ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করে যা বললেন মিরাজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ০৩:৪৮ পিএম
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত

ওয়ানডে অধিনায়কত্ব হারানোর পর ব্যাট হাতে মাঠে নেমেই সেঞ্চুরি হাঁকিয়েছেন মেহেদী হাসান মিরাজ। তার অপরাজিত ১০৯ রানে ভর করে প্রথম ইনিংসে ২৬৩ রান তোলে টাইগাররা। অজিদের মাঠে ইনিংসটি খেলা সহজ ছিল না বলে জানিয়েছেন এই টাইগার অলরাউন্ডার।

প্রথমে ব্যাট করতে নেমে মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরিতে ভর করে ২৬৩ রান তোলে টাইগাররা। পরে দিনের খেলা শেষ হওয়ার আগে ২ উইকেট হারিয়ে ৫১ রান তুলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। ২১২ রানে পিঁছিয়ে থেকে আগামীকাল দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবে অজিরা।

আরও পড়ুন

সেঞ্চুরি করে অপরাজিত থাকা মিরাজ দিন শেষে জানিয়েছেন নিজের প্রতিক্রিয়া। মিরাজ বলছিলেন, প্রথম দিকে একটু চ্যালেঞ্জিং ছিল। আমি শুধু চেষ্টা করেছি মেরিট অনুযায়ী খেলার জন্য। ওদের বোলাররা খুব ভালো জায়গায় বোলিং করেছে। আমার জন্য একটু কঠিন ছিল, যেহেতু এই প্রথম এই কন্ডিশনে খেলছি। আমি এডজাস্ট করে নিতে চেষ্টা করেছি।

‘জুটি গড়ার চেষ্টা করেছি। প্রথম দিকে রানের জন্য খেলিনি। চেষ্টা করেছি কীভাবে উইকেটে এডাপ্ট করা যায়। পরে যখন সুযোগ পেয়েছি, রান করা সহজ হয়েছে। এভাবেই চিন্তা করেছি।’

তিনি আরও বলেন, যেহেতু আমাদের সামনে টেস্ট ম্যাচ আছে, এটা (সেঞ্চুরি) আমাকে কনফিডেন্স দেবে। আমি যে মাইন্ড সেট-আপে ছিলাম, এটা যদি অব্যাহত রাখতে পারি, আমার জন্য ভালো হবে। দলের জন্যও ভালো হবে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৬৯ বছর পর যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ, অংশ নেবে ৪৮ দেশ
১৯৬৬ সালের পর প্রথমবারের মতো যুক্তরাজ্যে বসতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। ২০৩৫ সালের নারী ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে ইংল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলস। খবর বিবিসির।
৬৯ বছর পর যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ, অংশ নেবে ৪৮ দেশ
ব্যাটিং ধসে ৯১ রানেই ইনিংস শেষ বাংলাদেশের
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের চরম ব্যাটিং বিপর্যয়। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩৩.৩ ওভারে ৯১ রানেই অলআউট বাংলাদেশ ক্রিকেট দল।
ব্যাটিং ধসে ৯১ রানেই ইনিংস শেষ বাংলাদেশের
১৪৫ রানে অলআউট বাংলাদেশ
দোহায় এশিয়া কাপ রাইজিং স্টারস নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ ‘এ’ দল। কিন্তু উদ্বোধনী জুটিতেই ৫৫ রান করা টাইগার যুবারা সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি।
১৪৫ রানে অলআউট বাংলাদেশ
আর্জেন্টিনায় অনুশীলনের সময় বজ্রপাতে ফুটবলারের মৃত্যু
আর্জেন্টিনায় ফুটবল অনুশীলন করার সময় বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ৩৪ বছর বয়সী ফুটবলার ইভান মিয়ের্স। একই ঘটনায় আহত হয়েছেন তার সতীর্থ হুয়ান রোমেরো। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আর্জেন্টিনায় অনুশীলনের সময় বজ্রপাতে ফুটবলারের মৃত্যু
ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র
ভারতের জয়ের স্বপ্ন ভেঙে দিয়ে শেষ পর্যন্ত ম্যাচ ড্র করল নিউজিল্যান্ড। ওয়েলিংটন টেস্টের শেষ দিনে ব্যাট হাতে অসাধারণ ধৈর্য ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস। তাদের অবিচ্ছিন্ন জুটিতে নিশ্চিত হয়েছে স্বাগতিকদের ম্যাচ বাঁচানো।
ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র
আরও পড়ুন
মিরাজকে টপকে দুইয়ে রাজা
ম্যাচসেরা পারফরম্যান্সে সিপিএলে অভিষেক রাঙালেন মিরাজ
বিদ্যুৎ সাশ্রয়ে বিশেষ বার্তা শান্ত-তাসকিন-মিরাজের
অভিষেকেই সিপিএলে মিরাজের বাজিমাত