ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

যে সমীকরণ বলছে এবারও ফাইনাল খেলতে পারে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০২:২৭ পিএম
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের সেমিফাইনাল আর আর্জেন্টিনা দুইয়ের সম্পর্ক যেন সাফল্যের এক অদ্ভুত সমীকরণ। ইতিহাস বলছে, বিশ্বকাপে যতবার শেষ চারে উঠেছে আলবিসেলেস্তেরা, ততবারই জায়গা করে নিয়েছে ফাইনালে। সেই পরিসংখ্যানকে সঙ্গী করেই এবার ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের লড়াইয়ে নামছে লিওনেল স্কালোনির দল। আর মাত্র দুটি জয় পেলেই টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের বিরল কীর্তি গড়বে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ম্যাচে গোল না পেলেও অধিনায়ক লিওনেল মেসি আবারও দলের আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একই সঙ্গে স্কালোনির দল দেখিয়েছে, শুধু মেসির গোলের ওপর নির্ভর না করেও তারা ম্যাচ জয়ের পথ বের করে নিতে সক্ষম।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছিল সুইজারল্যান্ড। তবে আর্জেন্টিনার প্রথম কার্যকর আক্রমণেই বদলে যায় ম্যাচের চিত্র। মেসির নেওয়া নিখুঁত কর্নার থেকে দুর্দান্ত হেডে জালে বল পাঠিয়ে দলকে এগিয়ে দেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।

পিছিয়ে পড়ার পরও হাল ছাড়েনি সুইসরা। ৬৭ মিনিটে দারুণ এক ফিনিশিংয়ে সমতায় ফেরে তারা। এরপর কিছু সময় ম্যাচের নিয়ন্ত্রণও নিজেদের হাতে নেয় সুইজারল্যান্ড। কিন্তু ভিএআরের পর ডাইভ দেওয়ার অপরাধে দ্বিতীয় হলুদ কার্ড দেখে এক খেলোয়াড় মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় তারা। এরপরও শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায় সুইসরা।

নির্ধারিত সময়ে নিষ্পত্তি না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। আর সেখানেই নিজের জাত চিনিয়েছেন হুলিয়ান আলভারেজ। প্রায় ২৫ গজ দূর থেকে নেওয়া তার দুর্দান্ত বাঁকানো শট গিয়ে জড়ায় গোলপোস্টের ওপরের কোণে। সুইস গোলরক্ষক গ্রেগর কোবেল সর্বোচ্চ চেষ্টা করেও বলের নাগাল পাননি।

পুরো ম্যাচজুড়েই আক্রমণ ও রক্ষণ দুই দায়িত্বই সমান দক্ষতায় পালন করেন আলভারেজ। অতিরিক্ত সময়ে করা সেই দুর্দান্ত গোলই শেষ পর্যন্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

এরপর দ্রুতগতির এক পাল্টা আক্রমণে ব্যবধান আরও বাড়ায় আর্জেন্টিনা। থিয়াগো আলমাদার শট কোবেল ফিরিয়ে দিলেও ফিরতি বলে সহজ টোকায় গোল করেন লাওতারো মার্তিনেজ। ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা।

সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ড। বুধবার রাত ১টায় মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি ঘিরে বাড়তি আকর্ষণের একটি কারণ লিওনেল মেসি। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে এখনো ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামা হয়নি তার। ২০০৫ সালে আর্জেন্টিনার হয়ে অভিষেকের বছরই ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলেছিল আলবিসেলেস্তেরা।

অন্যদিকে ইংল্যান্ডের কোচ টমাস টুখেলও ইতোমধ্যে আর্জেন্টিনাকে নিয়ে পরিকল্পনা শুরু করেছেন। যদিও কাগজে-কলমে আর্জেন্টিনা শক্তিশালী দল, তবু সুইজারল্যান্ডের বিপক্ষে তাদের কিছু দুর্বলতা চোখে পড়েছে। বিশেষ করে খেলোয়াড়দের বোঝাপড়ায় কিছু ঘাটতি এবং ১০ জনের প্রতিপক্ষের বিপক্ষেও প্রত্যাশিত সংখ্যক সুযোগ তৈরি করতে না পারা চিন্তার কারণ হতে পারে।

ইংল্যান্ডের বিপক্ষে জিততে হলে আরও নিখুঁত ফুটবল খেলতে হবে স্কালোনির শিষ্যদের। তবে আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি তাদের মানসিক দৃঢ়তা। চাপের মুহূর্তে ঘুরে দাঁড়ানো এবং কঠিন ম্যাচ নিজেদের পক্ষে নিয়ে আসার অভ্যাস সাম্প্রতিক বছরগুলোতে বারবার প্রমাণ করেছে দলটি।

আরও পড়ুন

বিশ্বকাপের ইতিহাসও আর্জেন্টিনার পক্ষেই কথা বলছে। কারণ, বিশ্বকাপে যতবার তারা সেমিফাইনালে উঠেছে, প্রতিবারই ফাইনালে জায়গা করে নিয়েছে। সেই সমীকরণ যদি এবারও ঠিক থাকে, তাহলে ইংল্যান্ডকে হারিয়ে আবারও শিরোপার লড়াইয়ে দেখা যাবে লিওনেল মেসিদের।

বিশ্বকাপ ধরে রাখার মিশনে এখন আর মাত্র দুই ধাপ দূরে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ইতিহাস, অভিজ্ঞতা এবং কঠিন মুহূর্তে জয়ের মানসিকতা সব মিলিয়ে আর্জেন্টিনা আবারও শিরোপার অন্যতম প্রধান দাবিদার।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় সোমবার জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে আয়োজিত দিনব্যাপী ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তি প্রতিযোগিতা-২০২৬’ এ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার পালোয়ান দল। রানার্স আপ হয়েছে অদম্য বীর দল এবং ২য় রানার্স আপ হয়েছে দুর্বার যোদ্ধা দল। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব উল আলম।  এসময় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ স ম রিদওয়ানুল রহমান, সাধারণ সম্পাদক এম আর আলী ফাহিম, সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান খান বাবলু, সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মাজহারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল মবিন ফাইটার সহ অন্যান্যরা। এর আগে কুস্তি খেলার রেফারিদের মান উন্নয়নের লক্ষ্যে ফেডারেশনের ব্যবস্থাপনায় ৯-১১ অক্টোবর পর্যন্ত আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় রেসলিং রেফারি’স ট্রেনিং কোর্সে অংশ গ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি। এ কোর্সে বিভিন্ন জেলা, সংস্থা থেকে ২৭ জন পুরুষ এবং ৯ জন মহিলাসহ মোট ৩৬ জন রেফারি অংশ গ্রহন করে। রেফারি’স ট্রেনিং কোর্স পরিচালনা করেন জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ ও কোচ হাজী আশরাফ আলী, তামজীদ রহমান, মিজানুর রহমান (বাংলাদেশ পুলিশ) এবং মিজানুর রহমান (বিজিবি)। আরটিভি/এসআর
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
আরও পড়ুন
বিশ্বকাপে সবচেয়ে বেশি ঘৃণামূলক বার্তার শিকার আর্জেন্টিনা
আর্জেন্টিনার কাছে হারের পর ফিফাকে চ্যালেঞ্জ বুরকিনা ফাসোর প্রেসিডেন্টের
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
বিশ্বকাপ ফাইনালে হার নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি