আর্জেন্টাইন খেলোয়াড়দের নতুন তথ্য ফাঁস

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৩ আগস্ট ২০২৬ , ০২:৩৫ পিএম


আর্জেন্টাইন খেলোয়াড়দের নতুন তথ্য ফাঁস
ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠার পর আর্জেন্টিনা দলের উদযাপনে প্রদর্শিত ‘ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার’ লেখা ব্যানার নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। 

আর্জেন্টাইন সময় শনিবার (১ আগস্ট) এক সমর্থক সামাজিক মাধ্যমে আগে প্রকাশ না হওয়া একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, কীভাবে গ্যালারি থেকে ব্যানারটি মাঠে এসে পৌঁছায় এবং পরে সেটি আর্জেন্টিনার খেলোয়াড়দের হাতে ওঠে।

ভিডিওতে দেখা যায়, ম্যাচে না খেলা মিডফিল্ডার জিওভানি লো সেলসো মাঠে পড়ে থাকা ব্যানারটি তুলে নেন। বার্তাটি পড়ে তিনি সেটি দর্শকদের দিকে প্রদর্শন করেন। পরে লিসান্দ্রো মার্তিনেজ ও ক্রিস্তিয়ান রোমেরোর সঙ্গে ব্যানারটি হাতে নিয়ে উদযাপনে অংশ নেন। একপর্যায়ে লো সেলসো ব্যানারটি মাঠে বিছিয়ে দেন। সেই মুহূর্তের ছবি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা শুরু হয়।

ভিডিওটি প্রকাশ করে ওই সমর্থক লেখেন, “আমি বুঝতেই পারিনি যে এই মুহূর্তটি ক্যামেরাবন্দি করেছি। বিশ্বকাপ থেকে ফেরার দুই সপ্তাহ পর ভিডিও ও ছবি দেখতে গিয়ে হঠাৎ দেখি, অজান্তেই ব্যানারটি মাঠে আসার মুহূর্তটি ধারণ করেছি। সত্যিই অবিশ্বাস্য!”

ঘটনার পর সামাজিক মাধ্যমে ব্যানারটির উৎস নিয়ে নানা প্রশ্ন ওঠে। পরে এক ব্যক্তি একটি ছবি প্রকাশ করে দাবি করেন, ব্যানারটি একটি হোটেলের বিছানার চাদরের অংশ কেটে তৈরি করা হয়েছিল। তার ভাষ্য, আমার ভাবির এক আত্মীয় এটি এঁকেছেন। এটি আসলে হোটেলের একটি চাদরের অংশ। এ তথ্য প্রকাশ করেছে আর্জেন্টিনার ক্রীড়া সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

এদিকে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মাইলেই জাতীয় দলের ওই উদযাপনার সমালোচনা করেছেন। তার মতে, এটি কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচক্ষণ সিদ্ধান্ত ছিল না এবং অপ্রয়োজনীয় পদক্ষেপ। তিনি বলেন, ফুটবলকে রাজনীতির সঙ্গে মেশানো উচিত নয় এবং ফকল্যান্ড দ্বীপপুঞ্জের দাবি আর্জেন্টিনা কূটনৈতিক উপায়েই এগিয়ে নেবে।

এ ঘটনার পর ফিফা বিষয়টি তদন্ত শুরু করেছে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি খতিয়ে দেখছে, খেলোয়াড়দের এই ব্যানার প্রদর্শন ফিফার রাজনৈতিক বার্তা বা রাজনৈতিক প্রদর্শন নিষিদ্ধসংক্রান্ত বিধিমালা লঙ্ঘন করেছে কি না।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission