চমক দিয়ে ব্রাজিলের শক্তিশালী দল ঘোষণা আনচেলত্তির

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৭ মে ২০২৫ , ০১:৪৩ এএম


চমক দিয়ে ব্রাজিলের শক্তিশালী দল ঘোষণা আনচেলত্তির

আগামী মাসের বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচের জন্য চমক দিয়ে ব্রাজিলের কোচ হিসেবে প্রথম দল ঘোষণা করেছেন কার্লো আনচেলত্তি। ২৬ জনের দল ঘোষণা করেছেন রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ। এই দলে জায়গা পাননি ব্রাজিলিয়ান তারকা নেইমার, রিয়াল মাদ্রিদ তারকা রদ্রিগো, ওয়েভের্তন, লুকাস পেহি, গিয়ের্মে আরানা, গাব্রিয়েল মাগালিয়াইস ও মুরিলো। 

বিজ্ঞাপন

সোমবার (২৬ মে) এই দল ঘোষণা করেন আনচেলত্তি। নেইমারের বাদ পড়া ছাড়াও তার প্রথম দলে আলোচিত ঘটনা প্রায় এক বছর পর ৩৩ বছর বয়সী মিডফিল্ডার কাসেমিরোর ফিরেছেন। 

এ ছাড়া, আর্জেন্টিনার বিপক্ষে খেলা সবশেষ দল থেকে অনেকগুলো পরিবর্তন এনেছেন ব্রাজিলের নতুন কোচ আনচেলত্তি। কলম্বিয়া ম্যাচে মাথায় চোট পাওয়ার পর লিভারপুলে ফিরে যাওয়া অভিজ্ঞ গোলরক্ষক আলিসন ফিরেছেন। তার সঙ্গে ফিরেছেন উগো সোসা, আন্দ্রেয়াস পেরেইরা, আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে ডাক পাওয়া পিএসজি ডিফেন্ডার বেরাল্দো, ক্লাবের হয়ে ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবে দলে ফিরেছেন আলেক্সান্দো বিবেইরো ও কার্লো আগুস্তো, গার্বিয়েল মার্তিনেল্লি, মাথেউস কুইয়া ও রিশার্লিসন। 

বিজ্ঞাপন

দল ঘোষণার আগে রিও ডি জেনিরোতে ব্রাজিলের কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয় ফুটবল ইতিহাসের অন্যতম সেরা কোচ আনচেলত্তিকে। 

সেখানে তিনি বলেন, বিশ্বের সেরা দলের দায়িত্ব পেয়ে আমি গর্বিত। আমার সামনে অনেক বড় কাজ, আশা করি ব্রাজিল আবার চ্যাম্পিয়ন হবে। 

বিজ্ঞাপন

বিশ্বকাপ বাছাইপর্বে আগামী ৫ জুন ইকুয়েডর ও ১০ জুন প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে ব্রাজিল। ১৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ব্রাজিল এই মুহূর্তে আছে চারে। শীর্ষ ছয়টি দল সরাসরি খেলবে ২০২৬ বিশ্বকাপে। সুযোগ আছে সপ্তম দলটিরও। আন্তমহাদেশীয় প্লে-অফ পেরিয়ে সুযোগ পেতে পারে দলটি।

ব্রাজিল দল:

বিজ্ঞাপন

গোলরক্ষক: আলিসন (লিভারপুল), বেন্তো (আল নাসর), উগো সুজা (করিন্থিয়ানস)

ডিফেন্ডার: আলেক্স সান্দ্রো, দানিলো, লিও ওরতিজ, ওয়েসলি (সবাই ফ্ল্যামেঙ্গো); বেরালদো , মারকিনিওস (পিএসজি); আলেক্সসান্দ্রো (লিল), কার্লোস আলগুস্তো (ইন্টার মিলান), ভ্যান্ডারসন (মোনাকো)

মিডফিল্ডার: আন্দ্রেয়াস পেরেইরা (ফুলহাম), ব্রুনো গিমারাইস (নিউক্যাসল), আন্দ্রেই সান্তোস (স্ত্রাসবুর্গ), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), এদেরসন (আতালান্তা), গেরসন (ফ্ল্যামেঙ্গো)।

ফরোয়ার্ড: এস্তেভাও (পালমেইরাস), আন্তনি (বেতিস), গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), মাতেউস কুনিয়া (উলভস), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), রাফিনিয়া (বার্সেলোনা), রিচার্লিসন (টটেনহাম)। 

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission