ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ড্র নিয়েই মাঠ ছাড়ল দক্ষিণ আফ্রিকা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জুন ২০২৬, ১২:১২ এএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বিশ্বকাপে গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ড্র করেছে সাউথ আফ্রিকা ও চেক রিপাবলিক। ১-১ গোলের সমতার এক পয়েন্ট করে পেয়ে বিশ্বকাপে টিকে থাকল দুদল। কারণ হার বিশ্বকাপ থেকে ছিটকে দিতো দলটিকে। দুদলের মিখেল সাদিলেক ও তেবোহো মোকোয়ানা গোল করেছেন।

‘এ’ গ্রুপে দুই ম্যাচে দুটি করে পয়েন্ট নিয়ে তিনে চেক রিপাবলিক এবং চারে আছে সাউথ আফ্রিকা।

সাদিলেকের গোলে ম্যাচের ছয় মিনিটে শুরুতেই এগিয়ে যায় চেক। পরে ১২ ও ১৩ মিনিটে অব্রে মোদিবা ও অজউইন অ্যাপোলিসের দুবারের চেষ্টায় চেকদের ডিফেন্স ভাঙতে পারেনি সাউথ আফ্রিকা।

প্রথমার্ধের হাইড্রেশন বিরতির পর ৩৩ মিনিটে এসে হলুদ কার্ড দেখেন তেবোহো মোকোয়েনা। পরপর দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় সাউথ আফ্রিকার গ্রুপপর্বের শেষ ম্যাচে খেলতে পারবেন না এ মিডফিল্ডার। পরে বাফানা-বাফানাদের আরও এক মিডফিল্ডার থালেন্তে এমবাথা রেফারির সাথে তর্কে জড়িয়ে হলুদ কার্ড দেখেন।

ম্যাচের শুরুতে গোল পাওয়ার পর কিছুটা চাপে পড়ে চেক রিপাবলিক। ইউরোপিয়ান দলটির পরে আক্রমণে তেমন তাড়া না থাকলেও গোল পাওয়ার মতো কিছু আক্রমণ করে সাউথ আফ্রিকা। তেবোহো মোকোয়েনা, অজউইন অ্যাপোলিস আক্রমণের নেতৃত্ব দেন। শেষে ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় চেকরা।

বিরতির পর দুদল থেকে আক্রমণের ধারা অব্যাহত থাকে। ৪৭,৪৮ ও ৫০ মিনিটে চেকিয়াদের প্যাট্রিক শিক ও লাদিস্লাভ ক্রেসি দারুণ তিনটি আক্রমণ করলেও সাউথ আফ্রিকার গোলকিপারকে পরাস্ত করতে পারেননি। বিপরীতে বাফানা-বাফানাদের কয়েকটি আক্রমণ গোলমুখে গিয়েও কার্যকর হয়নি।

খেলার প্রায় শেষের দিকে পেনাল্টি পায় সাউথ আফ্রিকা। ৮১ মিনিটে থাপেলো মাসেকো লেফট কর্নার দিয়ে আক্রমণ করে। চেকিয়াদের বদলি হিসেবে নামা পাভেল সুল্টসের হাতে লাগলে রেফারি টোরি পেন্সো পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে তেবোহো মোকোয়েনা গোল করলে ১-১ সমতায় আসে সাউথ আফ্রিকা।

নির্ধারিত সময় শেষ হওয়ার পর অতিরিক্ত আরও সাত মিনিট যোগ করা হয়। এ সময় সাউথ আফ্রিকা এবং চেকিয়া দুই দলই প্রায় সমান আক্রমণ করে। তবে কোন দলই আর গোলের দেখা পায়নি। পরে ওই ১-১ গোলের সমতায় একটি পয়েন্ট করে ম্যাচ শেষ করে দুদল।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় সোমবার জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে আয়োজিত দিনব্যাপী ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তি প্রতিযোগিতা-২০২৬’ এ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার পালোয়ান দল। রানার্স আপ হয়েছে অদম্য বীর দল এবং ২য় রানার্স আপ হয়েছে দুর্বার যোদ্ধা দল। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব উল আলম।  এসময় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ স ম রিদওয়ানুল রহমান, সাধারণ সম্পাদক এম আর আলী ফাহিম, সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান খান বাবলু, সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মাজহারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল মবিন ফাইটার সহ অন্যান্যরা। এর আগে কুস্তি খেলার রেফারিদের মান উন্নয়নের লক্ষ্যে ফেডারেশনের ব্যবস্থাপনায় ৯-১১ অক্টোবর পর্যন্ত আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় রেসলিং রেফারি’স ট্রেনিং কোর্সে অংশ গ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি। এ কোর্সে বিভিন্ন জেলা, সংস্থা থেকে ২৭ জন পুরুষ এবং ৯ জন মহিলাসহ মোট ৩৬ জন রেফারি অংশ গ্রহন করে। রেফারি’স ট্রেনিং কোর্স পরিচালনা করেন জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ ও কোচ হাজী আশরাফ আলী, তামজীদ রহমান, মিজানুর রহমান (বাংলাদেশ পুলিশ) এবং মিজানুর রহমান (বিজিবি)। আরটিভি/এসআর
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
আরও পড়ুন
বিশ্বকাপের ২০ বিলিয়ন ডলারের পরিকল্পনায় ভুল স্বীকার ফিফার
ফাইনালে হেরে ভেঙে পড়া মেসিকে স্ত্রীর বার্তা: ‘তুমিই সবসময় সেরা’
মেসির সঙ্গে ‘প্রতারণা’ করেছে আর্জেন্টিনা
মেসি আর কী করলে গোল্ডেন বল পেতেন, ফিফাকে ইব্রাহিমোভিচের প্রশ্ন