বিদায় আফ্রিদি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০১৭ , ১০:০১ এএম


বিদায় আফ্রিদি

বুমবুম আফ্রিদি। পাকিস্তান ক্রিকেট দলের তারকা ক্রিকেটার। ক্রিকেট মাঠে আর দেখা যাবে না তার চার-ছক্কা। টেস্ট ও ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন আগেই। এবার টি-২০ ক্রিকেটকেও বাই বাই জানালেন তিনি। এর মাধ্যমে ২১ বছরের আন্তর্জাতিক ক্রিকেট জীবনে ইতি টানলেন এ সুদর্শন ক্রিকেটার।

২০১০ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন শহীদ আফ্রিদি। ২০১৫ সালের বিশ্বকাপের পর একদিনের ক্রিকেট থেকেও নিজেকে সরিয়ে নেন তিনি। গেলো বছর পর্যন্ত টি-২০ দলের অধিনায়ক ছিলেন। কিন্তু ভারতে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে ভালো করতে পারেনি তার নেতৃত্বাধীন পাকিস্তান। ওই আসর থেকে পাকিস্তান ছিটকে যায় দ্রুতই। পরবর্তীতে টি-২০ দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান এ অলরাউন্ডার। এবার তো আন্তর্জাতিক ক্রিকেট থেকেই নিজেকে সরিয়ে নিলেন লড়াকু ক্রিকেটার।

পরিসংখ্যান বলছে, পাকিস্তানের হয়ে ৯৮টি টি-২০ খেলে ১৪০৫ রান করেছেন আফ্রিদি। বল হাতে নিয়েছেন ৯৭ উইকেট। ৩৯৮টি ওয়ানডে খেলে নামের পাশে যোগ করেছেন ৮০৬৪ রান। সর্বোচ্চ রানের ইনিংস ১২৪। একদিনের ক্রিকেটে তার উইকেট সংখ্যা ৩৯৫টি। ২৭টি টেস্ট ম্যাচে রান করেছেন ১১৭৬। সর্বোচ্চ স্কোর ১৫৬। উইকেট দখলে নিয়েছেন ৪৮টি।

এইচএম/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission