ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

৯২ বছরের যে ইতিহাস আর্জেন্টিনার পক্ষে কথা বলছে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০২:২০ পিএম
লিওনেল মেসি।ছবি: সংগৃহীত

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা আবারও বিশ্বকাপের সেমিফাইনালে। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শেষ চারে উঠেছে লিওনেল স্কালোনির দল। এই জয়ের মধ্য দিয়ে শুধু আরেকটি সেমিফাইনাল নিশ্চিত করেনি আলবিসেলেস্তেরা, বিশ্বকাপ ইতিহাসেও গড়েছে একাধিক নতুন রেকর্ড।

বিশ্বকাপে এটি আর্জেন্টিনার সপ্তম সেমিফাইনাল। এর আগে ১৯৩০, ১৯৭৮, ১৯৮৬, ১৯৯০, ২০১৪ ও ২০২২ সালে শেষ চারে উঠেছিল তারা। উল্লেখযোগ্য বিষয় হলো, আগের ছয়বারই ফাইনালে জায়গা করে নিয়েছিল আর্জেন্টিনা।

তবে ১৯৭৮ সালের বিশ্বকাপে বর্তমানের মতো সেমিফাইনাল পর্ব ছিল না। সে সময় দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হয়েছিল রাউন্ড-রবিন পদ্ধতিতে। ওই পর্বে নিজেদের গ্রুপে শীর্ষে থেকে সরাসরি ফাইনালে উঠেছিল স্বাগতিক আর্জেন্টিনা। ফলে বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসে সেমিফাইনালে আর্জেন্টিনার অজেয় রেকর্ড এখনো অক্ষুণ্ন রয়েছে।

এবার সেই ইতিহাস ধরে রাখার নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে স্কালোনির দলের সামনে। ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ইংল্যান্ড।

এদিকে এবারের বিশ্বকাপে তৈরি হয়েছে আরেকটি বিরল ইতিহাস। ১৯৯২ সালে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং চালু হওয়ার পর এই প্রথম র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চারটি দলই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। এক নম্বরে থাকা আর্জেন্টিনার সঙ্গে শেষ চারে রয়েছে দুই নম্বর স্পেন, তিন নম্বর ফ্রান্স এবং চার নম্বর ইংল্যান্ড।

সুইজারল্যান্ডের বিপক্ষে জয়টি আর্জেন্টিনার জন্য আরও বিশেষ হয়ে উঠেছে অতিরিক্ত সময়ের রেকর্ডে। নির্ধারিত সময়ে ম্যাচের নিষ্পত্তি না হওয়ায় অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে দুটি গোল করে জয় নিশ্চিত করে আলবিসেলেস্তেরা। এর ফলে বিশ্বকাপ ইতিহাসে অতিরিক্ত সময়ে সর্বাধিক ৯ গোলের নতুন রেকর্ড গড়েছে তারা।

শুধু তাই নয়, বিশ্বকাপে অতিরিক্ত সময়ে এটি আর্জেন্টিনার পঞ্চম জয়। টুর্নামেন্টের ইতিহাসে এই তালিকায় তাদের অবস্থান দ্বিতীয়। শীর্ষে রয়েছে ইতালি, যাদের অতিরিক্ত সময়ে জয়ের সংখ্যা ছয়।

আরও পড়ুন

ইতিহাস, পরিসংখ্যান ও আত্মবিশ্বাস সবকিছুই এখন আর্জেন্টিনার পক্ষে কথা বলছে। তবে ফাইনালের টিকিট নিশ্চিত করতে হলে সেমিফাইনালে কঠিন প্রতিপক্ষ ইংল্যান্ডকে হারাতেই হবে। এখন দেখার বিষয়, ৯২ বছরের সেই নিখুঁত সেমিফাইনাল ইতিহাস ধরে রেখে আরও একটি বিশ্বকাপ ফাইনালে পৌঁছাতে পারে কি না স্কালোনির দল।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় সোমবার জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে আয়োজিত দিনব্যাপী ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তি প্রতিযোগিতা-২০২৬’ এ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার পালোয়ান দল। রানার্স আপ হয়েছে অদম্য বীর দল এবং ২য় রানার্স আপ হয়েছে দুর্বার যোদ্ধা দল। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব উল আলম।  এসময় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ স ম রিদওয়ানুল রহমান, সাধারণ সম্পাদক এম আর আলী ফাহিম, সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান খান বাবলু, সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মাজহারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল মবিন ফাইটার সহ অন্যান্যরা। এর আগে কুস্তি খেলার রেফারিদের মান উন্নয়নের লক্ষ্যে ফেডারেশনের ব্যবস্থাপনায় ৯-১১ অক্টোবর পর্যন্ত আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় রেসলিং রেফারি’স ট্রেনিং কোর্সে অংশ গ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি। এ কোর্সে বিভিন্ন জেলা, সংস্থা থেকে ২৭ জন পুরুষ এবং ৯ জন মহিলাসহ মোট ৩৬ জন রেফারি অংশ গ্রহন করে। রেফারি’স ট্রেনিং কোর্স পরিচালনা করেন জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ ও কোচ হাজী আশরাফ আলী, তামজীদ রহমান, মিজানুর রহমান (বাংলাদেশ পুলিশ) এবং মিজানুর রহমান (বিজিবি)। আরটিভি/এসআর
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
আরও পড়ুন
বিশ্বকাপে সবচেয়ে বেশি ঘৃণামূলক বার্তার শিকার আর্জেন্টিনা
আর্জেন্টিনার কাছে হারের পর ফিফাকে চ্যালেঞ্জ বুরকিনা ফাসোর প্রেসিডেন্টের
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
বিশ্বকাপ ফাইনালে হার নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি