ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

শরীরের গঠন নিয়ে সমালোচকদের কড়া জবাব জর্জিনার, সমর্থন পেলেন রোনালদোরও

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ০১:৪৮ পিএম
রোনালদো-জর্জিনা। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

সম্প্রতি একটি নৌকায় সুইমসুট পরা বেশকিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রেমিকা স্প্যানিশ মডেল ও ইনফ্লুয়েন্সার জর্জিনা রদ্রিগেজ। যেগুলো দেখে জর্জিনার শারীরিক গঠন নিয়ে কটূক্তি শুরু করে নেটিজেনদের একাংশ। তবে সমালোচকদের কড়া জবাব দিয়েছেন তিনি।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রামে এক পোস্টে জর্জিনা লেখেন, অন্য সব নারীর মতোই সময়ের সাথে সাথে আমার শরীরও পরিবর্তিত হবে। এই পরিবর্তন বহু বছর ধরে চলুক—এটাই আমি চাই, কারণ এর অর্থ হলো আমি বেঁচে আছি।

মডেলিং পেশার কারণে নিজের বাহ্যিক রূপ নিয়ে মাঝে কিছুটা চিন্তিত হলেও সঙ্গী ক্রিশ্চিয়ানো রোনালদোর পরামর্শ ও সমর্থনে নিজের মূল শক্তি খুঁজে পেয়েছেন জর্জিয়ানা।

আরও পড়ুন

এ বিষয়ে তিনি বলেন, মানুষের মন্তব্য দেখে ক্রিসকে (রোনালদো) বলেছিলাম—আমাকে মোটা বলা হচ্ছে, যা আমার পেশার জন্য চিন্তার বিষয়। কিন্তু ক্রিস আমাকে মনে করিয়ে দেয় যে আমার পরিচয় বা জীবিকা কেবল বাহ্যিক রূপের ওপর নির্ভর করে না। আমি যা, আমার সেই সত্তাই আমার আসল পরিচয়।

Shinrin-yoku_❤️

ছয় সন্তানের এই জননী নিজের সন্তানদেরও একই মূল্যবোধ শেখাতে চান। তিনি জানান, একজন মানুষের আসল সৌন্দর্য ও সাফল্য লুকিয়ে থাকে তার আত্মশান্তি, সুস্বাস্থ্য এবং পরিবারের ভালোবাসার মাঝে; কোনো নির্দিষ্ট বাহ্যিক রূপে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার মধ্যে নয়।

Shinrin-yoku_❤️_(1)

নিজের শরীরচর্চা ও শারীরিক রূপ প্রসঙ্গে জর্জিয়ানা আরও লেখেন, আমি শরীরচর্চা করি কারণ এটি আমাকে সুস্বাস্থ্য ও মানসিক প্রশান্তি দেয়, ওজন কমানোর জন্য নয়। আমি আমার শরীরের গঠনকে ভালোবাসি। এই শরীরই আমাকে বাঁচিয়ে রেখেছে, নতুন প্রাণের জন্ম দিয়েছে। প্রতিটি অবস্থাতেই এটি সম্মান ও ভালোবাসা পাওয়ার যোগ্য।

উল্লেখ্য, তাদের এই সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টটি এমন এক সময়ে এলো, যখন আবারও এই যুগলের বিয়ের গুঞ্জন তুঙ্গে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় সোমবার জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে আয়োজিত দিনব্যাপী ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তি প্রতিযোগিতা-২০২৬’ এ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার পালোয়ান দল। রানার্স আপ হয়েছে অদম্য বীর দল এবং ২য় রানার্স আপ হয়েছে দুর্বার যোদ্ধা দল। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব উল আলম।  এসময় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ স ম রিদওয়ানুল রহমান, সাধারণ সম্পাদক এম আর আলী ফাহিম, সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান খান বাবলু, সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মাজহারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল মবিন ফাইটার সহ অন্যান্যরা। এর আগে কুস্তি খেলার রেফারিদের মান উন্নয়নের লক্ষ্যে ফেডারেশনের ব্যবস্থাপনায় ৯-১১ অক্টোবর পর্যন্ত আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় রেসলিং রেফারি’স ট্রেনিং কোর্সে অংশ গ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি। এ কোর্সে বিভিন্ন জেলা, সংস্থা থেকে ২৭ জন পুরুষ এবং ৯ জন মহিলাসহ মোট ৩৬ জন রেফারি অংশ গ্রহন করে। রেফারি’স ট্রেনিং কোর্স পরিচালনা করেন জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ ও কোচ হাজী আশরাফ আলী, তামজীদ রহমান, মিজানুর রহমান (বাংলাদেশ পুলিশ) এবং মিজানুর রহমান (বিজিবি)। আরটিভি/এসআর
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
আরও পড়ুন
রোনালদোর আরও এক চমক, হাতছানি দিচ্ছে হাজার গোলের মাইলফলক
পর্তুগাল দল থেকে নিষেধাজ্ঞার মুখে রোনালদো
মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো
মেসির বিদায়ী পোস্টের কমেন্টে যা লিখলেন রোনালদো