ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ভয়ংকর পিচের কারণে খেলা বাতিল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৬:৫১ পিএম
ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেটের এক ম্যাচ আচমকাই বন্ধ করে দেওয়া হয়েছে। বিপজ্জনক পিচের কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস ক্রিকেট স্টেডিয়ামে লিওয়ার্ড আইল্যান্ডস-ত্রিনিদাদ এন্ড টোবাগোর ম্যাচে ঘটেছে এমন ঘটনা।

লিওয়ার্ড আইল্যান্ডস-ত্রিনিদাদ এন্ড টোবাগো ম্যাচের তৃতীয় দিনের প্রথম সেশনেই আম্পায়ার খেলা পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন। পিচে অসমান বাউন্সের কারণে ব্যাটারদের খেলতে বেশ বেগ পেতে হয়। শুধু খেলাই নয়, বল অসমান বাউন্স করার ফলে ব্যাটাররা ঝুঁকির মুখে পড়েন। ত্রিনিদাদের জেইডেন সিলসের একটি ডেলিভারি আচমকা বেশি লাফিয়ে উঠে লিওয়ার্ড আইল্যান্ডসের ব্যাটার জেরেমিয়া লুইসের হেলমেটে সজোরে আঘাত করে।

আঘাত পাওয়ার পরই লুইস মাটিতে পড়ে যান। এর পর উঠে তিনি নিজের হেলমেট মাটিতে ফেলে সেটাতে লাথি মেরে মাঠ ছাড়েন। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও তাঁর অবস্থা স্থিতিশীল।

লুইসের ঘটনার ঠিক আগেই তার একটি বাউন্সারে দীর্ঘদেহী অলরাউন্ডার রাকিম কর্নওয়াল কাঁধে আঘাত পান। তিন বল পরেই উইকেটরক্ষক জাহমার হ্যামিলটনের গ্লাভসে বল লেগে ক্যাচ আউট হয়েছেন। এই ঘটনার পরই আম্পায়াররা ম্যাচ চালানো নিরাপদ নয় বলে সিদ্ধান্ত নেন। পরবর্তীতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ় জানিয়েছে, পিচের অনিয়মিত আচরণ এবং খেলোয়াড়দের নিরাপত্তার কথা মাথায় রেখে ম্যাচটি ড্র ঘোষণা করা হয়েছে। লিওয়ার্ডসের দ্বিতীয় ইনিংসের সাত উইকেটের সবই নিয়েছেন সিলস।

আরও পড়ুন

অ্যান্টিগার পিচ নিয়ে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এক বিবৃতিতে বলেছে, পিচ নিরাপদ অবস্থায় ফেরানো সম্ভব ছিল না। সেটা করলে ম্যাচের ভারসাম্যও নষ্ট হতে পারত। তাই নিয়ম মেনেই ম্যাচ পরিত্যক্ত করা হয়।

উল্লেখ্য, এই মাঠেই আগামী ১৭-২০ মে চ্যাম্পিয়নশিপের ফাইনাল হওয়ার কথা।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
আরও পড়ুন
গেইল-লুইসকে টপকে হোপের নতুন রেকর্ড
বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল ঘোষণা
ক্রোয়েশিয়া-স্পেনের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ভারতের বিপক্ষে ধবলধোলাই এড়াল ওয়েস্ট ইন্ডিজ