ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মেসির অবসর নিয়ে সবশেষ যা জানা গেল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ০৭:৪৩ পিএম
লিওনেল মেসি। ছবি: এএফপি

২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে ১-০ ব্যবধানে হেরেছে আর্জেন্টিনা। অনেকে ভেবেছিল, এই ফাইনালই আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ ছিল। তবে বেইন স্পোর্টস জানিয়েছে, আলবিসেলেস্তে অধিনায়কের বিদায়ের সেই মুহূর্তটি এখনও আসেনি।

আপাতত সিদ্ধান্ত হয়েছে—আগামী আরও কয়েক মাস জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন মেসি। এরপর ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা এই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন তিনি।

আরও পড়ুন

আর্জেন্টিনার স্থানীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মেসিকে বিদায় দিতে আর্জেন্টিনায় বিশেষ একটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। এর মাধ্যমে দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারকে সরাসরি মাঠে বসে বিদায় জানানোর সুযোগ পাবেন সমর্থকরা।

আগেভাগেই সেই ম্যাচের ঘোষণা দেওয়া হবে, যেন হাজার হাজার সমর্থক উপস্থিত থেকে তাদের প্রিয় অধিনায়ককে রাজকীয় ও স্মরণীয় বিদায় জানাতে পারেন। দীর্ঘ প্রায় দুই দশক আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে নামা মেসির এই বিদায়ি ম্যাচটি দেশটির ফুটবল ইতিহাসে একটি ঐতিহাসিক মুহূর্ত হতে যাচ্ছে।

২০২৬ বিশ্বকাপের ফাইনালের ফলাফল যাই হোক না কেন, আর্জেন্টিনার ফুটবলে মেসির অবদান অবিস্মরণীয়। এই মহাতারকার হাত ধরেই ২০২২ বিশ্বকাপ জিতে ৩৬ বছরের ট্রফিখরা ঘুচায় আলবিসেলেস্তেরা।

আর্জেন্টিনার হয়ে ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ ফিফা বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকা জিতেছেন মেসি। ৩৯ বছর বয়সেও ২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে মূল ভূমিকায় ছিলেন এলএমটেন।

মেসির অসাধারণ নৈপুন্যে ২০২৬ ফিফা বিশ্বকাপ দিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠে আর্জেন্টিনা। উত্তর আমেরিকা বিশ্বকাপে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করে গোল্ডেন বুটের দৌড়ে দ্বিতীয় অবস্থানে থেকে শেষ করেন মেসি।

আর্জেন্টিনার জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা (১২৫ টি), সবচেয়ে বেশি অ্যাসিস্টকারী (৬৫টি) এবং সবচেয়ে বেশি ম্যাচ (২০৭) খেলার রেকর্ড গড়েছেন মেসি। তার এই রেকর্ডগুলো নিকট ভবিষ্যতে ভাঙা প্রায় অসম্ভব।

মেসির শেষ ম্যাচের কোনো আনুষ্ঠানিক তারিখ এখনও নির্ধারিত হয়নি। তবে ধারণা করা হচ্ছে, আর্জেন্টিনার আসন্ন আন্তর্জাতিক ম্যাচগুলোর জন্য লিওনেল স্কালোনির স্কোয়াডে মেসিকে নিয়মিতই ডাকা হবে।

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন চায় জাতীয় দলের হয়ে মেসির শেষ ম্যাচটির জন্য নিখুঁত একটি মঞ্চ তৈরি করতে। কোনো হঠাৎ প্রস্থান নয়, বরং পুরো দেশের মানুষকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানানোর সুযোগ দিতেই এই বিশেষ পরিকল্পনা।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
ভবিষ্যৎ ফুটবলের ১০ প্রতিভাবান তারকার নাম জানালেন মেসি
মেসি ও সুয়ারেজের জোড়া গোলে জয়ে ফিরল ইন্টার মায়ামি
বিদায়ের রাতেই ভক্তদের জন্য মেসির বিশেষ উপহার
মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো