ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

সাফের আগে চারটি প্রীতি ম্যাচ খেলবেন হামজারা, প্রতিপক্ষ কারা?

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৮:১৪ পিএম
বাংলাদেশ ফুটবল দল। ছবি: বাফুফে

আগামী নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। ঘরের মাঠের এই বড় আসরের আগে প্রস্তুতি নিতে ফিফার সেপ্টেম্বর ও অক্টোবরের আন্তর্জাতিক উইন্ডোকে কাজে লাগিয়ে একাধিক প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

পরিকল্পনা অনুযায়ী, এই দুই আন্তর্জাতিক উইন্ডোতে জাতীয় দলের জন্য অন্তত চারটি প্রীতি ম্যাচ আয়োজন করতে চায় বাফুফে। এর মধ্যে দুই থেকে তিনটি ম্যাচ কিরগিজস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সম্প্রতি সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে আয়োজিত একটি ত্রিদেশীয় ফুটবল সিরিজে অংশ নিতে বাংলাদেশকে অনানুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে কিরগিজস্তান ফুটবল ফেডারেশন।

আরও পড়ুন

এ প্রসঙ্গে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেছেন, আমরা কিরগিজস্তানের কাছ থেকে অনানুষ্ঠানিকভাবে আমন্ত্রণ পেয়েছি। তাদের সঙ্গে আলোচনা করে সেপ্টেম্বর উইন্ডোতে সেখানে খেলার বিষয়ে পারস্পরিক সিদ্ধান্তে পৌঁছাব।

তবে কিরগিজস্তান সফর চূড়ান্ত না হলে বিকল্প হিসেবে ঢাকাতেই প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা বাফুফের।

সাফ চ্যাম্পিয়নশিপের আগে আন্তর্জাতিক মানের প্রতিপক্ষের বিপক্ষে নিয়মিত ম্যাচ খেলিয়ে হামজা চৌধুরীদের আরও প্রস্তুত করে তুলতে চায় দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অসুস্থতার কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর
অসুস্থতার কারণে পুরুষদের সাইক্লিংয়ের রোড রেসিংয়ে অংশ নিতে পারেননি বাংলাদেশের সাইক্লিস্ট সবুর হোসেন। দুদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। স্থানীয় চিকিৎসকের পরামর্শ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ সেবন করেও প্রতিযোগিতায় অংশ নেওয়ার মতো ফিটনেস ফিরে পাননি সবুর।
অসুস্থতার কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের সহজে ছাড়েনি শ্রীলঙ্কা। নিয়ন্ত্রিত বোলিংয়ে একসময় ইংল্যান্ডকে চাপে ফেললেও ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ম্যাচ জমাতে পারেনি সফরকারীরা।
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে।
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে আটকে দিয়েও শেষ পর্যন্ত ২ রানে হারল জাপান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান তুলতে পারে জাপান। ফলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
আরও পড়ুন
কায়রোর আইন শামস বিশ্ববিদ্যালয়ে নবীন বরণে উচ্ছ্বসিত বাংলাদেশি শিক্ষার্থীরা
রংপুর মেডিকেল থেকে ব্রুকলিনে বাংলাদেশি চিকিৎসক সায়েরা হক
অসুস্থতার কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর
বাংলাদেশে খুনের মামলা ধামাচাপা দিতে ৯০ হাজার ডলার ঘুষ, অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার ১