কেপ ভার্দের ফুটবলারদের প্রশংসায় ভাসালেন মেসি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ০৯:০৭ এএম


কেপ ভার্দের ফুটবলারদের প্রশংসায় ভাসালেন মেসি
কেপ ভার্দের ফুটবলারদের প্রশংসায় ভাসালেন মেসি। ছবি: এএফপি

কেপ ভার্দের বিপক্ষে রাউন্ড অব ৩২’র ম্যাচে কষ্টার্জিত জয়ে শেষ ষোলোর টিকিট পেয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপ থেকে বিদায় নিলেও বিশ্বচ্যাম্পিয়নদের কঠিন পরীক্ষা নিয়েছে কেপ ভার্দে। তাই ম্যাচ শেষে আফ্রিকান দেশটির প্রশংসা করেছেন লিওনেল মেসি।

মেসি বলেন, কেপ ভার্দের অপরাজিত যাত্রা মোটেও কাকতালীয় ছিল না। স্পেন কিংবা উরুগুয়ের মতো শক্তিশালী দলের বিপক্ষেও তারা ভালো ফল করেছে, তাই ম্যাচটি যে কঠিন হবে, সে বিষয়ে আর্জেন্টিনা আগেই সতর্ক ছিল। 

আর্জেন্টাইন অধিনায়ক স্বীকার করেছেন, ম্যাচের বিভিন্ন সময়ে তার দল বলের নিয়ন্ত্রণ হারিয়েছে। রক্ষণভাগ কিছুটা বেশি নিচে নেমে যাওয়ায় প্রতিপক্ষকে কাঙ্ক্ষিতভাবে চাপে রাখা সম্ভব হয়নি। 

আরও পড়ুন

সেই সুযোগ কাজে লাগিয়ে কেপ ভার্দে সমতাসূচক গোলও আদায় করে নেয়। তবে এমন পরিস্থিতির জন্য দল মানসিকভাবে প্রস্তুত ছিল বলেও জানিয়েছেন তিনি।

মেসির মতে, নকআউট পর্বের ফুটবলে কোনো ম্যাচই সহজ নয়। এখানে কোনো দলই প্রতিপক্ষকে বিনা লড়াইয়ে কিছু ছেড়ে দেয় না। কেবল নামের কারণে কোনো দলকে দুর্বল মনে করা হতে পারে, কিন্তু মাঠের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। তাই কেপ ভার্দের বিপক্ষে কঠিন লড়াই তাকে বিস্মিত করেনি।

নিজেদের পারফরম্যান্স প্রসঙ্গে মেসি বলেন, আর্জেন্টিনা সব সময়ের মতোই সর্বোচ্চ চেষ্টা করেছে। সব ম্যাচে সেরা ফুটবল খেলা সম্ভব না হলেও লড়াইয়ের মানসিকতায় কোনো ঘাটতি ছিল না। এখন তাদের প্রধান লক্ষ্য দ্রুত শারীরিক ধকল কাটিয়ে ওঠা, পরবর্তী ম্যাচের প্রস্তুতি নেয়া এবং এই ম্যাচ থেকে ইতিবাচক বিষয়গুলো সঙ্গে নিয়ে শেষ ষোলোর লড়াইয়ে নামা।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission