হাইতি ম্যাচে ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছিলেন ব্রাজিলের রাইট উইঙ্গার রাফিনিয়া। যার ফলে স্কটল্যান্ড ম্যাচ থেকে ছিটকে গেছেন তিনি। তবে নিজেদের মাঠে ফেরা নিয়ে বার্তা দিয়েছেন রাফিনিয়া।
বুধবার (২৪ জুন) নিজের সোশ্যাল মিডিয়ায় রাফিনিয়া জানিয়েছেন, শেষ ষোলোর ম্যাচ দিয়ে মাঠে ফিরতে চান তিনি।
রাফিনিয়া বলেন, আমার সব সময় নিজের থেকে অনেক কিছু চাই, প্রতিদিন কঠোর পরিশ্রম করি। এটায় কোন পরিবর্তন আসবে না। দ্রুত মাঠে ফিরতে আমি আমার সাধ্যের মধ্যে সবটুকু করবো। আমি আমার সতীর্থদের পাশে থাকতে চাই, যে লক্ষ্য নিয়ে বিশ্বকাপে এসেছি তা পূরণ করতে চাই।
ব্রাজিলের জার্সিকে সম্মান করতে হবে ও ব্রাজিলিয়ান ভক্তদের মধ্যে আনন্দ ফিরিয়ে আনতে হবে বলেও মন্তব্য করেন বাসা তারকা। তার ভাষ্য, আমি মানসিকভাবে শক্ত আছি। ব্রাজিলের এই জার্সিকে আমার সম্মান করতে হবে।
স্কটল্যান্ডের বিপক্ষে রাফিনিয়ার জায়গায় শুরুর একাদশে কে থাকবেন তা নিয়ে কিছু পরিষ্কার করেননি ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। তবে ইঙ্গিত দিয়েছেন বোর্না মাউখের ১৯ বছর বয়সী উইঙ্গর রায়ান শুরুর একাদশে থাকতে পারেন। সেক্ষেত্রে লুইস হেনরিকে বদলি হতে পারেন।
আরটিভি/এসআর




