ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

২ গোলে রোনালদোর ৬ রেকর্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০৮:০২ পিএম
ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: এএফপি

চলমান বিশ্বকাপের প্রথম ম্যাচে নিজের সেরাটা দিতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে ঘুরে দাঁড়াতেও সময় নেননি এই ফুটবল কিংবদন্তি। উজবেকিস্তানের বিপক্ষে জোড়া করেছেন তিনি। সেই সঙ্গে ৬টি রেকর্ড গড়েছেন তিনি।

মঙ্গলবার (২৩ জুন) রাতে উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচের মাত্র ৬ মিনিটে গোলের খাতা খোলেন রোনালদো। ডানপ্রান্ত থেকে জোয়াও কানসেলোর মাপা ক্রসে ডান পায়ের নিখুঁত শটে জাল খুঁজে নেন পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী এই তারকা।

এরপর ৩৯ মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণে আদায় করে নেন নিজের দ্বিতীয় গোল। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে এদিন হ্যাটট্রিককের দেখাও পেতে পারতেন রোনালদো। তবে শেষ পর্যন্ত জোড়া গোলের সঙ্গে জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়েন তিনি।

আরও পড়ুন

জোড়া গোলে যে ৬টি রেকর্ড গড়েছেন রোনালদো—

প্রথম: প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে ছয়টি আসরে (২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ ও ২০২৬) গোল করার অনন্য নজির গড়েছেন রোনালদো। আর্জেন্টিনার লিওনেল মেসির গোল আছে পাঁচটি আসরে।

দ্বিতীয়: বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ গোলদাতা হিসেবে নাম লিখেছেন রোনালদো। উজবেকিস্তানের বিপক্ষে ৪১ বছর ১৩৮ দিন বয়সে গোল করেন তিনি। তার সামনে আছেন শুধু ক্যামেরুনের কিংবদন্তি রজার মিলা (৪২ বছর ৩৯ দিন)। তবে ইউরোপিয়ান খেলোয়াড়দের মধ্যে বড় টুর্নামেন্টে সবচেয়ে বেশি বয়সে গোলের রেকর্ডটি রোনালদোর দখলে।

তৃতীয়: ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপ মিলিয়ে ১১টি বড় টুর্নামেন্টে গোল করার কীর্তি গড়েছেন তিনি। আগে থেকে রেকর্ডটির মালিক রোনালদো উজবেকিস্তানের বিপক্ষে নিজের অর্জনকে আরও সমৃদ্ধ করেছেন। ইউরোপিয়ান খেলোয়াড়দের মধ্যে এটি সর্বোচ্চ। ছয়টি করে টুর্নামেন্টে গোল নিয়ে অনেক পেছনে আছেন ইয়ুর্গেন ক্লিন্সম্যান, মিরোস্লাভ ক্লোসা ও জেরদান শাকিরি।

চতুর্থ: নিজের দ্বিতীয় গোলটির মাধ্যমে বিশ্বকাপে স্বদেশি কিংবদন্তি ইউসেবিওকে ছাড়িয়ে গেছেন রোনালদো। বিশ্বমঞ্চে পর্তুগালের জার্সিতে এখন এককভাবে সর্বোচ্চ ১০টি গোলের মালিক তিনি। এজন্য তাকে খেলতে হয়েছে ২৪ ম্যাচ। এর আগে ২০০৬ সালে একটি, ২০১০ সালে একটি, ২০১৪ সালে একটি, ২০১৮ সালে হ্যাটট্রিকসহ চারটি এবং ২০২২ সালে একটি গোল করেন তিনি।

পঞ্চম: দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে পেছনে ফেলে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে বিশ্বমঞ্চে জোড়া গোল করার কীর্তি নিজের করে নিয়েছেন রোনালদো। সোমবার রাতে অস্ট্রিয়ার বিপক্ষে ৩৮ বছর ৩৬৩ দিন বয়সে জোড়া গোল করেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক।

ষষ্ঠ: একাধিক গোলদাতা রয়েছেন এমন দেশগুলোর মধ্যে তৃতীয় খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে নিজ দেশের সবচেয়ে কম ও বেশি বয়সী গোলদাতা হওয়ার জোড়া সম্মান অর্জন করেছেন রোনালদো। তার আগে এই কীর্তি ছিল কেবল ডেনমার্কের মাইকেল লাউড্রপ ও আর্জেন্টিনার মেসির। বিশ্বকাপে রোনালদো তার প্রথম গোল করেছিলেন ২০০৬ সালে। গ্রুপ পর্বের ম্যাচে পেনাল্টি থেকে ইরানের জাল কাঁপিয়েছিলেন তিনি। তখন তার বয়স ছিল ২১ বছর ১৩২ দিন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসি-কাসেমিরোর গোলে চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি
পায়ের জাদুতে প্রতিপক্ষকে বধ করতে অভ্যস্ত লিওনেল মেসিকে এবার দেখা গেল ভিন্ন এক রূপে। দুর্দান্ত এক হেডারে গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেছেন আর্জেন্টাইন মহাতারকা।
মেসি-কাসেমিরোর গোলে চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি
রাফিনিয়ার হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে বার্সেলোনার সেভেনআপ
চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলবন্যায় ভাসিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা। দুর্দান্ত ফর্মে থাকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়ার হ্যাটট্রিকে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ৭-২ গোলের বড় জয় পেয়েছে হ্যান্সি ফ্লিকের দল।
রাফিনিয়ার হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে বার্সেলোনার সেভেনআপ
এশিয়ান গেমসের নারী ক্রিকেট / না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ
এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। জাপানের নাগোয়ায় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নির্ধারিত ম্যাচটি বৃষ্টিতে ভেজা মাঠের কারণে শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়েছে।
না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ
এশিয়ান গেমসে বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
এশিয়ান গেমসে বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
এশিয়ান গেমস / ম্যাচ না খেলেই সেমিতে ওঠার সুযোগ বাংলাদেশের সামনে!
আগামী ১৯ সেপ্টেম্বর জাপানের নাগোয়া শহরে পর্দা উঠছে এশিয়ান গেমসের। তবে প্রবল বৃষ্টির কারণে ক্রিকেট ম্যাচ আয়োজন নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। যার ফলে ম্যাচ না খেলেই সেমিফাইনাল খেলার সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশ নারী দলের সামনে। এশিয়ান গেমসে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশের মেয়েরা। যেখানে তাদের প্রতিপক্ষ চীন। জাপানের স্থানীয় সময় ১৭ সেপ্টেম্বর সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও চীনের ম্যাচটি। বেরসিক বৃষ্টিতে যদি ম্যাচ আয়োজন সম্ভব না হয় তাহলে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় মাঠের ক্রিকেটে না খেলেই কোয়ার্টার ফাইনালে জিতবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বর্তমান সময়ে নাগোয়াতে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। ম্যাচের আগে বৃষ্টির কারণে পুরোদমে অনুশীলন করতে পারেননি বাংলাদেশের মেয়েরা। বৃষ্টির কারণে যদি ২০ ওভারের ম্যাচ আয়োজন সম্ভব না হয় তাহলে সুপার ওভারে আয়োজনের চেষ্টা করবেন আম্পায়াররা। সেটাও যদি সম্ভব না হয় তাহলে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে জয়ী ঘোষণা করা হবে। কারণ আইসিসির বর্তমান টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশ ১০ ও চীন রয়েছে ৩৭ নম্বরে। বাংলাদেশের মূল পরীক্ষাটা হবে সেমিফাইনালে। যেখানে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ ভারত।  যারা কিনা গত আসরের চ্যাম্পিয়ন এবং সোনাজয়ী দল। সদ্য শেষ হওয়া এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ দল। ফলে সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ পাবে জ্যোতিরা। আরটিভি/এসআর  
ম্যাচ না খেলেই সেমিতে ওঠার সুযোগ বাংলাদেশের সামনে!
আরও পড়ুন
চোখ ধাঁধানো হেডে হাজার গোলের আরও কাছে রোনালদো
নিষ্প্রভ রোনালদো, মৌসুমের প্রথম হার আল নাসরের
ঘূর্ণিঝড়ের আশঙ্কা
একই দলের হয়ে খেলবেন মেসি-রোনালদো,এবার পূরণ হচ্ছে ভক্তদের আশা