ব্রাজিলের একাদশে বড় পরিবর্তনের আভাস, যা বললেন আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ১২:৪৭ পিএম


ব্রাজিলের একাদশে বড় পরিবর্তনের আভাস, যা বললেন আনচেলত্তি
ব্রাজিলের একাদশে বড় পরিবর্তনের আভাসঅ। ছবি: এএফপি

বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি ব্রাজিলের। তবে দ্বিতীয় ম্যাচে হাইতিকে হারিয়ে ঘুরে দাঁড়াতে চায় ব্রাজিল। সেই লক্ষ্যে ম্যাচের একাদশে বড় পরিবর্তন আনতে যাচ্ছেন কোচ কার্লো আনচেলত্তি।

শুক্রবার (১৯ জুন) ফিলাডেলফিয়াতে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এই কথা জানা ইতালিয়ান কোচ।

তিনি বলেন, আমরা কিছু পরিবর্তন করব। খেলার মান আরও ভালো করতে চাই। আমরা আরও ভালো করতে পারি এবং সেটা করতেই হবে।

ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো তাদের এক প্রতিবেদনে লিখেছে, তাদের এক সাংবাদিককে হাসতে হাসতে আনচেলত্তি বলেছেন, চার-পাঁচটা পরিবর্তন আসছে। পরে আবার এটিকেই নাকি রসিকতা দাবি করেছেন আনচেলত্তি।

আরও পড়ুন

দলের নির্দিষ্ট কোনো কৌশল বা ট্যাকটিক্যাল আইডেন্টিটি নেই—সমর্থকদের এমন উদ্বেগের জবাবও দিয়েছেন আনচেলত্তি। তার ভাষ্য, আমি দলের কোনো একক পরিচয় চাই না। আমি চাই, আমার দল সব পরিস্থিতিতে সব ধরনের ফুটবল খেলতে পারুক।

বিশ্বকাপে ব্রাজিল সর্বশেষ তাদের প্রথম ম্যাচে হেরেছিল ৯২ বছর আগে, ১৯৩৪ আসরে। দশকের পর দশক শুরুটা ভালো করা ব্রাজিল এবার প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ ড্র করেছে। খেলার ধরনের কারণে যেটিকে অনেকে হারের সমান বলেও মন্তব্য করেছেন। 

এ নিয়ে আনচেলত্তি বলেন, প্রথমার্ধে আমাদের পারফরম্যান্স অপ্রত্যাশিত ছিল। হতে পারে ব্রাজিলের জার্সি গায়ে তোলার চাপ খেলোয়াড়দের মানসিকতায় কিছুটা প্রভাব ফেলেছিল। শুরুটা ভালো করা জরুরি, তবে এটাই শেষ কথা নয়। মরক্কোর বিপক্ষে যারা ভালো খেলতে পারেনি, তাদের আমি আরও সুযোগ দিতে চাই। সেদিন আমাদের কেউ নিজের সেরাটা দিতে পারেনি। তবে প্রথম ম্যাচগুলো দিয়ে বিশ্বকাপের ভাগ্য নির্ধারিত হয় না।

উল্লেখ্য, ‘সি’ গ্রুপের ব্রাজিল-হাইতি ম্যাচটি শুরু হবে আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায়।

আরটিভি/এসআর
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission