ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

মেসির পেনাল্টি মিসের পরই টাইব্রেকারের নিয়ম পরিবর্তন করার সিদ্ধান্ত ফিফার!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০৬:১৯ পিএম
ছবি: এএফপি

চলতি বিশ্বকাপে প্রথম খেলোয়াড় হিসেবে পেনাল্টি মিস করেছিলেন লিওনেল মেসি। নকআউট পর্বে সেই সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। কারণ, নকআউট পর্ব মানেই স্নায়ুচাপের লড়াই এবং সেই লড়াই যদি গড়ায় টাইব্রেকারে, তাহলে প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে ভাগ্য আর মানসিক শক্তির পরীক্ষার মঞ্চ।

তাই সেই টাইব্রেকার নিয়েই এবার নতুন ভাবনা শুরু করেছে ফিফা। বিশ্বকাপের নকআউট পর্ব শুরুর আগেই টাইব্রেকারের একটি গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

বর্তমান নিয়ম অনুযায়ী টাইব্রেকারের আগে দুটি পৃথক কয়েন টস অনুষ্ঠিত হয়। প্রথম টসে নির্ধারিত হয় কোন দল আগে শট নেবে। দ্বিতীয় টসে ঠিক করা হয় মাঠের কোন প্রান্তে টাইব্রেকার অনুষ্ঠিত হবে। ফিফা এখন এই দুই টসের পরিবর্তে একটি টস চালুর প্রস্তাব দিয়েছে।

নতুন প্রস্তাব অনুযায়ী, টসে জয়ী দল দুটি সুবিধার মধ্যে যেকোনো একটি বেছে নিতে পারবে—হয় তারা আগে শট নেবে, অথবা নিজেদের সমর্থকদের গ্যালারির সামনে টাইব্রেকার নেওয়ার সুযোগ পাবে। বাকি সুবিধাটি চলে যাবে টসে হেরে যাওয়া দলের কাছে।

বর্তমান ব্যবস্থার সবচেয়ে বড় সমালোচনা হলো, একটি দল দুই টসেই হারতে পারে। সেক্ষেত্রে তারা আগে শট নেওয়ার সুবিধা যেমন পায় না, তেমনি নিজেদের সমর্থকদের সামনে টাইব্রেকার নেওয়ার সুযোগ থেকেও বঞ্চিত হয়।

ফিফার মতে, একই দলের হাতে দুটি সম্ভাব্য সুবিধাই চলে গেলে প্রতিযোগিতার ভারসাম্য কিছুটা নষ্ট হতে পারে। তাই একটি টসের মাধ্যমে সুবিধাগুলো দুই দলের মধ্যে ভাগ করে দেওয়ার চিন্তা করছে সংস্থাটি। এই বিষয়ে ইতোমধ্যে ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা আইএফএবির (IFAB) সঙ্গেও আলোচনা হয়েছে।

ফিফার প্রস্তাব এখন আলোচনার পর্যায়ে থাকলেও বিষয়টি নিয়ে দ্রুত সিদ্ধান্ত আসতে পারে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী কয়েক দিনের মধ্যেই বিশ্বকাপের টাইব্রেকার পদ্ধতিতে পরিবর্তনের বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেখা যেতে পারে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসি-কাসেমিরোর গোলে চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি
পায়ের জাদুতে প্রতিপক্ষকে বধ করতে অভ্যস্ত লিওনেল মেসিকে এবার দেখা গেল ভিন্ন এক রূপে। দুর্দান্ত এক হেডারে গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেছেন আর্জেন্টাইন মহাতারকা।
মেসি-কাসেমিরোর গোলে চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি
রাফিনিয়ার হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে বার্সেলোনার সেভেনআপ
চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলবন্যায় ভাসিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা। দুর্দান্ত ফর্মে থাকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়ার হ্যাটট্রিকে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ৭-২ গোলের বড় জয় পেয়েছে হ্যান্সি ফ্লিকের দল।
রাফিনিয়ার হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে বার্সেলোনার সেভেনআপ
এশিয়ান গেমসের নারী ক্রিকেট / না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ
এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। জাপানের নাগোয়ায় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নির্ধারিত ম্যাচটি বৃষ্টিতে ভেজা মাঠের কারণে শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়েছে।
না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ
এশিয়ান গেমসে বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
এশিয়ান গেমসে বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
এশিয়ান গেমস / ম্যাচ না খেলেই সেমিতে ওঠার সুযোগ বাংলাদেশের সামনে!
আগামী ১৯ সেপ্টেম্বর জাপানের নাগোয়া শহরে পর্দা উঠছে এশিয়ান গেমসের। তবে প্রবল বৃষ্টির কারণে ক্রিকেট ম্যাচ আয়োজন নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। যার ফলে ম্যাচ না খেলেই সেমিফাইনাল খেলার সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশ নারী দলের সামনে। এশিয়ান গেমসে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশের মেয়েরা। যেখানে তাদের প্রতিপক্ষ চীন। জাপানের স্থানীয় সময় ১৭ সেপ্টেম্বর সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও চীনের ম্যাচটি। বেরসিক বৃষ্টিতে যদি ম্যাচ আয়োজন সম্ভব না হয় তাহলে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় মাঠের ক্রিকেটে না খেলেই কোয়ার্টার ফাইনালে জিতবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বর্তমান সময়ে নাগোয়াতে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। ম্যাচের আগে বৃষ্টির কারণে পুরোদমে অনুশীলন করতে পারেননি বাংলাদেশের মেয়েরা। বৃষ্টির কারণে যদি ২০ ওভারের ম্যাচ আয়োজন সম্ভব না হয় তাহলে সুপার ওভারে আয়োজনের চেষ্টা করবেন আম্পায়াররা। সেটাও যদি সম্ভব না হয় তাহলে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে জয়ী ঘোষণা করা হবে। কারণ আইসিসির বর্তমান টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশ ১০ ও চীন রয়েছে ৩৭ নম্বরে। বাংলাদেশের মূল পরীক্ষাটা হবে সেমিফাইনালে। যেখানে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ ভারত।  যারা কিনা গত আসরের চ্যাম্পিয়ন এবং সোনাজয়ী দল। সদ্য শেষ হওয়া এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ দল। ফলে সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ পাবে জ্যোতিরা। আরটিভি/এসআর  
ম্যাচ না খেলেই সেমিতে ওঠার সুযোগ বাংলাদেশের সামনে!
আরও পড়ুন
মেসি-কাসেমিরোর গোলে চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি
মেসির শেষ ম্যাচ কবে, জানা গেল প্রতিপক্ষ
মেসির দুর্দান্ত গোলেও পয়েন্ট হারাল মায়ামি
মেসির ১৯ বছরের রেকর্ড ভাঙলেন আর্জেন্টাইন উইঙ্গার