জাকারবার্গ-প্রিসিলা দম্পত্তির ফের কন্যা সন্তান

আরটিভি অনলাইন ডেস্ক

শুক্রবার, ১০ মার্চ ২০১৭ , ১২:৪৯ পিএম


জাকারবার্গ-প্রিসিলা দম্পত্তির ফের কন্যা সন্তান

দ্বিতীয়বারের মত বাবা হতে চলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।

জাকারবার্গ- প্রিসিলা দম্পত্তির কোলজুড়ে আসছে তাদের দ্বিতীয় কন্যা সন্তান।  শুক্রবার ভোরে নিজের ফেসুবক ওয়ালে এমনটা জানালেন জাকারবার্গ।

তিনি লেখেন, প্রিসিলা এবং আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আবারো আমাদের ঘর আলো করে কন্যা সন্তান আসছে। ম্যাক্স আসার আগে আমাদের কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে। এক পর্যায়ে আমরা সন্তানের আশা ছেড়েই দিয়েছিলাম। এরপর প্রিসিলা আবার যখন অন্তঃস্বত্তা হল, আমরা চেয়েছিলাম যে পৃথিবীতে আসছে সে যেন সুস্থ থাকে। এরপর জানতে পারলাম আমাদের মেয়ে হবে। এখন ভাবছি, এর চেয়ে বড় উপহার আর হতে পারে না। আমাদের ম্যাক্স বোন পাচ্ছে এবং আমি ম্যাক্স ও নতুন মেয়েকে নিয়ে খুবই খুশি।’

জাকারবার্গ- প্রিসিলা দম্পত্তির প্রথম সন্তান ম্যাক্সের বয়স ১ বছর ৩ মাস। এরআগে প্রিসিলা চ্যানের তিনবার গর্ভপাত হয়। ২০১৫ সালে নভেম্বরে মেয়ে পৃথিবীর আলো দেখার পর জাকারবার্গ-প্রিসিলা দম্পতি ফেসবুকের ৯৯ শতাংশ সম্পত্তি অনাগত শিশুদের কল্যাণে ব্যয়ের ঘোষণা দেন।

এপি/ এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission