বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল। এই ম্যাচ জয় পেলে নিশ্চিতভাবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডের টিকিট পাবে সেলেসাওরা।
বুধবার (২৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় মাঠে নামবে ব্রাজিল ও স্কটল্যান্ড। এই ম্যাচ দিয়ে মাঠে ফিরবেন নেইমার জুনিয়র।
এই ম্যাচটি দেখতে অধীর অপেক্ষায় রয়েছে কোটি কোটি ফুটবল ভক্তরা। বাংলাদেশেও তার ব্যতিক্রম নয়। ঘরে বসেই টিভিতে দেশের তিনটি চ্যানেলে দেখা যাবে ব্রাজিল-স্কটল্যান্ডের খেলা।
রাষ্ট্রীয় চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ছাড়াও এই ফুটবল মহাযজ্ঞের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও সময় টেলিভিশন।
এছাড়া মোবাইল ফোন কিংবা ল্যাপটপ থেকেও ম্যাচগুলো উপভোগ করতে পারবেন দর্শকরা। তবে সেক্ষেত্রে সাবস্ক্রিপশন ফি দিতে হবে।
নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি দিয়ে মোবাইল ফোন ও স্মার্ট ডিভাইসে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি ও গ্রামীণফোনের বায়োস্কোপে ঘরে বসেই ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ উপভোগ করতে পারবেন দেশের ফুটবলপ্রেমীরা। এছাড়া পাড়া-মহল্লার বিভিন্ন জায়গায় বড় পর্দায় দেখানো হচ্ছে বিশ্বকাপ।
আরটিভি/এসআর



