জাতীয় দল থেকে সরে দাড়াঁলেন রোমেলু লুকাকু

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৫ মার্চ ২০২৬ , ০১:০৯ পিএম


জাতীয় দল থেকে সরে দাড়াঁলেন রোমেলু লুকাকু
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপের মাত্র কয়েক মাস আগে বেলজিয়াম জাতীয় দলকে ফিটনেস সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তারকা স্ট্রাইকার রোমেলু লুকাকু জাতীয় দলের আসন্ন যুক্তরাষ্ট্র সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।

বিজ্ঞাপন

বেলজিয়াম জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচ খেলবে। শনিবার আটলান্টায় স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে এবং মঙ্গলবার শিকাগোয় মেক্সিকোর মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে নিজের ফিটনেসে মনোযোগ দিতে লুকাকু সফর থেকে সরে দাঁড়ান।

চলতি মৌসুমে লুকাকুর জন্য মাঠে থাকা কঠিন হয়েছে। মৌসুমের শুরুতেই হ্যামস্ট্রিং চোটে দীর্ঘ সময় বাইরে ছিলেন, চোট কাটিয়ে ফিরলেও পুরোপুরি ফিট নন। ইতালির ক্লাব নাপোলি'র হয়ে এ পর্যন্ত মাত্র সাতটি ম্যাচে খেলেছেন, তাও মাত্র ৬৪ মিনিট। জাতীয় দলে শেষবার খেলেছেন গত বছরের জুনে, বিশ্বকাপ বাছাই ম্যাচে ওয়েলসের বিপক্ষে ৪-৩ গোলের জয়ে একটি গোল করেছিলেন তিনি।

বিজ্ঞাপন

লুকাকুর পাশাপাশি আক্রমণভাগে আরও দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় লিন্ড্রো ট্রসার্ড এবং হান্স ভানাকেনও পাচ্ছে না। ট্রসার্ড নিতম্বে অস্ত্রোপচারের পর বিশ্রামে থাকবেন, আর ভানাকেন এখনও পুরোপুরি ফিট নন।

আরও পড়ুন

বেলজিয়াম কোচের জন্য এটি বড় চ্যালেঞ্জ, কারণ বিশ্বকাপের আগে দলকে ফিটনেস ও আক্রমণভাগে শক্তিশালী রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission