ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপ ব্যর্থতার পর বেলিংহামের আবেগঘন বার্তা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০৫:৪২ পিএম
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের স্বপ্নভঙ্গের পর ইংল্যান্ডের তারকা মিডফিল্ডার জুড বেলিংহাম সমর্থকদের উদ্দেশে এক আবেগঘন বার্তা দিয়েছেন। বিশ্বকাপজুড়ে পাওয়া অকুণ্ঠ সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি দেশের মানুষের মধ্যে গড়ে ওঠা ঐক্য ও ভালোবাসা ধরে রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

বিশ্বকাপ থেকে বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে বেলিংহাম জানান, হতাশা কাটিয়ে উঠতে তার কিছুটা সময় লেগেছে। তবে সমর্থকদের ভালোবাসা ও সমর্থনই ভবিষ্যতের জন্য দলকে অনুপ্রাণিত করবে বলে তিনি উল্লেখ করেন।

বেলিংহাম লিখেছেন, গতকাল এবং গত কয়েক সপ্তাহ নিয়ে সঠিক শব্দ খুঁজে পাওয়া আমার জন্য কঠিন ছিল। তবে আমাদের বাসচালক কানসাস থেকে যে বার্তা দিয়েছেন, সেটিই পুরো অনুভূতিটা সবচেয়ে ভালোভাবে প্রকাশ করেছে। দেশের মানুষের অবিশ্বাস্য সমর্থন এবং যারা নিজেদের কষ্টার্জিত অর্থ ব্যয় করে যুক্তরাষ্ট্রে এসে আমাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ। এই যাত্রায় যে ঐক্য ও ভালোবাসা আমরা দেখেছি, তা যেন এখানেই শেষ না হয়। আমরা যখন একসঙ্গে থাকি, তখন বড় কিছু অর্জন করতে পারি এবং আমরা তা করব।

ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২-১ গোলের পরাজয়ের মাধ্যমে। ম্যাচে প্রথমে অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যায় থ্রি লায়ন্সরা। পরে এনজো ফার্নান্দেজ সমতা ফেরান আর্জেন্টিনার হয়ে। নির্ধারিত সময়ের যোগ করা সময়ে লাওতারো মার্টিনেজের জয়সূচক গোলে ফাইনালের টিকিট নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা।

ব্যক্তিগত পারফরম্যান্সে অবশ্য উজ্জ্বল ছিলেন বেলিংহাম। পুরো টুর্নামেন্টে সাত ম্যাচে ছয় গোল ও একটি অ্যাসিস্ট করে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা হিসেবে বিশ্বকাপ শেষ করেন তিনি। নকআউট পর্বে মেক্সিকো ও নরওয়ের বিপক্ষে জোড়া গোল করে দলকে সেমিফাইনালে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই মিডফিল্ডার।

আরও পড়ুন

শিরোপার স্বপ্ন শেষ হলেও ইংল্যান্ডের সামনে এখনও একটি ম্যাচ বাকি। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শনিবার ফ্রান্সের মুখোমুখি হবে তারা। অন্যদিকে, ১৯ জুলাই অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ফাইনাল, যেখানে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা লড়বে ইউরোপিয়ান পরাশক্তি স্পেনের বিপক্ষে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের টিম ব্লুপ্রিন্টের ব্রোঞ্জ জয়
ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর ‘ফিউচার ইঞ্জিনিয়ার্স’ ক্যাটাগরিতে ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশের টিম ব্লুপ্রিন্ট। 
রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের টিম ব্লুপ্রিন্টের ব্রোঞ্জ জয়
বিকেলে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে যেভাবে দেখবেন খেলা
প্রথম ম্যাচের অস্বস্তিকর ফলের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে বিকেলে মাঠে নামছে ব্রাজিল দল।
বিকেলে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে যেভাবে দেখবেন খেলা
সেমিফাইনালে উঠল বাংলাদেশ
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১১টায় মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নামার কথা ছিল লিটন দাসদের। তবে ম্যাচ শুরুর প্রায় সাড়ে তিন ঘণ্টা আগেই বৃষ্টির কারণে ম্যাচটি বাতিল করা হয়।
সেমিফাইনালে উঠল বাংলাদেশ
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
কোন কোন স্যাটেলাইট চ্যানেল আজ (মঙ্গলবার) কোন কোন খেলা দেখাবে, তা একনজরে দেখে নিন।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
মোবাইলে যেভাবে দেখবেন সিঙ্গাপুর-বাংলাদেশের খেলা
মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে টুর্নামেন্টে হতাশাজনক শুরু করেছে বাংলাদেশ। এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরীরা। ফিফা আসিয়ান কাপের এই ম্যাচে জয় পেতে মরিয়া দুই দলই।
মোবাইলে যেভাবে দেখবেন সিঙ্গাপুর-বাংলাদেশের খেলা
আরও পড়ুন
বিশ্বকাপ থেকেই বেকহ্যামের আয় ৫০০ কোটি টাকা
২০৩০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়ায় ব্রাজিলের প্রস্তুতি শুরু
আর্জেন্টিনার ৩ প্রীতি ম্যাচকে ‘টপ লেভেল’ স্বীকৃতি দিলো ফিফা
ফিফাকে ২৬ হাজার কোটি টাকা দেওয়ার চিঠি, বাংলাদেশ পাচ্ছে কত