খাবারের প্যাকেট বিতরণ নিয়ে সংঘর্ষ, নিহত ১

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪ , ১১:০০ পিএম


খাবারের প্যাকেট বিতরণ নিয়ে সংঘর্ষ, নিহত ১
ছবি : সংগৃহীত

কক্সবাজারের কুতুবদিয়ায় খাবারের প্যাকেট বিতরণকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফরহাদুল ইসলাম আরজু (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন। 

বৃহস্পতিবার (২৩ মে) দুপুর ২টার দিকে উপজেলার আলি আকবর ডেইল ইউনিয়নের ঘাটকুলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবক ওই এলাকার মোহাম্মদ আরাফাতের ছেলে।

আহতরা হলেন আলি আকবর ডেইল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত নজরুল ইসলামের ছেলে শেফায়েত (৪০), গোলাম কুদ্দুসের ছেলে তাহশিপ (১৮), আনিচুর রহমানের ছেলে নিশাত (১৭), মোস্তাক আহমেদের ছেলে ফোরকান আলি (১৮) ও মো. টিপুর ছেলে রিয়াদ (১৯)।

জানা গেছে, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে শিশুশ্রম রোদে কমিউনিটি পর্যায়ে একটি আলোচনা সভায় খাবারের প্যাকেট বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের ছুরি মারামারিতে ফরহাদের শরীরে ছুরি লাগে। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আহতদের কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ফরহাদকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় আরও তিনজনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে। তাদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

কুতুবদিয়া থানার ওসি গোলাম কবির বলেন, কথা-কাটাকাটির জেরে ছুরিকাঘাতে একজন যুবক নিহত হয়েছেন। 

খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission