ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

মুখ ঢেকে কথা বলায় ‘লাল কার্ড’, ইতিহাস গড়লেন আলমিরন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ জুন ২০২৬, ১১:৩৯ এএম
মুখ ঢেকে কথা বলায় ‘লাল কার্ড’, ইতিহাস গড়লেন আলমিরন। ছবি: সংগৃহীত

মুখ ঢেকে কথা বলে বিশ্বকাপের ইতিহাসের প্রথম লাল কার্ড পেলেন প্যারাগুয়ের মিডফিল্ডার মিগুয়েল আলমিরন। তুরস্ক ও প্যারাগুয়ের ম্যাচে এই ঘটনা ঘটেছে।

শনিবার (২০ জুন) গ্রুপ ‘ডি’ এর দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ে বনাম তুরস্কের ম্যাচে প্রথমার্ধের শেষদিকে উত্তেজনা চরমে ওঠে। সেই সময় আলমিরন মুখ ঢেকে তুর্কি ডিফেন্ডার মুলদুরের সঙ্গে কথা বলেন।

মুলদুর সঙ্গে সঙ্গে রেফারিকে বিষয়টি জানান। পরে ভিএআরের পরামর্শে ঘটনাটি পর্যালোচনা করে রেফারি আলমিরনকে সরাসরি লাল কার্ড দেখান।

আরও পড়ুন

এল সালভাদরের রেফারি ইভান বার্টন স্টেডিয়ামে উপস্থিত সবাইকে বলেন, পর্যালোচনার পর দেখা গেছে, প্যারাগুয়ের ১০ নম্বর খেলোয়াড় মুখ ঢেকে কথা বলেছেন। চূড়ান্ত সিদ্ধান্ত, লাল কার্ড।

মূলত, চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রকে মুখ ঢেকে কিছু একটা বলেছিলেন জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি। ব্রাজিলিয়ান তারকা দাবি করেছিলেন, বেনফিকার আর্জেন্টাইন তারকা তাকে বর্নবাদী গালি দিয়েছেন। সেই ঘটনায় প্রেস্তিয়ান্নি লাল কার্ড তো দেখেছেনই, ফিফা নতুন আইন করতেও বাধ্য হয়েছে।

মাঠে এখন মুখ ঢেকে কিছু বললেই লাল কার্ডের বিধান করা হয়েছে। চলতি বিশ্বকাপে সে আইনে প্রথম শাস্তি পেলেন প্যারাগুয়ের মিডফিল্ডার মিগুয়েল আলমিরন।

নতুন নিয়ম অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপে কোনো খেলোয়াড় প্রতিপক্ষের মুখোমুখি অবস্থায় ইচ্ছাকৃতভাবে মুখ ঢেকে কথা বললে তাকে লাল কার্ড দেখানো যেতে পারে।

ফিফার নিয়ম প্রণয়নকারী সংস্থা আইএফএবি এক বিবৃতিতে জানায়, বৈষম্যমূলক বা অনুপযুক্ত আচরণ গোপন করার উদ্দেশ্যে মুখ ঢাকার ঘটনায় লাল কার্ডের বিধান সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়েছে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
পর্তুগাল জাতীয় ফুটবল দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোচ জর্জ জেসুসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এবার রোনালদোর বড় বোন এলমা আভেইরো জানিয়েছেন, জাতীয় দলে ভাইয়ের ফেরার চেয়ে না ফেরার সম্ভাবনাই বেশি।
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের নারী দলের সাবেক ব্যাটার পুনম রাউত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার কথা জানান তিনি।
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
ছয় ম্যাচ পাতানো, আরও ছয় ম্যাচের ফল প্রভাবিত করার চেষ্টা এবং অন্য খেলোয়াড়দের দুর্নীতির চক্রে জড়ানোর অভিযোগে সার্বিয়ার টেনিস খেলোয়াড় স্টেফান মিলিচেভিচকে ২৪ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি (আইটিআইএ)।
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের বিতর্কিত পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চেয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
আরও পড়ুন
ইতিহাসে আজকের এই দিনে
বাস্তবতা বুঝতে হলে কিছুদিন বেকার থাকা প্রয়োজন: খুবি শিক্ষক খুরশীদ
ইতিহাসে আজকের এই দিনে
ইতিহাসে আজকের এই দিনে