ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

পেরুতে হলান্ডের নামে শিশুদের নামকরণের হিড়িক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০২:৪৮ পিএম
আরলিং হলান্ড। ছবি: সংগৃহীত

ইউরোপিয়ান ফুটবলের খোঁজ-খবর রাখা সমর্থকদের কাছে আরলিং হলান্ড সুপরিচিত নাম। এমনকি যারা ফুটবল তেমন দেখেন না, তাদেরও ম্যানচেস্টার সিটির এই গোলমেশিনকে চেনার কথা। তবে হলান্ড এই বিশ্বকাপ দিয়ে ভিন্নমাত্রার পরিচিতি পেয়েছেন।

বড় বড় পা ফেলে হলান্ড যখন দৌড়ান, তখন তার লম্বা সোনালী চুল বাতাসে উড়ে। কখনও সেগুলো বাঁধা থাকে ব্যান্ড দিয়ে। নরওয়েজিয়ান তারকার এমন দৃশ্যের ভিডিওক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই ঘুরঘুর করে। এগুলোর সঙ্গে বিশ্বকাপে ৭ গোল (২টি ব্রাজিলের বিপক্ষে) ও এক অ্যাসিস্টের দারুণ ফর্ম যোগ হওয়ায় সাধারণ মানুষের মনেও জায়গা করে নিয়েছেন তিনি।

হলান্ডের জনপ্রিয়তা পৌঁছে গেছে পেরুতেও। দক্ষিণ আমেরিকার এই দেশটিতে তার নামে শিশুদের নামকরণের হিড়িক পড়েছে। সংবাদ সংস্থা অ্যান্দিনার বরাত দিয়ে এই খবর জানিয়েছে পেরুভিয়ান সংবাদমাধ্যম ‘পেরু ২১’।


দেশটির জাতীয় পরিচয় ও নাগরিক নিবন্ধন সংস্থা রেনিয়েকের তথ্যানুযায়ী, ৪৬৮ জন নবজাতকের নাম নিবন্ধিত হয়েছে ‘হলান্ড’ নামে, আর ৯১ জন শিশুর পুরো নাম রাখা হয়েছে ‘আরলিং হলান্ড’। বিশ্বকাপ শুরু হওয়ার পরের কয়েক সপ্তাহে এসব নিবন্ধনের বেশিরভাগই হয়েছে। ব্রাজিলকে হারিয়ে নরওয়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠার পর এই সংখ্যা আরও বেড়ে যায়।

রেনিয়েকের মুখপাত্র ইভান তোরেস অ্যান্দিনাকে বলেন, বিশ্বের বড় ফুটবল তারকারা পেরুর মানুষকে অনুপ্রাণিত করেন, যাতে তারা নিজেদের সন্তানদের আকর্ষণীয় ও বিখ্যাত নাম দেন। মানুষকে এই ধরনের নাম ব্যবহার করতে আমরা নিষেধ করি না।

আরও পড়ুন

পেরুতে ফুটবল তারকাদের নামে নামকরণের ঘটনা নতুন নয়। রেনিয়েকের তথ্য অনুযায়ী, দেশটিতে ৩ হাজার ৪০২ জনের নাম ‘মেসি’, যার মধ্যে ২৯২ জনের পুরো নাম ‘লিওনেল মেসি’। এক হাজার ১৮৫ জনের নাম ‘ক্রিস্টিয়ানো রোনালদো’, এক হাজার ২৪১ জনের নাম ‘ইয়ামাল’, ২৩৮ জনের নাম ‘এমবাপ্পে’ ও ৩৩ হাজার ৮০৯ জনের নাম ‘নেইমার’।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
আরও পড়ুন
রঙিন টিকটিকির নতুন প্রজাতি আবিষ্কার
পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত
পেরুতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের ৯ জনসহ ১০ জনের মৃত্যু
পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬