জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ০১:৪৭ পিএম


জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই টাইগারদের। তাই একাদশেও এসেছে একটি পরিবর্তন।

বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে বিশ্রাম দিয়ে দলে ফিরেছেন শরিফুল ইসলাম।

টস জিতে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানান, প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বোলাররা, বিশেষ করে পেসাররা, শুরুতে দারুণ বোলিং করেছিলেন। সেই ধারাবাহিকতা বজায় রাখতেই আগে বোলিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্যাটিং নিয়ে মিরাজ বলেন, টপ অর্ডারের ব্যাটারদের বড় জুটি গড়া জরুরি। দীর্ঘ বিরতির পর খেলতে নামায় কিছুটা সমস্যা হলেও দল দ্রুত ছন্দে ফিরবে বলে তিনি আশাবাদী।

প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। ফলে সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে জিততেই হবে সফরকারীদের। উল্লেখ্য, ২০২২ সালে জিম্বাবুয়ের মাটিতে সর্বশেষ ওয়ানডে সিরিজেও হেরেছিল বাংলাদেশ।

ইনজুরির কারণে এই সিরিজে খেলতে পারছেন না লিটন দাস।

আরও পড়ুন

দুই দলের একাদশে রয়েছেন-

বাংলাদেশ : তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

জিম্বাবুয়ে : বেন কারান, ব্রায়ান বেনেট, ইনোসেন্ট কাইয়া, ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা, ওয়েসলি মাধেভেরে, ক্লাইভ মাদান্দে (উইকেটরক্ষক), ব্র্যাড ইভান্স, নিউম্যান নিয়ামহুরি, রিচার্ড এনগারাভা (অধিনায়ক) ও ব্লেসিং মুজারাবানি।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission