ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

সমর্থন আদায়ে ‘ব্ল্যাকমেইল’ অভিযোগে নতুন বিতর্কে ইনফান্তিনো

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ১০:০০ এএম
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে সমর্থন আদায়ে ‘ব্ল্যাকমেইল’ করার অভিযোগ তুলেছে জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশন। দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি আলি বিন হুসেইনের দাবি, ইনফান্তিনোকে সমর্থন করলে জর্ডানের ফুটবলের বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়েছিল। অথচ এর আগে দীর্ঘ কয়েক মাস ধরে একই সমস্যাগুলোর সমাধানে ফিফা কোনো সহায়তা করেনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আলি বিন হুসেইন বলেন, বিশ্বকাপ চলাকালে ফিফার পক্ষ থেকে মৌখিকভাবে জানানো হয় যে, ইনফান্তিনোকে সমর্থন করলে জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশনকে সহায়তা করা হবে। তিনি অভিযোগ করেন, এটি মূলত একটি ‘ব্ল্যাকমেইল’-এর কৌশল। জর্ডান নৈতিক অবস্থান থেকে কখনোই এমন চাপের কাছে নতি স্বীকার করবে না বলেও মন্তব্য করেন তিনি।

এ ছাড়া বিশ্বকাপ আয়োজন ঘিরেও একাধিক অভিযোগ তুলেছে জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশন। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়া সমর্থকদের টিকিটের জন্য অতিরিক্ত অর্থ গুনতে হয়েছে। পাশাপাশি ২০২৫ সালের আরব কাপে অংশ নেওয়ার প্রাপ্য অর্থও এখনও পরিশোধ করা হয়নি। বিশ্বকাপ চলাকালে যুক্তরাষ্ট্রে অবস্থানের কারণে জর্ডান ফুটবল ফেডারেশনকে বিপুল পরিমাণ করও দিতে হয়েছে, যা কানাডা বা মেক্সিকোতে অবস্থান করা দলগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হয়নি।

আলি বিন হুসেইন আরও জানান, গত ডিসেম্বরে কাতারে অনুষ্ঠিত আরব কাপের ফাইনালে ওঠার পরও জর্ডান এখনও পুরস্কারের অর্থ পায়নি। তার ভাষ্য, ফিফা একদিকে নিজেদের বিলিয়ন ডলারের রিজার্ভ নিয়ে গর্ব করে, অন্যদিকে সদস্য দেশের প্রাপ্য অর্থ পরিশোধে বিলম্ব করছে।

আরও পড়ুন

এর আগে ফুটবল বিশ্বকাপের বাণিজ্যিক অংশীদারিত্ব বিক্রির একটি বিতর্কিত পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন ইনফান্তিনো। অভিযোগ ছিল, পরিকল্পনাটির পক্ষে সমর্থন আদায়ে ফিফার ২১১টি সদস্য দেশের প্রতিটি ফুটবল অ্যাসোসিয়েশনকে ৪ কোটি মার্কিন ডলার দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে ব্যাপক সমালোচনা এবং উয়েফার ৫৫টি সদস্য দেশের সম্ভাব্য বয়কটের হুমকির মুখে পড়ে শেষ পর্যন্ত পরিকল্পনাটি প্রত্যাহার করতে বাধ্য হন ফিফা সভাপতি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাতে রিয়ালের হাইভোল্টেজ ম্যাচ, ফ্রিতে খেলা দেখবেন যেভাবে
উয়েফা চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের পঞ্চম রাউন্ডের লড়াই শুরু হচ্ছে আজ। শেষ ষোলোর টিকিট নিশ্চিত করার দৌড়ে পিএসভির বিপক্ষে নামবে প্রতিযোগিতার সফলতম দল রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার (২৪ নভেম্বর) সান্তিয়াগো বার্নাব্যুতে রাত ২টায় শুরু হবে ম্যাচটি। ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিতে মরিয়া লস ব্লাঙ্কোসরা।  চ্যাম্পিয়নস লিগে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। ৪ ম্যাচে ১২ পয়েন্ট তাদের। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে প্রথমস্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। ১০ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে আর্সেনাল।  ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে যেতে হলে জয়ের বিকল্প নেই রিয়াল মাদ্রিদের সামনে। তাই শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামবে লস ব্লাঙ্কোসরা। যেভাবে দেখবেন রিয়াল মাদ্রিদের খেলা বাংলাদেশ থেকে দর্শকরা রাত ২টায় ম্যাচটি সরাসরি বিগিন অ্যাপের মাধ্যমে উপভোগ করতে পারবেন। অন্যান্য অনলাইন উপায়: yalla1shoot ওয়েবসাইট এবং ফেসবুক-ইউটিউবে সার্চ অপশনে ‘Real Madrid vs psv’ লিখে খোঁজ করলে কিছু চ্যানেলে সরাসরি সম্প্রচার দেখা যেতে পারে। আন্তর্জাতিক অনলাইন স্ট্রিমিং বিকল্পসমূহ স্ট্রিমিং সার্ভিসগুলোর মধ্যে রয়েছে: FawaNews, Tabii, ScoreBat.com, SportyTv, SonyLIV app, 1xBet, Score808.com, DAZN Canada, Optus Sport, Sling TV, RaiPlay, Yeacin Tv। বিশেষ টিপস: আপনার ভৌগোলিক অবস্থান থেকে ম্যাচটি দেখা না গেলে, VPN (Virtual Virtual Private Network) ব্যবহার করে আপনি বিশ্বের যেকোনো স্থান থেকে স্ট্রিমিং পরিষেবাগুলো অ্যাক্সেস করতে পারবেন। আরটিভি/এসআর
রাতে রিয়ালের হাইভোল্টেজ ম্যাচ, ফ্রিতে খেলা দেখবেন যেভাবে
লাল কার্ড দেখার পর ছুরি হাতে মাঠে ফুটবলার, আতঙ্কে পরিত্যক্ত ম্যাচ
ইতালির সিসিলিতে লাল কার্ড দেখানোর পর ড্রেসিংরুম থেকে ছুরি হাতে মাঠে ফিরে প্রতিপক্ষ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে এক ফুটবলারের বিরুদ্ধে।
লাল কার্ড দেখার পর ছুরি হাতে মাঠে ফুটবলার, আতঙ্কে পরিত্যক্ত ম্যাচ
২০৩১ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র
২০৩১ সালের নারী ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র।
২০৩১ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র
ম্যাচের আগে রিয়ালের দুঃসংবাদ, চোটে ছিটকে গেলেন এনদ্রিক
চ্যাম্পিয়নস লিগে পিএসভি আইন্দহফেনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। চোটের কারণে ম্যাচটি খেলা হচ্ছে না ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড এনদ্রিকের।
ম্যাচের আগে রিয়ালের দুঃসংবাদ, চোটে ছিটকে গেলেন এনদ্রিক
গেইলের বিশ্বরেকর্ডে ভাগ বসালেন ভারতের তরুণ ব্যাটার
টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন ভারতের তরুণ ওপেনার প্রিয়াংশ আর্য। মাত্র ৬৮ বলে ১৯ ছক্কা ও ৪ চারের সাহায্যে ১৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন দিল্লির এই ব্যাটার।
গেইলের বিশ্বরেকর্ডে ভাগ বসালেন ভারতের তরুণ ব্যাটার
আরও পড়ুন
সাবেক চেয়ারম্যানের গোপন ভিডিও ফাঁস করে ব্ল্যাকমেইলিং, কনটেন্ট ক্রিয়েটর ধরা
বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক করে ব্ল্যাকমেইলিং, ঢাবি ছাত্রকে আত্মসমর্পণের নির্দেশ
ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে সমালোচনার মুখে ইনফান্তিনো
বিশ্বকাপ থেকে ২১ কোটি টাকা নিয়ে এবার বিতর্কের মুখে ইনফান্তিনো