ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

ভারত-ব্রাজিল ম্যাচ নিয়ে বাইচুং ভুটিয়ার কটাক্ষ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ১২:৩৯ পিএম
ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের প্রীতি ম্যাচ খেলার ঘোষণায় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি হলেও, বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন না ভারতের সাবেক অধিনায়ক বাইচুং ভুটিয়া। তার মতে, বর্তমান পরিস্থিতিতে এমন একটি ম্যাচ আয়োজনের চেয়ে ভারতীয় ফুটবলের পুনর্গঠনে গুরুত্ব দেওয়া বেশি প্রয়োজন।

আগামী ৩ অক্টোবর কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে ভারতের বিপক্ষে ব্রাজিলের মূল দল মাঠে নামানোর বিষয়ে সম্মতি দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। বিশ্বের পঞ্চম র‌্যাঙ্কিংধারী ব্রাজিলের বিপক্ষে ১৩৮তম স্থানে থাকা ভারতের এই ম্যাচকে দেশের ফুটবল ইতিহাসের অন্যতম বড় আয়োজন হিসেবে দেখা হচ্ছে।

তবে এই ম্যাচ থেকে ভারতীয় ফুটবল কী অর্জন করবে, তা নিয়েই প্রশ্ন তুলেছেন বাইচুং ভুটিয়া। তিনি বলেন, আমি বলছি না যে তাদের আসা উচিত নয়। কিন্তু এই মুহূর্তে ভারতীয় ফুটবলের যে অবস্থা, এই ম্যাচ থেকে আমরা কী অর্জন করতে চাইছি? জামশেদপুর এফসি আইএসএল থেকে বাদ পড়েছে, দলগুলো এশিয়ান গেমসে যাচ্ছে না এবং আমাদের ফিফা র‌্যাঙ্কিং এখন প্রায় ১৪০।

ম্যাচের সময় নিয়েও আপত্তি রয়েছে ভারতের সাবেক এই অধিনায়কের। তাঁর মতে, নির্ধারিত সময়ে ভারত ফিফা আসিয়ান কাপে ব্যস্ত থাকবে। ফলে জাতীয় দলের পূর্ণশক্তির স্কোয়াড মাঠে নামানো কঠিন হতে পারে।

বাইচুং বলেন, তারিখটা দেখুন। আমার মনে হয় এটি পরিবর্তন করা উচিত। কারণ হয়তো প্রথম দল খেলাতে পারবেন না। তাহলে কি দ্বিতীয় সারির দল ব্রাজিলের বিপক্ষে খেলবে?

উল্লেখ্য, ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিতব্য ফিফা আসিয়ান কাপে আমন্ত্রিত দল হিসেবে অংশ নেবে ভারত। সেখানে পাকিস্তান ছাড়াও ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে ব্লু টাইগাররা।

বর্তমান পরিস্থিতিতে ব্রাজিলকে এনে প্রীতি ম্যাচ আয়োজনের যৌক্তিকতা নিয়েও কড়া মন্তব্য করেছেন বাইচুং। তিনি বলেন, এই মুহূর্তে আমার মনে হয়, পুনর্গঠনের দিকে মনোযোগ দেওয়া উচিত। এটা অনেকটা এমন একটি পরিবারের মতো, যারা ঠিকমতো খেতে পারে না, জীবনযাপন করাই কঠিন, অথচ তারা তাদের ছেলের বিয়েতে শাহরুখ খানকে এনে নাচানোর চেষ্টা করছে।

আরও পড়ুন

ভারতীয় ফুটবলের বর্তমান সংকটের মধ্যে ব্রাজিলের মতো পরাশক্তির বিপক্ষে ম্যাচ আয়োজন নিয়ে ভুটিয়ার এই মন্তব্য ইতোমধ্যেই দেশটির ফুটবল অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এশিয়ান গেমস / ম্যাচ না খেলেই সেমিতে ওঠার সুযোগ বাংলাদেশের সামনে!
আগামী ১৯ সেপ্টেম্বর জাপানের নাগোয়া শহরে পর্দা উঠছে এশিয়ান গেমসের। তবে প্রবল বৃষ্টির কারণে ক্রিকেট ম্যাচ আয়োজন নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। যার ফলে ম্যাচ না খেলেই সেমিফাইনাল খেলার সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশ নারী দলের সামনে। এশিয়ান গেমসে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশের মেয়েরা। যেখানে তাদের প্রতিপক্ষ চীন। জাপানের স্থানীয় সময় ১৭ সেপ্টেম্বর সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও চীনের ম্যাচটি। বেরসিক বৃষ্টিতে যদি ম্যাচ আয়োজন সম্ভব না হয় তাহলে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় মাঠের ক্রিকেটে না খেলেই কোয়ার্টার ফাইনালে জিতবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বর্তমান সময়ে নাগোয়াতে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। ম্যাচের আগে বৃষ্টির কারণে পুরোদমে অনুশীলন করতে পারেননি বাংলাদেশের মেয়েরা। বৃষ্টির কারণে যদি ২০ ওভারের ম্যাচ আয়োজন সম্ভব না হয় তাহলে সুপার ওভারে আয়োজনের চেষ্টা করবেন আম্পায়াররা। সেটাও যদি সম্ভব না হয় তাহলে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে জয়ী ঘোষণা করা হবে। কারণ আইসিসির বর্তমান টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশ ১০ ও চীন রয়েছে ৩৭ নম্বরে। বাংলাদেশের মূল পরীক্ষাটা হবে সেমিফাইনালে। যেখানে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ ভারত।  যারা কিনা গত আসরের চ্যাম্পিয়ন এবং সোনাজয়ী দল। সদ্য শেষ হওয়া এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ দল। ফলে সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ পাবে জ্যোতিরা। আরটিভি/এসআর  
ম্যাচ না খেলেই সেমিতে ওঠার সুযোগ বাংলাদেশের সামনে!
আগামী বছর নেপাল সফরে যাবে বাংলাদেশ দল, সূচি চূড়ান্ত
কয়েকদিন আগেই যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করে বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলার প্রস্তাব দিয়েছিলেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি। বিষয়টি আমলে নিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী বছর নেপালে দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার (১৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নেপালের আকস্মিক বন্যায় প্রাণ হারানো ব্যক্তিদের উৎসর্গ করা হবে সিরিজটি। সূচি অনুসারে, আগামী বছরের ২৬, ২৮ ও ৩০ মার্চ নেপালের কাঠমান্ডুতে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।  বাংলাদেশ ও নেপালের এই সিরিজ আয়োজনের আলোচনা শুরু হয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারির বৈঠকের মাধ্যমে। সেখানে নেপালে ক্রিকেট সিরিজ খেলার আমন্ত্রণ জানান নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি। বিষয়টি নিয়ে আজ বিসিবি কার্যালয়ে সভাপতি তামিম ইকবালের সঙ্গে বৈঠক করেন নেপালের রাষ্ট্রদূত। বৈঠকে বাংলাদেশ দলের নেপাল সফরের পাশাপাশি দুই দেশের ক্রিকেটীয় সহযোগিতা বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিবৃতিতে বিসিবি জানিয়েছে, নেপালের ক্রিকেট উন্নয়নে ভবিষ্যতেও সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখবে বাংলাদেশ। দুই দেশের মধ্যে পুরুষ ও নারী দলের সফর বিনিময়, হাই পারফরম্যান্স (এইচপি) কার্যক্রম, প্রশিক্ষণ ও কারিগরি সহায়তাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে সহযোগিতার সুযোগ রয়েছে। মার্চের তিন ম্যাচের সিরিজের মধ্য দিয়ে বাংলাদেশ ও নেপালের ক্রিকেট সম্পর্ক আরও জোরদার হওয়ার পাশাপাশি দুই দেশের খেলোয়াড় ও ক্রিকেট সংশ্লিষ্টদের জন্য পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে বলে আশা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আরটিভি/এসআর  
আগামী বছর নেপাল সফরে যাবে বাংলাদেশ দল, সূচি চূড়ান্ত
তিন বছর পর ভারতে ফিরছে আইপিএলের নিলাম
টানা তিন বছর দেশের বাইরে অনুষ্ঠিত হওয়ার পর আবারও ভারতে ফিরছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। ২০২৭ আইপিএলের মিনি-নিলাম ভারতের মাটিতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
তিন বছর পর ভারতে ফিরছে আইপিএলের নিলাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জেমস রদ্রিগেজ
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন কলম্বিয়ার তারকা ফুটবলার জেমস রদ্রিগেজ। দীর্ঘ ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে মঙ্গলবার জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জেমস রদ্রিগেজ
ব্রুকের ঝড়ে উড়ে গেল শ্রীলঙ্কা
হ্যারি ব্রুকের বিধ্বংসী ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। সাউদাম্পটনে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ইংলিশ অধিনায়কের ঝোড়ো সেঞ্চুরিতে ২০ ওভারে ৪ উইকেটে ২৫৪ রানের বিশাল সংগ্রহ গড়ে স্বাগতিকরা।
ব্রুকের ঝড়ে উড়ে গেল শ্রীলঙ্কা
আরও পড়ুন
ভারতে ‘বাংলাদেশি’ সন্দেহে মাঝরাতে মুসলমানদের ধরে নিয়ে যাচ্ছে পুলিশ!
ভারতসহ ১০ দেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
ভারতের যুদ্ধজাহাজে পাকিস্তানি জাহাজের ধাক্কা, অতঃপর...
বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে: রিজভী