ইংলিশ ক্লাব চেলসিতে আর্জেন্টাইন মিডফিল্ডার বার্কো

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৩ আগস্ট ২০২৬ , ০১:১১ পিএম


ইংলিশ ক্লাব চেলসিতে আর্জেন্টাইন মিডফিল্ডার বার্কো
ফুটবলার ভ্যালেন্টিন বারকো। ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি আনুষ্ঠানিকভাবে দলে ভিড়িয়েছে আর্জেন্টিনার তরুণ ফুটবলার ভ্যালেন্টিন বারকোকে। ফরাসি ক্লাব স্ট্রাসবার্গ থেকে ২২ বছর বয়সী এই বহুমুখী ফুটবলারকে সাত বছরের দীর্ঘমেয়াদি চুক্তিতে দলে নিয়েছে ব্লুজরা। চেলসিতে তিনি আর্জেন্টিনা জাতীয় দলের সতীর্থ এনজো ফার্নান্দেজের সঙ্গে খেলবেন।

লেফট-ব্যাক ও মিডফিল্ড দুই পজিশনেই সমান দক্ষ বারকো। আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটে পেশাদার ক্যারিয়ার শুরু করে তিনি পরে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন ও সেভিয়ায় খেলেন। এরপর স্ট্রাসবার্গে যোগ দিয়ে ৫৮ ম্যাচে ৩ গোল ও ১১ অ্যাসিস্ট করে নজর কাড়েন। ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে জায়গা করে নেন আর্জেন্টিনা জাতীয় দলেও।

গত মৌসুমে ফরাসি লিগে দারুণ নৈপুণ্য দেখানোর পর আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনায় আসেন বারকো। যদিও বড় টুর্নামেন্টে খুব বেশি সময় মাঠে নামার সুযোগ পাননি, তবুও নিজের পারফরম্যান্স ও আগ্রাসী মানসিকতার কারণে নজরে ছিলেন ফুটবলপ্রেমীদের।

চেলসির প্রাক-মৌসুম প্রস্তুতির শেষভাগে নতুন দলের সঙ্গে যোগ দেবেন এই আর্জেন্টাইন তারকা। নতুন মৌসুমকে সামনে রেখে স্কোয়াড শক্তিশালী করতে দলবদলের বাজারে বড় বিনিয়োগ করছে স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটি।

আরও পড়ুন

এর আগে অ্যাস্টন ভিলা থেকে মরগান রজার্স, আটালান্টা থেকে মার্কো পালেস্ত্রা এবং ম্যাক্সেন্স লাক্রোয়া, জেওভানি কেন্ডা, ডেনার, ড্যানি ওয়েলবেক, দাস্তান সাতপায়েভ ও ইমানুয়েল এমেঘাকেও দলে ভিড়িয়েছে চেলসি। এছাড়া, ব্রেন্টফোর্ড ছেড়ে দেওয়া সাবেক লিভারপুল অধিনায়ক জর্ডান হেন্ডারসনকে নিয়েও গুঞ্জন চলছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission