ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

পেনাল্টি মিস আর হতাশা নিয়ে বিরতিতে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০২:৫৭ এএম
ছবি: সংগৃহীত

নরওয়ের বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে ব্রাজিল। শুরু থেকে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচে সবচেয়ে বড় সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি সেলেসাওরা। অন্যদিকে শেষের দিকে আলিসনের দুর্দান্ত সেভে গোলবঞ্চিত হয় নরওয়ে।

ম্যাচের শুরুতেই ব্রাজিলিয়ান ডিফেন্সের ভুলের সুযোগ নিয়ে বল জালে জড়িয়েছিল নরওয়ে। তবে চতুর্থ মিনিটের সেই গোল অফসাইডের কারণে বাতিল হয়।

১১ মিনিটে ব্রাজিল পেনাল্টির দাবি তোলে। বক্সের ভেতরে মাতেউস কুনিয়াকে স্লাইডিং ট্যাকলে থামান ক্রিস্টোফার আয়ের। প্রথমে রেফারি খেলা চালিয়ে দিলেও পরে ভিএআর পর্যালোচনা শেষে মনিটরে দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন।

১৪ মিনিটে সেই পেনাল্টি নিতে গিয়ে ব্যর্থ হন ব্রুনো গিমারাইস। তাঁর শট ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিল্যান্ড। ফলে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া হয় ব্রাজিলের।

২৬ মিনিটে রেফারি হাইড্রেশন ব্রেকের বাঁশি বাজান। তখন পর্যন্ত পেনাল্টি ছাড়া বড় কোনো সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই।

আরও পড়ুন

৪০তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের শট পা দিয়ে ঠেকিয়ে দেন নিল্যান্ড। বক্সের মধ্যে মার্টিন অডেগার্ডের কাছ থেকে বল কেড়ে নিয়ে সুযোগ তৈরি করেছিলেন ভিনি, কিন্তু গোলরক্ষক বাধা হয়ে দাঁড়ান।

প্রথমার্ধের শেষ দিকে ম্যাচের সেরা সেভটি করেন আলিসন। গ্যাব্রিয়েলকে কাটিয়ে এগিয়ে যান এরলিং হালান্ড, পরে আলগা হয়ে যাওয়া বল পেয়ে যান অডেগার্ড। নিচের কর্নার লক্ষ্য করে তাঁর জোরালো শট দারুণ ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন ব্রাজিল গোলরক্ষক।

ইতিহাসও ছিল ব্রাজিলের জন্য অস্বস্তিকর। এর আগে চারবার মুখোমুখি হয়ে একবারও নরওয়েকে হারাতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। নরওয়ে জিতেছে দুটি ম্যাচ, বাকি দুটি হয়েছে ড্র।

প্রথমার্ধ শেষে স্কোর: ব্রাজিল ০–০ নরওয়ে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৯৫ বছরের রেকর্ড স্পর্শ করলেন এসপোসিতো
তুরস্কের বিপক্ষে ৩-১ গোলের জয়ে শেষ মুহূর্তে গোল করে শুধু দলের জয়ই নিশ্চিত করেননি, স্পর্শ করেছেন ইতালিয়ান ফুটবলের ৯৫ বছরের পুরোনো এক রেকর্ডও।
৯৫ বছরের রেকর্ড স্পর্শ করলেন এসপোসিতো
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি
ফিফা উইন্ডোর শুরুটা হার দিয়ে হলেও দ্রুতই ঘুরে দাঁড়িয়েছে ইতালি। টানা তৃতীয় ম্যাচে অপরাজিত থাকার পথে এবার তুরস্ককে ৩-১ গোলে হারিয়েছে চারবারের বিশ্বকাপজয়ীরা।
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি
ক্রোয়েশিয়া-স্পেনের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
ক্রোয়েশিয়া-স্পেনের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ভারত ও ওয়েস্ট ইন্ডিজকে আইসিসির জরিমানা
সিরিজের শেষ ওয়ানডেতে ভারতকে হারিয়ে স্বস্তির জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে ম্যাচ শেষে দুই দলকেই গুনতে হয়েছে জরিমানা।
ভারত ও ওয়েস্ট ইন্ডিজকে আইসিসির জরিমানা
আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ নিয়ে বিতর্ক, উঠেছে শাস্তি-পদত্যাগের দাবি
লিওনেল মেসি ছিলেন না। প্রতিপক্ষ বুরকিনা ফাসোর দলও ছিল না পূর্ণ শক্তির। তবু বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে রোববার গোলের বন্যা বইয়ে দিয়েছে আর্জেন্টিনা।
আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ নিয়ে বিতর্ক, উঠেছে শাস্তি-পদত্যাগের দাবি
আরও পড়ুন
ব্রাজিলে ভোটগ্রহণ শেষ, লুলা-বলসোনারোর হাড্ডাহাড্ডি লড়াই
ব্রাজিল কেন ঘুরে ঘুরে বিদেশের মাটিতে প্রীতি ম্যাচ খেলে?
ব্রাজিলে আজ প্রেসিডেন্ট নির্বাচন, কঠিন লড়াইয়ে লুলা-ফ্লাভিও 
ঐতিহাসিক ম্যাচে ব্রাজিলের বিপক্ষে এক হালি গোল খেল ভারত