আমি জিনিয়াস নই, আবার স্টুপিডও নই: আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১২:৪৭ পিএম


আমি জিনিয়াস নই, আবার স্টুপিডও নই: আনচেলত্তি
ছবি: এএফপি

চলমান বিশ্বকাপে ব্রাজিলের জার্সিতে ভিনি-কুনহারা আলো ছড়ালেও আলোচনার কেন্দ্র বিন্দুতে কার্লো আনচেলত্তি। ক্লাব ফুটবলের সবচেয়ে সফল  এই কোচ বিশ্বকাপেও চমক দেখাচ্ছেন। এরমাঝেই নিজের পারফরম্যান্স নিয়ে মুখে খুলেছেন এই ইতালিয়ান কোচ।

সম্প্রতি ফোলহা দে এস. পাওলোকে সাক্ষাৎকার কার্লো আনচেলত্তি। যেখানে জাপানের বিপক্ষে শেষ ৩২ এর ম্যাচে নেওয়া সিদ্ধান্ত প্রসঙ্গে কথা বলেন। এছাড়া নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচ নিয়ে এবং নেইমার প্রসঙ্গেও নিজের অভিমত ব্যক্ত করেছেন।

আনচেলত্তি বললেন, আমরা যদি জাপানকে না হারাতাম, তাহলে তারা কী বলতো? কী হতো যদি কাসেমিরোকে বদলি না করতাম এবং মার্তিনেল্লি না আসতো? সেটা কার দোষ হতো, আপনার মতে? আমার, ঠিক না? 

আরও পড়ুন

‘আমি সেটা খুব ভালোভাবে বুঝি এবং এ কারণে আমি অনেক ভারসাম্য রাখতে চাই। এটা শতভাগ নিশ্চিত যে আমি জিনিয়াস নই, আবার শতভাগ নিশ্চিত যে আমি স্টুপিডও নই।’

নরওয়ে ম্যাচ নিয়ে ব্রাজিল কোচ বলেন, বিশ্বকাপের এই পর্যায়ে এসে, সব ম্যাচই কঠিন। নকআউট পর্বে অনেক ব্যাপার আসে, শুধু কৌশলগত আর প্রযুক্তিগত ব্যাপার নয়, মানসিক ব্যাপারও জড়িত থাকে। 

তিনি আরও বলেন, নরওয়ে ভালো দল, অনেক ভালো খেলোয়াড়। হাল্যান্ড বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। এটা সবসময় কঠিন। কিন্তু আমরা আত্মবিশ্বাসী আমরা ভালো খেলতে পারব।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission