ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

নবম ব্যালন ডি’অরের দৌড়ে সবার আগে মেসি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০৫:০১ পিএম
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে তুলেছেন লিওনেল মেসি। আর এই সাফল্যের পর শুধু গোল্ডেন বুট নয়, ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন অধিনায়ক এখন নবম ব্যালন ডি’অর জয়ের সবচেয়ে বড় দাবিদার হিসেবেও উঠে এসেছেন।

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে গোল করতে না পারলেও দলের দুই গোলেই অ্যাসিস্ট করেন মেসি। এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্টিনেজের গোল দুটির পেছনে ছিল তার নিখুঁত পাস। ফলে চলতি বিশ্বকাপে তার মোট গোল ৮টি এবং অ্যাসিস্ট ৪টি। একই সংখ্যক গোল করলেও অ্যাসিস্টে কিলিয়ান এমবাপেকে ছাড়িয়ে থাকায় গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে আছেন তিনি।

প্রেডিকশন মার্কেট ও আন্তর্জাতিক স্পোর্টসবুকগুলোর বিশ্লেষণেও গোল্ডেন বুট জয়ের শীর্ষ ফেভারিট মেসি। যুক্তরাষ্ট্রভিত্তিক পূর্বাভাস প্রতিষ্ঠান কালশি’র তথ্যমতে, এই পুরস্কার জয়ের ক্ষেত্রে তার সম্ভাবনা প্রায় ৫৯ শতাংশ। এমবাপের গোলও ৮টি হলেও অ্যাসিস্ট মাত্র ৩টি, ফলে বর্তমান নিয়ম অনুযায়ী টাইব্রেকারে এগিয়ে রয়েছেন মেসি।

যদিও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে এমবাপের সামনে মেসিকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকবে। তবে সেমিফাইনালে বিদায়ের পর ফ্রান্স কোচ দিদিয়ের দেশম গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম দিতে পারেন বলে আলোচনা রয়েছে। অন্যদিকে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের গোল ৬টি ও অ্যাসিস্ট ১টি হলেও গোল্ডেন বুটের দৌড়ে তিনি অনেকটাই পিছিয়ে।

বিশ্বকাপের পারফরম্যান্সের প্রভাব পড়েছে ব্যালন ডি’অরের সম্ভাব্য লড়াইয়েও। বাজির বাজারে বর্তমানে সবচেয়ে কম অডস মেসির, যা তাকে নবম ব্যালন ডি’অরের প্রধান দাবিদার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তার বর্তমান অডস -১২৫। অন্যদিকে স্পেনকে ফাইনালে তুললেও লামিনে ইয়ামালের অডস +১৭৫।

বিশ্বকাপ শুরুর আগে ব্যালন ডি’অরের আলোচনায় এমবাপে, হ্যারি কেইন ও ইয়ামালের নাম থাকলেও আর্জেন্টিনার ফাইনালে ওঠার পর পাল্টে গেছে পুরো সমীকরণ। ব্যক্তিগত পরিসংখ্যানেও প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেক এগিয়ে মেসি। চলতি টুর্নামেন্টে তিনি সরাসরি অবদান রেখেছেন ১২টি গোলে, যেখানে ইয়ামালের ঝুলিতে রয়েছে মাত্র ১ গোল।

তবে স্পেন যদি বিশ্বকাপ জেতে এবং ফাইনালে ইয়ামাল দুর্দান্ত পারফরম্যান্স করেন, তাহলে ব্যালন ডি’অরের লড়াইয়ে নতুন মোড় আসতে পারে। তবুও বর্তমান পরিস্থিতিতে নকআউট পর্বে ধারাবাহিকভাবে ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া পারফরম্যান্সের কারণে মেসিকেই সবচেয়ে এগিয়ে রাখা হচ্ছে।

অন্যদিকে সেমিফাইনালে বিদায়ের পর ব্যালন ডি’অরের দৌড়ে পিছিয়ে পড়েছেন এমবাপে ও হ্যারি কেইন। বর্তমানে কেইনের অডস +৬৫০, আর এমবাপের +১২০০।

আরও পড়ুন

উল্লেখ্য, ২০০৯ সালে প্রথমবার ব্যালন ডি’অর জেতেন লিওনেল মেসি। সর্বশেষ তিনি এই পুরস্কার জিতেছিলেন ২০২৩ সালে। এবার নবমবারের মতো ব্যালন ডি’অর জিততে পারলে তিনি নিজের রেকর্ড আরও সমৃদ্ধ করবেন এবং পাঁচবারের বিজয়ী ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে ব্যবধান আরও বাড়িয়ে নেবেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশ্বকাপের ভেন্যু দেখতে বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল
আসন্ন ২০২৭ সালের নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশের ভেন্যু ও প্রস্তুতি দেখতে আগামী ১ অক্টোবর ঢাকায় আসছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতিনিধি দল। বাংলাদেশের তিনটি ক্রিকেট ভেন্যু পরিদর্শন করবে দলটি। এ বিষয়ে গণমাধ্যমকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আগামী ২ ও ৩ অক্টোবর ভেন্যুগুলো সরেজমিনে পরিদর্শন করবে আইসিসির প্রতিনিধিরা। এ সময় মাঠের অবস্থা, ড্রেসিংরুমসহ প্রয়োজনীয় অবকাঠামো ও অন্যান্য সুযোগ-সুবিধা খতিয়ে দেখা হবে। বাংলাদেশের আগে নেপালের প্রস্তুতিও পরিদর্শন করেছে আইসিসির দল। গত ২৭ সেপ্টেম্বর কাঠমান্ডুতে বিশ্বকাপের জন্য নির্ধারিত ভেন্যুগুলো ঘুরে দেখেছেন প্রতিনিধিরা। ২০২৭ সালের নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে ১৬টি দল। স্বাগতিক হিসেবে বাংলাদেশ ও নেপাল সরাসরি টুর্নামেন্টে খেলার সুযোগ পাবে। আইসিসির পরিদর্শন ও মূল্যায়ন শেষে বিশ্বকাপের ম্যাচ আয়োজনের জন্য চূড়ান্ত ভেন্যু নির্ধারণ করা হবে। আরটিভি/এসআর
বিশ্বকাপের ভেন্যু দেখতে বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল
ঘুরে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার জালে এক হালি দিলো ব্রাজিল
২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে নতুন দল তৈরি মিশনে নেমেছে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। সেই পরিকল্পনার অংশ হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে মাঠে নেমেছিল ব্রাজিল। প্রথমটিতে অজিদের বিপক্ষে ড্র করে চাপে পড়লেও দ্বিতীয় ম্যাচে দাপট দেখিয়েছে সেলেসাওরা। ফলে সম্মান নিয়েই অস্ট্রেলিয়া ছাড়ছে পাচঁবারের বিশ্বচ্যাম্পিয়নরা। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। ব্রাজিলের হয়ে পেনাল্টি থেকে গোল করেছেন রাফিনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র। বাকি দুটি গোল করেছেন ভ্যান্ডারসন ও গিমারায়েস। এদিন ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। ডান দিক থেকে তৈরি হওয়া আক্রমণ থেকে ভ্যান্ডারসন দুর্দান্ত ফিনিশিংয়ে বল অস্ট্রেলিয়ার জালে পাঠান। শুরুতেই গোল হজম করলেও এতে ভেঙে পড়েনি স্বাগতিকরা। বরং ধীরে ধীরে ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করে অস্ট্রেলিয়া। ২৮ মিনিটে সমতায় ফেরে অস্ট্রেলিয়া। মেটকাফের নেওয়া কর্নার কিক ব্রাজিলের এক খেলোয়াড়ের মাথায় লেগে দূরের পোস্টে থাকা আলেসান্দ্রো সিরকাটির কাছে পৌঁছায়। সুযোগ কাজে লাগিয়ে পা দিয়ে বল জালে জড়িয়ে দেন অস্ট্রেলিয়ার এই ডিফেন্ডার।  গোলটি অফসাইড কি না, তা যাচাই করতে ভিএআর দেখা হলেও শেষ পর্যন্ত গোলের সিদ্ধান্ত বহাল থাকে। এরপর প্রথমার্ধের শেষ দিকে আবার এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে ব্রাজিল। ৪৫তম মিনিটে ডান দিক দিয়ে বক্সে ঢোকার সময় দানিলোর সামনে ঝাঁপিয়ে পড়েন হ্যারি সাউটার।  এতে দানিলোর পায়ে আঘাত লাগলে তিনি মাটিতে পড়ে যান। প্রথমে রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিলেও ভিএআরের পরামর্শে পরে পেনাল্টির সিদ্ধান্ত দেওয়া হয়। স্পটকিক নিতে এগিয়ে আসেন ব্রাজিল অধিনায়ক রাফিনিয়া। নিচু ও জোরালো শটে তিনি বল পাঠিয়ে দেন গোলের নিচের কোণায়। অস্ট্রেলিয়ার গোলরক্ষক প্যাট্রিক বিচ সঠিক দিক অনুমান করে ঝাঁপ দিলেও শটের গতি ও নিখুঁততায় বল ঠেকাতে পারেননি। রাফিনিয়ার ওই গোলেই প্রথমার্ধের শেষ মুহূর্তে আবার সমতায় ফেরে ব্রাজিল। ফলে বিরতিতে ২-২ সমতায় দুই দল। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে দুই দলই গোল করতে মরিয়া হয়ে ওঠে। তবে ৬৯ মিনিটে দলকে লিড এনে দেন ব্রুনো গিমারায়েস। এন্ড্রিকের বাড়ানোর বল থেকে দারুণভাবে গোল তুলে নেন তিনি। এরপর ৮০ মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল। আর স্পট কিকে দলকে ৪-২ গোলের জয় নিশ্চিত করে দেন ভিনিসিয়ুস জুনিয়র। দীর্ঘদিন পর গোলের দেখা পেলেন তিনি। ক্লাব ফুটবলের কিছুদিন ধরেই খারাপ সময়ের মধ্য যাচ্ছিলেন এই ব্রাজিলিয়ান ফুটবলার। শেষ পর্যন্ত আর কোনো গোল না পাওয়ায় ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। এতে অজিদের বিপক্ষে এক ড্র ও জয় নিয়ে সম্মানের সঙ্গে দেশে ফিরছেন ভিনি-রাফিনিয়ারা। আরটিভি/এসআর
ঘুরে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার জালে এক হালি দিলো ব্রাজিল
রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের টিম ব্লুপ্রিন্টের ব্রোঞ্জ জয়
ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর ‘ফিউচার ইঞ্জিনিয়ার্স’ ক্যাটাগরিতে ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশের টিম ব্লুপ্রিন্ট। 
রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের টিম ব্লুপ্রিন্টের ব্রোঞ্জ জয়
বিকেলে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে যেভাবে দেখবেন খেলা
প্রথম ম্যাচের অস্বস্তিকর ফলের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে বিকেলে মাঠে নামছে ব্রাজিল দল।
বিকেলে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে যেভাবে দেখবেন খেলা
সেমিফাইনালে উঠল বাংলাদেশ
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১১টায় মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নামার কথা ছিল লিটন দাসদের। তবে ম্যাচ শুরুর প্রায় সাড়ে তিন ঘণ্টা আগেই বৃষ্টির কারণে ম্যাচটি বাতিল করা হয়।
সেমিফাইনালে উঠল বাংলাদেশ
আরও পড়ুন
ফ্রি কিক থেকে মেসির অবিশ্বাস্য গোল, ইনজুরি টাইমে মায়ামির হার
নিজের নামে টুর্নামেন্ট আয়োজন নিয়ে যা জানালেন মেসি
মেসির শেষ ম্যাচের জার্সিতে বিশেষ চমক
শিশুদের ক্যান্সার হাসপাতাল নির্মাণে মেসির ৩৬ কোটি টাকা অনুদান