ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

আর্জেন্টিনাকে ‘কমিটির দল’ বলায় ক্ষেপে গেলেন স্কালোনি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ১০:৩২ এএম
আর্জেন্টিনাকে ‘কমিটির দল’ বলায় ক্ষেপে গেলেন স্কালোনি। ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপের পর থেকেই অভিযোগ উঠছে আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দিচ্ছে ফিফা। ফুটবল বোদ্ধারা আর্জেন্টিনাকে কমিটির টিমও বলে থাকেন। চলতি বিশ্বকাপের মেসির করা আলোচিত সেই ফাউলের পর বিষয়টি এখনও সবার মুখে মুখে।

তাই কেপ ভার্দে বিপক্ষে মাঠে নামার আগে কমিটির টিম হিসেবে বিশ্বকাপে বিশেষ সুবিধা পাচ্ছে কিনা এমন প্রশ্ন ছুটে যায় লিওনেল স্কালোনির দিকে। বেশ সোজাসাপ্টা ও কড়া জবাব দিলেন তিনি।

স্কালোনি বলেন, এর একমাত্র সমাধান হলো সামাজিক যোগাযোগমাধ্যম না পড়া। সোশ্যাল মিডিয়া দেখা বন্ধ করে দিন, ব্যস। আপনি যদি না দেখেন, তবে এসব জানতেও পারবেন না।

আরও পড়ুন

নিজের ক্ষোভ প্রকাশ করে স্কালোনি বলেন, আজকাল যে কেউ কোনো প্রমাণ ছাড়াই ইন্টারনেটে কিছু একটা পোস্ট করে দিতে পারে এবং ছোট একটা বিষয়কে বিশাল আকার দিয়ে ছড়াতে পারে। আমি মনে করি আমাদের এসব বিষয়কে বিন্দুমাত্র গুরুত্ব দেওয়া উচিত নয়।

স্কালোনি মনে করিয়ে দিলেন, তাদের সাফল্য কারও দয়া বা বিশেষ সুবিধার ফল নয়; বরং পুরো দলের পরিশ্রমের ফসল। লিওনেল মেসি থেকে শুরু করে দলের কিটম্যান মারিও দে স্তেফানো পর্যন্ত সবার অবদান রয়েছে এই সাফল্যে।

সোশ্যাল মিডিয়ার নেতিবাচক দিক নিয়ে আর্জেন্টিনা কোচ আরও বলেন, সোশ্যাল মিডিয়া এমনই। এর ভালো দিক যেমন আছে, তেমনি দুর্ভাগ্যবশত যে কেউ খারাপ অর্থেই বলছি—যা খুশি পোস্ট করতে পারে এবং তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এক সেকেন্ডের মধ্যে তা সব জায়গায় ছড়িয়ে পড়ে। আমরা এতে মোটেও কান দিচ্ছি না।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এক ম্যাচ হাতে রেখেই ভারতের সিরিজ নিশ্চিত
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা ধরে রাখল স্বাগতিকরা। এবারও ৭ উইকেটের জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে শ্রেয়াস আইয়ারের দল।
এক ম্যাচ হাতে রেখেই ভারতের সিরিজ নিশ্চিত
মেসির শেষ ম্যাচ কবে, জানা গেল প্রতিপক্ষ
লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটতে যাচ্ছে। ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর দাবি, আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামতে পারেন মেসি।
মেসির শেষ ম্যাচ কবে, জানা গেল প্রতিপক্ষ
বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বিশ্বকাপের তদন্ত প্রতিবেদন নিয়ে যা বললেন আসিফ নজরুল
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে টাইগারদের ভারতে না পাঠানোর জন্য তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলকে দায়ী করে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। যা এখন আলোচনার কেন্দ্র বিন্দুতে। এর মাঝেই তদন্ত প্রতিবেদন নিয়ে মুখ খুলেছেন সাবেক এই উপদেষ্টা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ভারতে দল না পাঠানোর ব্যাখ্যা দিয়েছেন তিনি। আরটিভির পাঠকদের জন্য পোস্টটি হুবহু তুলে ধরা হলো— টি-টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি? ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলতে যাওয়ার সিদ্ধান্তটি তখনকার ক্রীড়ামন্ত্রী হিসেবে মূলত আমারই ছিল। আমি নিজেই এ কথা একাধিকবার প্রকাশ্যে বলেছি। তাই এতোদিন পর ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক বিষয়টি তদন্ত করে তা প্রকাশের কি এমন কারণ ঘটলো বুঝলাম না।  ঘটনার সূত্রপাত উগ্র হিন্দুত্ববাদীদের চাপের মুখে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে মোস্তাফিজকে আইপিএল থেকে অপমানজনকভাবে বাদ দেওয়া থেকে। এর পরপরই আমরা নিরাপত্তাহীনতার আশঙ্কা এবং বাংলাদেশের প্রতি অবমাননার প্রতিবাদে ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার বিষয়ে অনীহা জানাই। আমাদের আশঙ্কা যে অমূলক ছিল না, আইসিসির প্রথম রিপোর্টেই তার স্বীকৃতি ছিল। সেখানে ভারতে নিরাপত্তা-আশঙ্কার তিনটি কারণ উল্লেখ করা হয়েছিল—বিশ্বকাপের দলে মোস্তাফিজ থাকলে, বাংলাদেশের সমর্থকরা মুক্তভাবে ঘোরাফেরা করলে এবং বাংলাদেশে নির্বাচন এগিয়ে আসার প্রেক্ষাপটে। বিবিসি বাংলা ওই রিপোর্টের হুবহু বাংলা অনুবাদও প্রকাশ করেছিল। এই পরিস্থিতিতে আমরা ভারতে খেলতে যাব কেন? আমরা শেষ পর্যন্ত অন্য কোনো ভেন্যুতে বিশ্বকাপ খেলার জন্য বহু চেষ্টা করেছি। কোনো কোনো দেশ থেকে সমর্থনও পেয়েছিলাম। কিন্তু সম্ভবত আইসিসির নেতৃত্বে ভারতীয়দের আধিপত্যে থাকার কারণে শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাদেরকে ভারতে নিয়ে যাওয়ার ব্যাপারে ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকেও কোনো যোগাযোগ করা হয়নি। আমাদের সিদ্ধান্তের পেছনে তিনটি বিষয় ছিল অত্যন্ত পরিষ্কার—দেশের মর্যাদা, আমাদের ক্রিকেটার-সাংবাদিক-সমর্থকদের নিরাপত্তা এবং আগামী নির্বাচনের আগে দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখা। সে সময় বলা হয়েছিল, বিশ্বকাপ না খেললে বিদেশি দলগুলোর সঙ্গে বাংলাদেশের খেলা বন্ধ হয়ে যাবে। আমাদের ক্রিকেট বোর্ডের নানা উদ্যোগে সেই আশঙ্কাও শেষ পর্যন্ত দূর হয়েছিল। আমি মনে করি, আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম। একটি ছোট দেশ বলে কেউ আমাদের ইচ্ছেমতো অপমান করবে, আর আমরা সবসময় তা মুখ বুঝে মেনে নিবো এমন প্রত্যাশা করা ঠিক নয়। আমি সমমর্যাদার ভিত্তিতে ভারতের সাথে বন্ধুত্বে বিশ্বাসী । মাথা নত করে সব মেনে নেয়াতে না। এদিকে তদন্ত কমিটির দাবি, তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলই এককভাবে সিদ্ধান্তটি গ্রহণ করেন। এ ক্ষেত্রে অন্য কারও মতামত নেওয়ার প্রয়োজন তিনি অনুভব করেননি। এমনকি ক্রিকেটারদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকেও তিনি শুধু নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কোনো একক ব্যক্তির ইচ্ছায় নেওয়া উচিত নয়। সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা করে, ক্রিকেটারদের ভবিষ্যৎ এবং দেশের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর প্রত্যাশাকে সামনে রেখে এমন সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন বলেও মত দিয়েছে কমিটি। আরটিভি/এসআর  
বিশ্বকাপের তদন্ত প্রতিবেদন নিয়ে যা বললেন আসিফ নজরুল
বাংলাদেশের আগামী তারকা পেসার ও স্পিনার খুঁজবে ‘রবি বোলার হান্ট’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে যৌথভাবে ‘রবি বোলার হান্ট’ নামের দেশব্যাপী কর্মসূচি শুরু করেছে রবি আজিয়াটা পিএলসি। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় নারী ও পুরুষ পেসার ও স্পিনারদের খুঁজে বের করে তাদের বিকাশের সুযোগ তৈরির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি দফতরে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দেশের বিভিন্ন স্থানে একাধিক ট্রায়ালের মাধ্যমে বোলার হান্টের আয়োজন করা হবে। এর মাধ্যমে আগ্রহী বোলাররা নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন এবং পেশাদার ক্রিকেটে যাওয়ার পথ তৈরি করতে পারবেন। দেশব্যাপী ট্রায়াল আগামী ২৭ সেপ্টেম্বর সিলেটে শুরু হবে । এরপর দেশের সব বিভাগীয় শহরে পর্যায়ক্রমে ট্রায়াল অনুষ্ঠিত হবে। ঢাকায় ২টি ট্রায়াল আয়োজন করা হবে এবং সব মিলিয়ে মোট ৯টি ট্রায়াল অনুষ্ঠিত হবে।  বিভাগীয় ট্রায়াল শেষে প্রতিটি স্থান থেকে বাছাইকৃত নির্দিষ্ট সংখ্যক বোলারকে ঢাকায় শেষ পর্বের ক্যাম্পে ডাকা হবে। সেখান থেকে বিসিবি কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত বিজয়ীদের মানোন্নয়ন ও পরবর্তী প্রশিক্ষণের জন্য বোর্ডের নিজস্ব গ্রুমিং প্রোগ্রামে অন্তর্ভুক্ত করা হবে। উদ্যোগটির জন্য নিবন্ধন করা যাবে মাই রবি ও মাই সার্কেল অ্যাপের মাধ্যমে। নিজ নিজ এলাকার ট্রায়ালের আগের দিন পর্যন্ত আগ্রহীরা নিবন্ধন করতে পারবেন। এই বোলার হান্টে বিচারক হিসেবে থাকবেন বিশেষজ্ঞদের একটি প্যানেল। এতে রয়েছেন পাকিস্তানের সাবেক লেগ স্পিনার মুশতাক আহমেদ এবং ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার কোরি কলিমোর। বাংলাদেশের সাবেক জাতীয় দলের কয়েকজন ক্রিকেটারও বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন। বর্তমান ও সাবেক জাতীয় দলের ক্রিকেটাররা বিভাগীয় পর্যায়ের ট্রায়াল এবং চূড়ান্ত পর্ব; দুই ধাপেই উপস্থিত থাকবেন। ফলে অংশগ্রহণকারীরা অভিজ্ঞ ক্রিকেটারদের সামনে নিজেদের বোলিং দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে রবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিয়াদ সাতারা বলেন, ক্রিকেট বাংলাদেশের সংস্কৃতি ও আবেগের অবিচ্ছেদ্য অংশ। দেশের প্রতিটি প্রান্তেই বোলিংয়ের অনেক সম্ভাবনাময় প্রতিভা রয়েছে, যাদের অনেকেই এখনো সুযোগের অপেক্ষায়। রবি বোলার হান্টের মাধ্যমে নারী ও পুরুষ; উভয় শ্রেণির সম্ভাবনাময় ফাস্ট বোলার ও স্পিনারদের নিজেদের দক্ষতা তুলে ধরার জন্য দেশব্যাপী একটি প্ল্যাটফর্ম দেওয়া হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে অংশীদারত্বে এই উদ্যোগের লক্ষ্য শুধু প্রতিভা খুঁজে বের করা নয়, বরং তাদের ভবিষ্যৎ উন্নয়নের জন্য একটি পথ তৈরি করা।  কারণ রবিতে আমরা বিশ্বাস করি আমাদের ব্র্যান্ডের মূলমন্ত্র “পারবে তুমিও”-এর শক্তিতে—যা তরুণদের জন্য নতুন সুযোগ তৈরি করে, তাদের ক্ষমতায়িত করে এবং নিজেদের পূর্ণ সম্ভাবনা বিকশিত ও বাস্তবায়নের পথে এগিয়ে যেতে সহায়তা করে। জিয়াদ সাতারা আরও বলেন, দেশব্যাপী ট্রায়াল, ডিজিটাল সুবিধা এবং বিশ্বমানের ক্রিকেট বিশেষজ্ঞদের দিকনির্দেশনার সমন্বয়ে আমরা বাংলাদেশের আগামী দিনের তারকা বোলারদের খুঁজে বের করতে ও গড়ে তুলতে আশাবাদী। বিসিবি সভাপতি তামিম ইকবাল খান বলেন, এই উদ্যোগটি বাংলাদেশ ক্রিকেটের জন্য নতুন প্রতিভা চিহ্নিত করতে এবং তাদের বিকশিত করতে বড় ভূমিকা রাখবে। বাংলাদেশের ক্রিকেটে ধারাবাহিক সাফল্য ধরে রাখতে নতুন প্রতিভা খুঁজে বের করা ও তাদের বিকাশ ঘটানো জরুরি। রবি বোলার হান্টের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নারী ও পুরুষ; উভয় শ্রেণির সম্ভাবনাময় ফাস্ট বোলার ও স্পিনারদের খুঁজে বের করা হবে। তিনি আরও বলেন, ‘রবির সঙ্গে এই অংশীদারত্বের মাধ্যমে আমরা ভবিষ্যতের ক্রিকেট তারকাদের জন্য একটি সুসংগঠিত পথ তৈরি করতে চাই। একই সঙ্গে বাংলাদেশের ক্রিকেটে নতুন প্রতিভা তুলে আনার ধারাবাহিকতাও আরও শক্তিশালী হবে। ‘ উদ্বোধনী অনুষ্ঠানে রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ, হেড অব মার্কেটিং শওকত কাদের চৌধুরীসহ রবি এবং বিসিবি-র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আরটিভি/এসআর  
বাংলাদেশের আগামী তারকা পেসার ও স্পিনার খুঁজবে ‘রবি বোলার হান্ট’
আরও পড়ুন
মেসির শেষ ম্যাচ কবে, জানা গেল প্রতিপক্ষ
ঘরের মাঠে আর্জেন্টিনার ৩ ম্যাচের সূচি প্রকাশ
আগস্টে আর্জেন্টিনার মূল্যস্ফীতি ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন
২০৩০ বিশ্বকাপ ফাইনালের আয়োজক দাবি মরক্কোর, যা বলছে ফিফা