অস্ট্রিয়া ম্যাচে আর্জেন্টিনা একাদশে ৪ পরিবর্তনের আভাস

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ০৯:৫৮ এএম


অস্ট্রিয়া ম্যাচে আর্জেন্টিনা একাদশে ৪ পরিবর্তনের আভাস
অস্ট্রিয়া ম্যাচে আর্জেন্টিনা একাদশে ৪ পরিবর্তনের আভাস। ছবি: এএফপি

বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। বিপরীতি ৩-০ গোলের বড় জয় পেয়েছিল আলবিসেলেস্তারা। তবে দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে শুরুর একাদশে আসতে পারে বড় চার পরিবর্তন।

লিওনেল স্কালোনি আলজেরিয়া ম্যাচের উইনিং কম্বিনেশন ভেঙে নতুন একাদশ মাঠে নামাতে পারেন বলে জানিয়েছেন প্রখ্যাত সাংবাদিক গ্যাস্টন এদুল।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম পরিবর্তনটি আসতে পারে রক্ষণভাগে। আলজেরিয়ার বিপক্ষে শুরুর একাদশে থাকা গঞ্জালো মন্তিয়েলের জায়গায় বদলি হিসেবে নেমেছিলেন নাহুয়েল মলিনা। অস্ট্রিয়ার বিপক্ষে মলিনাকে শুরু থেকেই খেলানোর কথা ভাবছেন স্কালোনি।

আরও পড়ুন

দ্বিতীয় পরিবর্তনটিও ডিফেন্স লাইনেই। ইনজুরি কাটিয়ে দারুণভাবে সেরে উঠছেন নিকোলাস তাগলিয়াফিকো। আলজেরিয়া ম্যাচে তার জায়গায় খেলা ফাকুন্দো মেদিনার বদলে তাগলিয়াফিকোকে শুরুর একাদশে ফেরানোর চিন্তা চলছে।

বাকি দুটি পরিবর্তন আসতে পারে আক্রমণভাগে। থিয়াগো আলমাদা এবং লাউতারো মার্টিনেজের জায়গায় একাদশে সুযোগ পেতে পারেন নিকোলাস গঞ্জালেস এবং হুলিয়ান আলভারেজ।
 
অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ

রক্ষণভাগ: নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো।

মাঝমাঠ: রদ্রিগো দে পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ।

আক্রমণভাগ: লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission