কোয়ার্টার ফাইনালের আগে, নিষেধাজ্ঞার ঝুঁকিতে আর্জেন্টাইন তারকাসহ ১৭ ফুটবলার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ০২:০২ পিএম


কোয়ার্টার ফাইনালের আগে, নিষেধাজ্ঞার ঝুঁকিতে আর্জেন্টাইন তারকাসহ ১৭ ফুটবলার
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালকে সামনে রেখে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রয়েছেন ১৭ জন ফুটবলার। কোয়ার্টার ফাইনালে এদের মধ্যে কেউ আরেকটি হলুদ কার্ড দেখলে সম্ভাব্য সেমিফাইনালে খেলতে পারবেন না।

ফিফার শৃঙ্খলা বিধি অনুযায়ী, নকআউট পর্বে কোনো খেলোয়াড় দুটি হলুদ কার্ড পেলে তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়। তবে কোয়ার্টার ফাইনাল শেষে সব হলুদ কার্ডের হিসাব মুছে যাবে। ফলে সেমিফাইনাল থেকে নতুনভাবে শুরু করবেন বাকি খেলোয়াড়রা।

নিষেধাজ্ঞার ঝুঁকিতে সবচেয়ে বেশি খেলোয়াড় রয়েছে ইংল্যান্ড ও মরক্কো দলে। ইংল্যান্ডের জুড বেলিংহাম, ডেকলান রাইস, মার্ক গেহি ও নিকো ও’রাইলি সতর্ক অবস্থায় আছেন। একইভাবে মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমি, ইসা দিয়প, রেদুয়ান হালহাল ও বিলাল এল খান্নুসও আরেকটি হলুদ কার্ড দেখলেই সেমিফাইনাল থেকে ছিটকে যাবেন।

ফ্রান্সের মাইকেল ওলিসে ও মানু কোনো, সুইজারল্যান্ডের গ্রানিত জাকা, ডেনিস জাকারিয়া এবং মিরো মুহেইমও রয়েছেন একই ঝুঁকিতে। এদিকে ওলিসের বিরুদ্ধে দেখানো হলুদ কার্ডের সিদ্ধান্তের বিপক্ষে ইতোমধ্যে আপিল করেছে ফরাসি ফুটবল কর্তৃপক্ষ।

অন্যদিকে বাকি চার দলের একজন করে খেলোয়াড়ও নিষেধাজ্ঞার শঙ্কায় রয়েছেন। তারা হলেন আর্জেন্টিনার গনসালো মন্টিয়েল, স্পেনের ফেরান তোরেস, নরওয়ের আন্তোনিও নুসা এবং বেলজিয়ামের ব্র্যান্ডন মেখেলে।

আরও পড়ুন

বিশেষ করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার জন্য গনসালো মন্টিয়েলের সম্ভাব্য নিষেধাজ্ঞা বড় ধাক্কা হতে পারে। তাই কোয়ার্টার ফাইনালে জয়-পরাজয়ের পাশাপাশি খেলোয়াড়দের শৃঙ্খলাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একটি হলুদ কার্ডই বদলে দিতে পারে সেমিফাইনালের সমীকরণ।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission