বাংলাদেশ বিপক্ষে অজিদের শক্তিশালী স্কোয়াড নিয়ে যা বললেন শান্ত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ০৮:০৯ পিএম


বাংলাদেশ বিপক্ষে অজিদের শক্তিশালী স্কোয়াড নিয়ে যা বললেন শান্ত
টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ছবি: সংগৃহীত

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী মাসের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ দল। ইতোমধ্যে অজিরা শক্তিশালী দল ঘোষণাও করেছে। তাদের বিপক্ষে ভালো করাটা চ্যালেঞ্জ হিসেবে দেখছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

শুক্রবার (২৪ জুলাই) নতুন কুঁড়ি ক্রিকেটের ফাইনালের পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি।

আরও পড়ুন

শান্ত বলেন, সাধারণত তো বাংলাদেশ ক্রিকেটে এরকম এর আগে আমি কখনও দেখিনি। সাধারণত আমাদের সঙ্গে খেলার সময়ই হয়তো অনেক ধরনের পরীক্ষা-নিরীক্ষা হয়ে থাকে। তবে আমি বলব যে এটা একটা অর্জন।

অজিদের বিপক্ষে এই সিরিজকে দারুণ সুযোগ হিসেবেই দেখছেন শান্ত। তিনি মনে করেন বাংলাদেশের উচিত সেখানে ভালো ক্রিকেট খেলা। পাশাপাশি টেস্ট দল হিসেবে বাংলাদেশ নিজেদের একটি অবস্থান তৈরি করতে পেরেছে।

টাইগার অধিনায়ক বলেন, এটা আমাদের দলের জন্য অনেক বড় একটা সুযোগ যে ওই দলের বিরুদ্ধে আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি। আমি বলব যে, এই টেস্ট দলটা নিয়ে ইতোমধ্যেই আমরা একটা ভালো অবস্থান তৈরি করতে পেরেছি। কারণ আপনি যদি প্রতিপক্ষের দলটা দেখেন, এখানে বোঝা যাচ্ছে যে, তারা এই সিরিজটা হালকাভাবে নেয়নি।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission