ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

দেশের বাইরে জ্যোতিদের ঈদ উদযাপন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ মে ২০২৬, ০৬:৫১ পিএম
নারী ক্রিকেট দলের সদস্যরা : ছবি সংগৃহীত

বাংলাদেশে পবিত্র ঈদ উল আযহা পালিত হবে বৃহস্পতিবার (২৮ মে)। তবে দেশের নারী ক্রিকেট দলের সদস্যদের ঈদের আনন্দ শুরু হয়েছে একদিন আগেই। ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপ প্রস্তুতির জন্য বর্তমানে স্কটল্যান্ডে অবস্থান করছেন নিগার সুলতানা জ্যোতিরা। দেশটিতে বুধবার (২৭ মে) ঈদ উদযাপিত হওয়ায় সেখানেই উৎসবের আমেজে সময় কাটিয়েছেন টাইগ্রেসরা।

নতুন পোশাক পরে তাদের হাস্যোজ্জ্বল ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ক্রিকেটাররা। বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা তার সতীর্থ ও কোচদের নিয়ে ছবি পোস্ট করে লিখেছেন, ‘দেশের বাইরে প্রথম ঈদ। সবাইকে ঈদের শুভেচ্ছা।’ দলের সকল ক্রিকেটারকে ঈদের নামাজ আদায় শেষে হাসিখুশি আমেজে দেখে গেছে। এছাড়া কোচিং স্টাফের সদস্যরাও নামাজ আদায় করেছেন। স্থানীয় সময় দুপুরে আবার অনুশীলনে নামবেন ক্রিকেটাররা।

আরও পড়ুন

এর আগে রোববার দিবাগত রাতে যুক্তরাজ্যের উদ্দেশে দেশ ছাড়ে প্রথম বহর। এরপর গতকাল শেষ ধাপে বাকি ১৩ জন দেশ ছেড়েছেন। তবে বিশ্বকাপের আগে ক্রিকেটাররা এখন অবস্থান করছেন স্কটল্যান্ডে। সেখানে একটি ত্রিদেশীয় সিরিজ খেলেই বিশ্বকাপে যোগ দিবেন ক্রিকেটাররা।

এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে গ্রুপ-১ এ। এই গ্রুপে টাইগ্রেসদের সঙ্গী হিসেবে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান ও নেদারল্যান্ডস। অন্যদিকে, গ্রুপ-২ এ লড়াই করবে স্বাগতিক ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।

একনজরে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচসূচি:

১৪ জুন: বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস– এজবাস্টন (বিকেল ৩:৩০ মিনিট)
১৭ জুন: বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া– হেডিংলি (বিকেল ৩:৩০ মিনিট)
২০ জুন: বাংলাদেশ বনাম পাকিস্তান – হ্যাম্পশায়ার বোল (সন্ধ্যা ৭:৩০ মিনিট)
২৫ জুন: বাংলাদেশ বনাম ভারত – ওল্ড ট্র্যাফোর্ড (সন্ধ্যা ৭:৩০ মিনিট)
২৮ জুন: বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা – লর্ডস (বিকেল ৩:৩০ মিনিট)

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
আরও পড়ুন
রেকর্ড গড়েও সিরিজ জিততে পারল না বাংলাদেশ
ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ করল পাকিস্তান
ইমনের ফাইফারে ত্রিদেশীয় সিরিজে ঘুরে দাঁড়াল বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের