জুয়ার আসরে হাস্যোজ্জ্বল নেইমার লিখলেন, ‘জীবন একটা কৌতুক’

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ০৪:৫১ পিএম


জুয়ার আসরে হাস্যোজ্জ্বল নেইমার লিখলেন, ‘জীবন একটা কৌতুক’
জুয়ার টেবিলে নেইমার জুনিয়র। ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় সান্তোসের ম্যাচে বিশ্রামে থাকলেও অবসর সময়টা জুয়ার টেবিলেই কাটালেন নেইমার জুনিয়র। ব্রাজিলিয়ান তারকা সাও পাওলোতে অনুষ্ঠিত বিএসওপি উইন্টার পোকার টুর্নামেন্টে অংশ নেন।

সামাজিকমাধ্যমে সেই মুহূর্তের ছবি শেয়ার করে লেখেন,‘লাইফ ইজ এ জোক’ (জীবন একটা কৌতুক)। ছবিগুলোতে নেইমারকে অন্য প্রতিযোগীদের সঙ্গে হাস্যোজ্জ্বল ও উৎসবমুখর পরিবেশে দেখা যায়। তার সংক্ষিপ্ত ক্যাপশন দ্রুতই ভক্তদের মধ্যে আলোচনার জন্ম দেয়।

এটি ২০২৬ ব্রাজিলিয়ান পোকার চ্যাম্পিয়নশিপের চতুর্থ পর্ব। সাও পাওলোর ডব্লিউটিসি কমপ্লেক্সের গোল্ডেন হলে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা চলবে ৩০ জুলাই পর্যন্ত।

আরও পড়ুন

এই টুর্নামেন্টে নেইমারের অংশগ্রহণ নতুন নয়। ২০২৫ সালে একই প্রতিযোগিতায় তিনি ৩৪৬ জন প্রতিযোগীর মধ্যে ২৯তম হয়েছিলেন এবং ৫৩,৫০০ ব্রাজিলিয়ান রিয়াল পুরস্কার জিতেছিলেন।

এদিকে, সান্তোসের ম্যাচে তাকে শারীরিক অবস্থা বিবেচনায় আপাতত বিশ্রাম দেওয়া হয়েছে। ক্লাবের অনুশীলন কেন্দ্রে বিশেষ ফিটনেস কর্মসূচি অনুসরণ করছেন তিনি, যাতে শনিবার ব্রাজিলিয়ান লিগে শ্যাপেকোয়েন্সের বিপক্ষে ঘরের মাঠ ভিলা বেলমিরোতে অনুষ্ঠিত ম্যাচে খেলতে পারেন।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission