আইসিসি থেকে বড় পুরস্কার পেলেন নাহিদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬ , ০৪:৫৪ পিএম


আইসিসি থেকে বড় পুরস্কার পেলেন নাহিদ
ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। আর সেই অনবদ্য খেলার স্বীকৃতি হিসেবে আইসিসি র‍্যাঙ্কিংয়ে এক লাফে ৩২ ধাপ এগিয়ে ৬৪তম স্থানে পৌঁছে গেছেন তিনি।

সোমবার(২০ এপ্রিল) তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারানোর পর আইসিসির সাপ্তাহিক আপডেটে এই দারুণ সুখবর পেলেন তিনি। শুধু নাহিদ রানা নন, সিরিজের এই ম্যাচে যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের সবারই র‍্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

আরও পড়ুন

দ্বিতীয় ওয়ানডেতে বল হাতে নাহিদ রানা নিউজিল্যান্ডের ব্যাটারদের ওপর ছড়ি ঘুরিয়েছেন। মাত্র ৩২ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন এই পেসার। এই বিধ্বংসী বোলিংয়ের ফলে     র‍্যাঙ্কিংয়ে তার উন্নতি ছিল অনেকটা প্রত্যাশিত। তার অসাধারণ বোলিং গতির সামনে কিউই ব্যাটাররা রীতিমতো অসহায় ছিলেন। 

শুধু বোলাররাই নন, ব্যাটারদের র‍্যাঙ্কিংয়েও বাংলাদেশের ক্রিকেটাররা নিজেদের উন্নতির জানান দিয়েছেন। রান তাড়ায় দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে ওপেনার তানজিদ হাসান তামিম খেলেছেন ৭৬ রানের এক দারুণ দায়িত্বশীল ইনিংস। তার এই দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সের ফলে আইসিসি ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে ১৪ ধাপ এগিয়ে তিনি এখন ৪০তম স্থানে অবস্থান করছেন। এছাড়া তাওহীদ হৃদয়ও পিছিয়ে নেই। দ্বিতীয় ওয়ানডেতে অপরাজিত ৩০ রান করে ম্যাচ ফিনিশ করে দলের জয় নিশ্চিত করেছেন তিনি। এই ইনিংসের সুবাদে ৫ ধাপ এগিয়ে তিনি এখন যৌথভাবে ২৬তম স্থানে পৌঁছেছেন।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতির ছোঁয়া লেগেছে স্পিনার রিশাদ হোসেনেরও। তিনি ১০ ধাপ এগিয়ে যৌথভাবে ৫৮তম অবস্থানে জায়গা করে নিয়েছেন। সেই সাথে বাঁহাতি পেসার শরিফুলের ফর্মও যেন নতুন করে ফিরেছে। দুই ম্যাচেই জোড়া উইকেট শিকার করে বোলারদের তালিকায় তিনি ৩৯তম স্থানে উঠে এসেছেন। 

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission