বিশ্বকাপে প্রথম রাউন্ডের সেরা একাদশে কারা

আরটিভি নিউজ  

শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ০৪:৪০ এএম


বিশ্বকাপে প্রথম রাউন্ডের সেরা একাদশে কারা
মেসি, এমবাপ্পে ও বোউদ্দি। ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম রাউন্ডের সব ম্যাচ শেষ হওয়ার পর আলোচনায় উঠে এসেছে দুর্দান্ত পারফরম্যান্স করা খেলোয়াড়দের নাম। টুর্নামেন্টের প্রথম রাউন্ডের পারফরম্যান্স বিশ্লেষণ করে সেরা একাদশ বেছে নিয়েছে পরিসংখ্যান প্রতিষ্ঠান অপটার ফুটবল বিশ্লেষকরা। সেই একাদশে জায়গা পেয়েছেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ডের মতো বড় তারকারা। তবে সবচেয়ে বড় চমক কেপ ভার্দের ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনহা।

স্পেনের বিপক্ষে কেপ ভার্দের ঐতিহাসিক ০-০ ড্রয়ে বড় ভূমিকা রাখেন ভোজিনহা। ম্যাচে তিনি সাতটি গুরুত্বপূর্ণ সেভ করেন। গোল ঠেকানোর পরিসংখ্যানেও তার পারফরম্যান্স ছিল অসাধারণ। বয়স ৪০ হলেও বিশ্বকাপের মঞ্চে তার অভিজ্ঞতা ও নেতৃত্ব কেপ ভার্দেকে স্মরণীয় ফল এনে দেয়।

রক্ষণভাগে জায়গা পেয়েছেন কেপ ভার্দের রবের্তো লোপেস, অস্ট্রেলিয়ার হ্যারি সাউটার, পানামার আমির মুরিলো এবং যুক্তরাষ্ট্রের অ্যান্টনি রবিনসন। স্পেনের মতো শক্তিশালী দলের বিপক্ষে কেপ ভার্দের রক্ষণ সামলানোয় লোপেস ১১টি ক্লিয়ারেন্স করেন। আর তুরস্কের বিপক্ষে অস্ট্রেলিয়ার ২-০ জয়ে সাউটার ছিলেন রক্ষণের মূল ভরসা।

আরও পড়ুন

মাঝমাঠে নজর কেড়েছেন মরক্কোর তরুণ ফুটবলার আইওব বোউদ্দি। ব্রাজিলের বিপক্ষে ১-১ ড্রয়ে মাত্র ১৮ বছর বয়সে তিনি মাঠের নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ৬৬টি পাসের মধ্যে ৬০টি সফল করেন তিনি। তার সঙ্গে যুক্তরাষ্ট্রের ওয়েস্টন ম্যাককেনিও জায়গা পেয়েছেন। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে আক্রমণ তৈরিতে তার অবদান ছিল উল্লেখযোগ্য।

আক্রমণভাগে প্রথম ম্যাচডের সবচেয়ে উজ্জ্বল তারকাদের মধ্যে ছিলেন মেসি, এমবাপ্পে ও হালান্ড। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ জয়ে মেসি করেন অসাধারণ হ্যাটট্রিক। ৩৮ বছর ৩৫৭ দিন বয়সে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিক করা খেলোয়াড় হন তিনি। একই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসে তাঁর গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬, যা মিরোস্লাভ ক্লোসের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ।

নরওয়ের হয়ে বিশ্বকাপ অভিষেকেই নজর কাড়েন হালান্ড। ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই দুটি গোল করেন তিনি। অন্যদিকে ফ্রান্সের হয়ে সেনেগালের বিপক্ষে জোড়া গোল করে দলের ৩-১ জয় নিশ্চিত করেন এমবাপ্পে। এই দুই গোলে ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার কীর্তিও গড়েন তিনি।

সেরা একাদশের আরেকটি চমক আইভরি কোস্টের তরুণ উইঙ্গার ইয়ান দিওমানদে। ইকুয়েডরের বিপক্ষে ১-০ জয়ে তিনি পাঁচটি গোলের সুযোগ তৈরি করেন, যা প্রথম রাউন্ডে সর্বোচ্চ।

আরটিভি/ এসকেডি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission