ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

এশিয়ান গেমস ফুটবলে কঠিন গ্রুপে ঋতুপর্ণারা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০৪:১২ পিএম
বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি: সংগৃহীত

জাপানের আইচি-নাগোয়া শহরে আগামী ১৯ সেপ্টেম্বর পর্দা উঠবে এশিয়ান গেমসের ২০তম আসরের। মর্যাদাপূর্ণ এই ক্রীড়াযজ্ঞে দ্বিতীয়বারের মতো মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। এই আসরে দুই কোরিয়ার গ্রুপে পড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল।

বৃহস্পতিবার (২৩ জুলাই) নাগোয়ায় অনুষ্ঠিত হয়েছে নারী ফুটবল ইভেন্টের ড্র। যেখানে ‘বি’ গ্রুপে স্থান পাওয়া লাল-সবুজের প্রতিনিধিদের লড়তে হবে এশিয়ার শীর্ষ পরাশক্তি দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং চেনা প্রতিপক্ষ মিয়ানমারের বিরুদ্ধে।

এশিয়ান গেমসে বাংলাদেশের মেয়েদের অভিজ্ঞতা খুব বেশি দিনের নয়। ২০২২ সালে চীনের হাংজুতে অনুষ্ঠিত আসরে প্রথমবার অংশ নিয়েছিল তারা। সেবার গ্রুপ পর্বের তিন ম্যাচে এক ড্র ও দুই পরাজয়ে মিশন শেষ করতে হয় বাংলাদেশকে।

আরও পড়ুন

তবে এবারের আসরে ঋতুপর্ণা-মারিয়া মান্ডাদের সামনে অপেক্ষায় রয়েছে আরও বড় পরীক্ষা। গ্রুপ পর্বে তাদের মুখোমুখি হতে হবে এশিয়ার দুই পরাশক্তি—উত্তর ও দক্ষিণ কোরিয়ার। এখন পর্যন্ত ১০ বার এশিয়ান গেমসে অংশ নিয়ে ৩টি ব্রোঞ্জ জিতেছে দক্ষিণ কোরিয়া।

অন্যদিকে উত্তর কোরিয়া এই টুর্নামেন্টের অন্যতম সফল দল, যাদের সংগ্রহে রয়েছে ৩টি স্বর্ণপদক। এর আগে গত মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারী এশিয়ান কাপের মূল পর্বে উত্তর কোরিয়ার মুখোমুখি হয়ে হারের অভিজ্ঞতা হয়েছিল বাংলাদেশের। গ্রুপের অপর দল মিয়ানমারও বাংলাদেশের মতোই এশিয়ান গেমসে একবার অংশ নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল।

এবারের আসরে মোট ১২টি দল অংশগ্রহণ করছে, যাদের ৩টি গ্রুপে ভাগ করা হয়েছে:

গ্রুপ ‘এ’: স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড।
গ্রুপ ‘বি’: উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, মিয়ানমার ও বাংলাদেশ।
গ্রুপ ‘সি’: চীন, ফিলিপাইন, উজবেকিস্তান ও হংকং।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাফ মাতাতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান
জাতীয় দলের আক্রমণভাগের গোলখরা কাটাতে এবার বড় ভরসা হয়ে উঠতে পারেন যুক্তরাষ্ট্রপ্রবাসী তরুণ ফরোয়ার্ড রোনান সুলিভান। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই তরুণকে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের মূল স্কোয়াডে রাখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাফুফে ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংস্থাটির সহসভাপতি ফাহাদ করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, রোনান আজকেই আমাকে নিশ্চিত করেছে যে, ইনশাআল্লাহ সে আসতে পারবে। আগামী ১৮ অক্টোবর খেলোয়াড় নিবন্ধনের শেষ দিন। আমরা তাকে মূল স্কোয়াডেই রাখছি।’ দীর্ঘদিন ধরেই একজন নির্ভরযোগ্য গোলশিকারির অভাব অনুভব করছে বাংলাদেশ জাতীয় দল। রোনানের অন্তর্ভুক্তি আক্রমণভাগের সেই দুর্বলতা কাটাতে সহায়তা করবে বলে আশা করছেন ফুটবলপ্রেমীরা। গত এপ্রিলে মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অপরাজিত শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল রোনানের। পাকিস্তানের বিপক্ষে দৃষ্টিনন্দন ফ্রি-কিক থেকে গোল করার পাশাপাশি হেডে আরও একটি গোল করেছিলেন তিনি।  এরপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। সেই টাইব্রেকারেও লক্ষ্যভেদ করেন রোনান। বয়সভিত্তিক দলে এমন পারফরম্যান্সের সুবাদেই এবার জাতীয় দলে সুযোগ পাওয়ার অপেক্ষায় তিনি। উল্লেখ্য, আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। ফিফার নিষেধাজ্ঞার কারণে এবারের টুর্নামেন্টে অংশ নিতে পারছে না নেপাল। ফলে ছয়টি দল নিয়ে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা। স্বাগতিক বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে খেলবে মালদ্বীপ ও পাকিস্তান। আরটিভি/ এসআর  
সাফ মাতাতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
আরও পড়ুন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
যুক্তরাষ্ট্রে ফুটবল ও ক্যাম্পাস উৎসবে বাড়ছে গুলির আতংক
লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
ডক্টরেট উপাধি পেলেন মেসি