ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

লিভারপুল ছাড়ছেন সালাহ, শেষ হচ্ছে ৯ বছরের অধ্যায়

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৮:৫৭ এএম
ছবি: সংগৃহীত

ইংলিশ জায়ান্ট লিভারপুলের সঙ্গে দীর্ঘ ৯ বছরের সম্পর্কের ইতি টানার ঘোষণা দিয়েছেন মিশরের তারকা ফরোয়ার্ড মোহামেদ সালাহ। ২০২৫-২৬ মৌসুম শেষে অ্যানফিল্ডকে বিদায় জানাবেন এই কিংবদন্তি ফুটবলার।

মঙ্গলবার (২৪ মার্চ) রাতে সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় নিজের সিদ্ধান্ত জানান সালাহ। ২০১৭ সালে রোমা থেকে লিভারপুলে যোগ দেওয়া এই ফরোয়ার্ড বলেন, দুর্ভাগ্যজনকভাবে সেই দিনটি চলে এসেছে… এই মৌসুম শেষে আমি লিভারপুল ছাড়ব।

পুরো মৌসুম জুড়েই সালাহর ভবিষ্যৎ নিয়ে জোর গুঞ্জন ছিল। নতুন কোচ আরনে স্লটের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন এবং একাধিক ম্যাচে বেঞ্চে বসে থাকা পরিস্থিতিকে জটিল করে তোলে। এক পর্যায়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, আমাকে বাসের নিচে ফেলে দেওয়া হয়েছে।

মাঠের পারফরম্যান্সেও এর প্রভাব দেখা যায়। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪ ম্যাচে মাত্র ১০ গোল করেছেন সালাহ যা লিভারপুলে তার ক্যারিয়ারের সর্বনিম্ন হতে যাচ্ছে।

বিদায়ী বার্তায় সালাহ বলেন, লিভারপুল শুধু একটি ক্লাব নয়, এটি তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ। শহর, মানুষ এবং সমর্থকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, আপনারা আমার জীবনের সেরা সময়গুলো দিয়েছেন… আমি সবসময় আপনাদের একজন হয়ে থাকব।

সালাহর ঘোষণার পর লিভারপুল এক বিবৃতিতে জানায়, পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মৌসুম শেষে অ্যানফিল্ডে তার বিদায়ের সময় ক্লাব তার অবদান ও অর্জন উদযাপন করবে বলেও জানানো হয়।

লিভারপুলের জার্সিতে এখন পর্যন্ত ৪৩৫ ম্যাচে ২৫৫ গোল করেছেন সালাহ। ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তিনি তৃতীয়, যেখানে তার সামনে রয়েছেন ইয়ান রুশ (৩৪৬) ও রজার হান্ট (২৮৫)।

ব্যক্তিগত অর্জনের পাশাপাশি দলীয় সাফল্যেও তিনি ছিলেন অনন্য। লিভারপুলের হয়ে জিতেছেন দুইটি প্রিমিয়ার লিগ শিরোপা, চ্যাম্পিয়ন্স লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ, এফএ কাপ, দুটি ইএফএল কাপ এবং কমিউনিটি শিল্ডসহ একাধিক ট্রফি।

আরও পড়ুন

যদিও বিদায়ের ঘোষণা দিয়েছেন, তবে সালাহর পরবর্তী গন্তব্য এখনও নিশ্চিত নয়। ইউরোপের বড় ক্লাবগুলোর পাশাপাশি মধ্যপ্রাচ্যের ক্লাবগুলোও তাকে দলে ভেড়াতে আগ্রহী বলে জানা যাচ্ছে। এখন দেখার বিষয়, লিভারপুল অধ্যায়ের পর নতুন কোন গন্তব্যে পা রাখেন এই কিংবদন্তি তারকা।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চিকিৎসার জন্য রাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন নাহিদ রানা
নাহিদ রানাকে নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই আবারও চিকিৎসা দিতে এই পেসারকে অস্ট্রেলিয়া পাঠাচ্ছে বোর্ড। আজ রাতেই পার্থের উদ্দেশে তার দেশ ছেড়ে যাওয়ার কথা। পার্থের কোস্টাল অর্থোপেডিক হাসপাতালে পিটার দি আলেসান্দ্রোকে দেখাবেন তিনি। নাহিদ রানাকে সশরীর দেখে চিকিৎসক যেভাবে পরামর্শ দেবেন, সেভাবেই হবে পুনর্বাসনপ্রক্রিয়া।  বিসিবি পার্থেই তার ১০ দিনের পুনর্বাসনপ্রক্রিয়ার প্রস্তুতি নিয়ে রেখেছে। পিটার দি আলেসান্দ্রোর সঙ্গে স্থানীয় একজন ট্রেনারের তত্ত্বাবধানে চলবে তা। গত জুলাইয়ে জিম্বাবুয়েতে সাইড স্ট্রেইনের চোটে পড়েন নাহিদ রানা। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের পর খেলতে পারেননি আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টেও। সাইড স্ট্রেইনের চোট থেকে সেরে উঠলেও নতুন করে ব্যথা অনুভব করেন নিতম্বে।  ঢাকায় করানো স্ক্যানে অবশ্য তাঁর গুরুতর কোনো সমস্যা পাওয়া যায়নি। তারপরও পার্থে গিয়ে প্রথমে কিছু পরীক্ষা–নিরীক্ষাই করাবেন নাহিদ রানা। জিম্বাবুয়ে সিরিজে চোট পাওয়ার পর প্রায় এক মাস ভারী ব্যায়াম করতে পারেননি নাহিদ রানা, করেননি বোলিংও। এরপর অনুশীলনে ফিরে প্রথমে ছোট রানআপে বোলিং শুরু করেন, পরে আস্তে আস্তে রানআপ বড় করেন। এর মধ্যেই ব্যথা অনুভব করেন নিতম্বে। চিকিৎসকদের ধারণা, বোলিংয়ের জন্য যে শক্তি সঞ্চয় করা দরকার ছিল, মাসখানেক বিশ্রামে থাকায় সেটি সঞ্চয় করতে পারেননি নাহিদ রানা। এ কারণেই নিতম্বে ব্যথা অনুভব করছেন। নিতম্বের ব্যথার কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজেও নাহিদ রানার না খেলার সম্ভাবনাই বেশি। নভেম্বরের দক্ষিণ আফ্রিকা সিরিজে দুটি টেস্টে তাঁকে কীভাবে খেলানো যায়, বিসিবির চাওয়া এখন সেটিই। আরটিভি/এসআর  
চিকিৎসার জন্য রাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন নাহিদ রানা
সাফ মাতাতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান
জাতীয় দলের আক্রমণভাগের গোলখরা কাটাতে এবার বড় ভরসা হয়ে উঠতে পারেন যুক্তরাষ্ট্রপ্রবাসী তরুণ ফরোয়ার্ড রোনান সুলিভান। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই তরুণকে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের মূল স্কোয়াডে রাখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাফুফে ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংস্থাটির সহসভাপতি ফাহাদ করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, রোনান আজকেই আমাকে নিশ্চিত করেছে যে, ইনশাআল্লাহ সে আসতে পারবে। আগামী ১৮ অক্টোবর খেলোয়াড় নিবন্ধনের শেষ দিন। আমরা তাকে মূল স্কোয়াডেই রাখছি।’ দীর্ঘদিন ধরেই একজন নির্ভরযোগ্য গোলশিকারির অভাব অনুভব করছে বাংলাদেশ জাতীয় দল। রোনানের অন্তর্ভুক্তি আক্রমণভাগের সেই দুর্বলতা কাটাতে সহায়তা করবে বলে আশা করছেন ফুটবলপ্রেমীরা। গত এপ্রিলে মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অপরাজিত শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল রোনানের। পাকিস্তানের বিপক্ষে দৃষ্টিনন্দন ফ্রি-কিক থেকে গোল করার পাশাপাশি হেডে আরও একটি গোল করেছিলেন তিনি।  এরপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। সেই টাইব্রেকারেও লক্ষ্যভেদ করেন রোনান। বয়সভিত্তিক দলে এমন পারফরম্যান্সের সুবাদেই এবার জাতীয় দলে সুযোগ পাওয়ার অপেক্ষায় তিনি। উল্লেখ্য, আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। ফিফার নিষেধাজ্ঞার কারণে এবারের টুর্নামেন্টে অংশ নিতে পারছে না নেপাল। ফলে ছয়টি দল নিয়ে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা। স্বাগতিক বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে খেলবে মালদ্বীপ ও পাকিস্তান। আরটিভি/ এসআর  
সাফ মাতাতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
আরও পড়ুন
গুগল রেটিংয়ে যে স্টেডিয়াম সবচেয়ে এগিয়ে
চমক দেখিয়ে বারকোলাকে দলে নিলো লিভারপুল
লিভারপুলে যোগ দিতে ইংল্যান্ড যাচ্ছেন বারকোলা
লিভারপুলের ম্যাচসহ টিভিতে আজকের খেলা