম্যানদের মধ্যে তিনি অন্যতম। এছাড়াও, তার ঝুলিতে রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি। আরটিভি/এসআর
শুভ জন্মদিন লিটন দাস
রোনালদোর আরও এক চমক, হাতছানি দিচ্ছে হাজার গোলের মাইলফলক
জাতীয় দল নিয়ে নানা অনিশ্চয়তার মধ্যেই ক্লাব ফুটবলে আলো ছড়াচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এএফসি চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে ম্যাচে উজবেকিস্তানের ক্লাব নেফৎচি ফারগোনাকে হারিয়েছে তার দল। এই দুর্দান্ত একটি গোল করে ১ হাজার গোলের মাইলফলকের আরও কাছে এগিয়ে গেলেন তিনি। সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাতে কিং ইউনিভার্সিটি স্টেডিয়ামে ফারগোনাকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে আল নাসর। এদিন ম্যাচের ৩০ মিনিটেই এগিয়ে যায় রোনালদোর দল। নাওয়াফ বৌশালের অ্যাসিস্টে গোলকিপার বোতিরালি এরগাশেভকে পরাস্ত করেন অ্যাঞ্জেলো। এই গোলের আগে কিংসলে কোমান পেশির ইনজুরি নিয়ে ১৫ মিনিটে মাঠ ছাড়লে আল নাসর বড় ধাক্কা খায়।  আইমান ইয়াহিয়া তার বদলে মাঠে নামেন। প্রথমার্ধের খেলা যখন শেষ হওয়ার পথে, তখন দলের ব্যবধান বাড়ান রোনালদো। আইমানের কাছ থেকে পাস পেয়ে পর্তুগিজ সুপারস্টার আল নাসরের দ্বিতীয় গোল করেন।  এটি ছিল তার পেশাদার ক্যারিয়ারের ৯৮১তম গোল। এক হাজারের মাইলফলকে যেতে আর ১৯ গোল দরকার তার। দ্বিতীয়ার্ধে ফারগোনা এগিয়ে যায় আলিশার ওদিলোভের গোলে।  উজবেকিস্তানের ঘুরে দাঁড়ানোর আশায় পানি ঢালে আনভারজো গোফুরোভের আত্মঘাতী গো। খেলা শেষ হওয়ার ১৫ মিনিট আগেই ৩-১ গোলে এগিয়ে যায় আল নাসর। আন্তর্জাতিক বিরতিতে পর্তুগাল কোচের সঙ্গে মনোমালিন্য হওয়ার পর রোনালদো মাঝপথে জাতীয় দল ছাড়েন। ডেনমার্ক ম্যাচের আগে ক্যাম্প ছাড়ার কারণে সাময়িকভাবে তাকে নিষিদ্ধ করেছে দেশটির ফুটবল ফেডারেশন। তবে সব বিতর্ক একপাশে সরিয়ে রেখে টানা দ্বিতীয় ম্যাচে গোল করেছেন তিনি। আরটিভি/এসআর
রোনালদোর আরও এক চমক, হাতছানি দিচ্ছে হাজার গোলের মাইলফলক
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আবুধাবি টেস্টের শেষ দিনে আজ মাঠে নামবে বাংলাদেশ ও আফগানিস্তান। এ ছাড়াও মঙ্গলবার (১৩ অক্টোবর) টিভিতে বেশকয়েকটি ম্যাচ রয়েছে। ক্রিকেট আবুধাবি টেস্ট, ৫ম দিন বাংলাদেশ-আফগানিস্তান দুপুর ১২টা, টি স্পোর্টস ডারবান টেস্ট, ৫ম দিন দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া বেলা ১-৩০ মি., ট্যাপম্যাড ৩য় টি-টোয়েন্টি পাকিস্তান-শ্রীলঙ্কা সন্ধ্যা ৭টা, পিটিভি স্পোর্টস ফুটবল উয়েফা চ্যাম্পিয়নস লিগ সাবাহ-স্লাভিয়া প্রাহা রাত ১০-৪৫ মিনিট, সনি টেন ১ লেন্স-স্পোর্তিং সিপি রাত ১০-৪৫ মিনিট, সনি টেন ২ আর্সেনাল-লিল রাত ১টা, সনি টেন ১ অ্যাতলেটিকো মাদ্রিদ-ম্যানইউ রাত ১টা, সনি টেন ২ গ্যালাতাসারাই-বার্সেলোনা রাত ১টা, সনি টেন ৫ আরটিভি/এসআর
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
শেষ দিনে বাংলাদেশের দরকার ৭ উইকেট, ড্রয়ের আশায় আফগানিস্তান
শুরুতেই এবাদত-হাসানের দুর্দান্ত বোলিংয়ে দুই উইকেট তুলে নিলেও তৃতীয় উইকেট জুটিতে চোখ রাঙাতে থাকে রহমত শাহ ও সেদিকুল্লাহ আতালের ব্যাট। আবারও সেই জুটি ভেঙে দেন এবাদত। এরপরও ড্রয়ের স্বপ্ন দেখছে আফগানিস্তান। এদিকে জিততে হলে পঞ্চম ও শেষ দিনে বাংলাদেশের দরকার আরও ৭ উইকেট। চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ১৩২ রান তুলেছে আফগানিস্তান। ফলে জয়ের জন্য তাদের প্রয়োজন ৩৪৭ রান। বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই ভাঙে আফগানিস্তানের উদ্বোধনী জুটি। টাইগার পেসার এবাদত হোসেনের করা বলে কটবিহাইন্ড হন আব্দুল মালিক। আউট হওয়ার আগে করেন ২ রান। পরের উইকেটে নামা শহীদুল্লাহকে ১৪ রানে আউট করেন হাসান মাহমুদ। দ্রুত দুই উইকেট হারালেও তৃতীয় উইকেট জুটিতে চাপ সামলে নেন ওপেনার সেদিকুল্লাহ আতাল ও অভিজ্ঞ রহমত শাহ। দেখে-শুনেই খেলছিলেন এই দুই ব্যাটার। তবে এই জুটি দিন শেষ করতে পারেনি আফগানরা। বাংলাদেশি পেসার এবাদত হোসেনের করা বলে কটবিহাইন্ড হন রহমত। আউট হওয়ার আগে ফিফটি পূর্ণ করেন তিনি। তার ব্যাট থেকে আসে ১২৪ বলে ৫১ রান। এরপর হাশমতউল্লাহ শহীদিকে নিয়ে দিন শেষ করেন আতাল। ১২৬ বলে ৩৫ রানে আতাল ও ২৭ বলে ১৯ রানে হাশমত অপরাজিত থাকেন। এদিকে তৃতীয় দিন শেষ বিকেলের ঝড়ে ১১ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়েছিল বাংলাদেশ। ৬ উইকেটে ২২৩ রানে চতুর্থ দিনের খেলা শুরু করে তারা। ৫ রানে অপরাজিত লিটনের সঙ্গে নামেন মিরাজ, তখনও তিনি রানের খাতা খোলেননি। এই দুজনের জুটিতে দ্বিতীয় ইনিংসে দলীয় স্কোর তিনশ পার করেন এবং লিড ছাড়ায় চারশ রানের। লিটন ১৪ ও ২৬ রানে জীবন পেয়ে ৬১ বলে এক টেস্টে টানা দ্বিতীয় ও ক্যারিয়ারের ২২তম হাফ সেঞ্চুরি করেন। একপ্রান্তে দাঁড়িয়ে বেশ আগ্রাসী ছিলেন তিনি। ধীরে এগোতে থাকেন মিরাজ। এর আগে দুইবার জীবন পাওয়া লিটন দ্বিতীয় ইনিংসে ১৮ রান হতেই ৯ হাজার আন্তর্জাতিক রানের মাইলফলকে পৌঁছান। কায়েস আহমেদের বলেই দুইবার জীবন পান তিনি। প্রথমবার স্লিপের ফিল্ডার কামাল ক্যাচ ফেলে দেন। তারপর কায়েস নিজেই ক্যাচ ধরতে ব্যর্থ হন, ব্যথায় কাতরাতে দেখা যায় তাকে। বড় লিড এনে দেওয়ার পথে বড় জুটি গড়েন লিটন-মিরাজ। সপ্তম উইকেট জুটিতে এই দুই ব্যাটার মিলে তোলেন ১৪৯ রান। তাতেই লিডের পাহাড় গড়ে সফরকারীরা। ফিফটি করেই থামেননি লিটন। ১১৫ বলে সেঞ্চুরি পূরণ করেন এই উইকেটকিপার ব্যাটার। এরপর আর বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। ১০২ রানে সাজঘরের পথ ধরেন। ১১৭ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি ১৪টি চারে সাজানো। এদিকে ফিফটির দেখা পেয়েছেন মিরাজও। তিনি অপরাজিত থাকেন ৯৭ বলে ৫২ রানে। ৭ উইকেটে ৩৭২ রান করার পর ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। কিছুক্ষণের মধ্যেই ব্যাট করতে নামবে স্বাগতিক আফগানিস্তান। এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৩৪৬ রান করে। তারপর হাসান মাহমুদ ও এবাদত হোসেনের দুর্দান্ত বোলিংয়ে আফগানিস্তানকে ২৪০ রানে অলআউট করে সফরকারী দল। আরটিভি/ এসকেডি
শেষ দিনে বাংলাদেশের দরকার ৭ উইকেট, ড্রয়ের আশায় আফগানিস্তান
আরও পড়ুন
ভবিষ্যৎ ফুটবলের ১০ প্রতিভাবান তারকার নাম জানালেন মেসি
বিদায়ের রাতেই ভক্তদের জন্য মেসির বিশেষ উপহার
মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো
মেসির বিদায়ী পোস্টের কমেন্টে যা লিখলেন রোনালদো